| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নুহান আহমেদ
আমি সাধারন একজন মানুষ মাত্র। নিজের সম্পের্ক বলার কিছু নেই।
গত মাসে বাংলাদেশের সফরে গিয়েছিলাম। অনেকদিন যাবৎ বাংলা সিনেমা দেখা হয় না। তাই ভাবলাম দেশে যখন এসেছি এই সুযোগে একটা সিনেমা দেখেই ফেলি। তাই বন্ধু-বান্দবকে জিগ্সেস করলাম কি ফিল্ম দেখা যায়, মোটামুটি অনেকেই বললো যা চোরাবালি দেখে আয়, এই মুভিটা পরিচালক ভদ্রলোকদের জন্য বানিয়েছেন। সেই মোতাবেক নাঃগঞ্জ নিউ মেট্রো সিনেমায় গেলাম মুভিটা দেখতে। প্রথমে তো চমকে উঠলাম দর্শক এর অবস্থা দেখে। মাত্র দশ বারো জন দর্শক। তারপর দ্বিতীয় বার চমক লাগলো এর মধ্যে হিন্দী মুভি স্টাইল নর্তকী নৃত্য দেখে। পুরা মুভি দেখে আমার ধারনা হলো মুভিটা মোটামুটি ভালো কিন্তু পরিচালক কাদের খুশি করার জন্য এমন একটি নৃত্যের অবতারনা করলেন তা আমার বোধগম্য নয়। এমন নাচ কি পরিবারের সবাই একসাথে বসে দেখা সম্ভব।
©somewhere in net ltd.