নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওরেবাবা!

নওশাদ

এইটা পাগলের ব্লগ। নিজ দ্বায়িত্বে প্রবেশ করিবেন। পাগল ঘাটাইবেন না। পাগল আগে হাগে তারপর নিজ হাতে হাগা নিয়া অন্যদের দিকে ছিটায়।

নওশাদ › বিস্তারিত পোস্টঃ

লাল সবুজ বিকিনি পরা গণতন্র

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫৭



লাল সবুজ বিকিনি পরে

ভালই নাচছিল মিস মীরা

তার ঝাকানাকা দেহ দোলানো

দোলা দিয়ে যচ্ছিল উপস্থিত সকল বুদ্ধিজীবিগনের মনে।

তাঁরা লোল ফেলছিলেন

আর চুমুক দিচ্ছিলেন হাতে ধরা ভ্যাট ৬৯ এর গ্লাসে।

ব্যাকগ্রাউন্ডে বাজছিল ফুয়াদ ফিচারিং

সবকটা জানালা খুলে দাও এর হিপহপ রিমিক্স।

২৬ই মার্চের ডিনার পার্টিতে

মুক্তিযুদ্ধের চেতনা উদযাপনের কোনো কমতিই যেন ছিলনা,

ডানপন্থি, বামপন্থি, এনজিওপন্থি আর উগ্রপন্থি

এমনকি জংগি প্রতিনিধিরা সবাই আজ হাজির।

সামরিক বাহিনীর প্রধানেরাও তাঁদের যার যার আসনে বসে উপভোগ করছিলেন।

শাহবাগ স্কয়ার থেকে ভেসে আসছিল উল্লসিত জনতার উল্লাসধ্বণি।

আফটার অল মুক্তিযুদ্ধের চেতনা উদযাপন বলে কথা!



এক কোনায় দুই সংসদ নেতা

প্রবল তর্কে লিপ্ত ছিলেন, নতুন জাতীয় সংগীত নির্বাচন নিয়ে।

৪১ বছর ধরে এক গান আর কত?

এবার রিমেক চাই রিমেক!

মিলা আর কনা দুজনেই গাইবে

এ ব্যাপারে দুইজনই একমত

গোল বেধেছিল সুচনা লাইন কোনটা হবে তা নিয়ে।

পাক সার জামিন সাদবাদ?

নাকি সারে জাহাসে আচ্ছা?



বৃহত্তর গণতন্রের ছ্যাদনা তলায় বসে

আম জনতা টিভি নিউজে দেখছিল

জাতীয় নেতারা স্মৃতিসৌধে সকাল থেকে সন্ধা

কিভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন।

সারা দেশে কেবল একজনেরি মন ভালো ছিলনা।

তিনি হলেন মরিয়ম বিবি, শহীদ নূর হোসেনের মা।

ছেলেটার কথা আজ কেন জানি খুব বেশি মনে পড়ছিল বুড়িটার।

নূর হোসেনদের কথা কেউ কখোনোই মনে রাখেনা...



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:০৩

আব্দুল্লাহ নাটোর বলেছেন: ভাই আপনারে না জানি কখন আবার মৌলবাদী উপাধি দেয় ।

২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:০৮

সাউন্ডবক্স বলেছেন: এইটা আপ্নে কি লিখলেন গুরু...।।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==

এত কঠিন একটা বাস্তবতাকে যে এত সংক্ষিপ্ত আকারে এত সুন্দর ভাবে উপস্থাপন করা যায় আমার দারনা ও ছিল না। :| :| :|


৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:০৯

নওশাদ বলেছেন: ধণ্যবাদ।

৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২০

নরাধম বলেছেন:
ভাই আপনি তো ফাটাফাটি কবিতা লিখেন। চরম চরম। কবিতা পড়ে মনটাও খারাপ হল। এখন নুর হোসেন অপ্রাসংগিক আমাদের কাছে।

৫| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:২১

অর্ণব আর্ক বলেছেন: পৈড়া হাত পা কাইপ্যা গেছে।
রুদ্র মুহম্মদ শহীদুল্লার খ্যাপাটে আবেগ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.