নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরেবাবা!

নওশাদ

এইটা পাগলের ব্লগ। নিজ দ্বায়িত্বে প্রবেশ করিবেন। পাগল ঘাটাইবেন না। পাগল আগে হাগে তারপর নিজ হাতে হাগা নিয়া অন্যদের দিকে ছিটায়।

নওশাদ › বিস্তারিত পোস্টঃ

ঝড় আর ভাঙা বাড়ি - ধার করা শব্দগুচ্ছ

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫





নদীর সাথে যে সম্পর্ক সমুদ্রের

কিম্বা যে সম্পর্ক আকাশের সাথে মেঘের

তোমার সংগে আমার তা নয়।

ঝড়ের সংগে ভাঙা বাড়ির মত, তোমার সাথে আমি।



আমার সাধ্য ছিল না, ছিল কেবল সাধ।

তোমার পরিপাটি গোছানো জীবনে

একরাশ জণ্জাল হয়ে থাকতে পারিনি আমি।

মিলিয়ে গিয়েছি গ্যালাক্সি থেকে ক্ষয়ে যাওয়া কোনো এক নিহারিকার মত।



ধানসিঁড়ি নদী তীরে ফিরে আসব

এমন কোনো কথা দিয়ে যাইনি কখোনোই।

পাশাপাশি দুটি এ্যাকুইরিয়ামে থাকা দুটি গোল্ডফিশ

নিজেদের পরিছায়া দেখে থমকে যেতেই পারে কোনোদিন কোনো এক মুহুর্তের তরে।



এ জীবন দোয়েলের না কোয়েলের

সে হিসেব মেলাতে গিয়ে একটা উপলব্ধিতে থমকে গিয়েছি আমি

পরজীবি জীবনে বোঝা হয়ে থাকার আলাদা কোনো মানে নেই

যা জেনেছি ভুল করেছি জেনে, ভালোবাসার মৃত্যু যে হয় প্রেমে।।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.