| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নুহান আহমেদ
আমি সাধারন একজন মানুষ মাত্র। নিজের সম্পের্ক বলার কিছু নেই।
কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না শূকনো ধূলো যত
কে জানিত আসবে তুমি গো অনাহুতের মত।
রবীন্দ্রনাথ ঠাকুর
না জানার কোন কারন নেই, প্রতিটি মানুষই খুব ভালো করেই জানে যে, জীবনে নিত্যঘটিত, অমোঘ সত্য মৃত্যু, সব সময় অনাহুতের মতই আসে। এ বাস্তব এবং নিত্য দৃশ্যমান অভিজ্ঞতা প্রায় সব মানুষেরই আছে। আমরা সকলেই এ সত্যকে জানি।
কিন্তু তার পরেও আমরা আছি এক কুহকী আবেশে মোহাচ্ছন্ন হয়ে। হেঁসে খেলে জীবনটা যদি চলে যায়, গেয়ে গেয়ে জীবনটা কাটিয়ে দেবার এক প্রাণান্তকর প্রচেষ্টা। এতো কিছুর পর ও আমাদের বোধোদয় হয়না, আমরা প্রায় অচেতনাবস্থায় ভূলেই আছি যে, আমাদের সেই অনাহুত অতিথি যে কোন মুহূর্তে এসে দাঁড়াতে পারে আমাদের সামনে।
আমাদেরকে এক মুহূর্ত সময় ও দেবেনা আমাদের কাজ গুছিয়ে নেবার জন্য।
তখনও হয়ত বাকি রয়ে গেছে পেনশনের টাকা, বাকি রয়ে গেছে ব্যাংকের সর্বশেষ স্টেটমেন্ট, তখনও হয়ত ভালো করে সাজানো হয়নি বাড়ীর আঙ্গিনা, স্ত্রীকে দেয়া হয়নি লেটেষ্ট মডেলের গহনা, মেয়ের জামাইকে দেয়া হয়নি প্রতিশ্রূতি মত বাড়ী, ছেলের দেয়া হলোনা বিয়ে, সবই অপূর্ন রয়ে গেল। সবেতো একটু গুছিয়ে নেবার ভাবনা চলছিল। আর এরই মধ্যে সব তাহলে শেষ হতে চলল কি? এই অসময়ে।
হ্যাঁ এরকম অসময়েই আসে সেই অনাহুত অতিথি! নিয়ে যায় জোর করেই জীবন ব্যাপি এই বিশাল ব্যস্ততা।
©somewhere in net ltd.