নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যুকে আলিঙ্গন করো, তবুও দেশদ্রোহীকে নয়

ন্যালা-খ্যাপা

আমার রাত শুরু হয় দিনের আলোতে আর দিন শুরু হয় সোডিয়ামের নিয়ন আধো অন্ধকারে। আমার দিন আর রাতের পার্থক্য শুধু ঘড়ির কাঁটায়। আমি যে শহরের কথা বলছি, সে শহরকে বলা হয় পৃথিবীর অন্যতম ‘নিদ্রাহীন শহর’। এ আমার প্রিয় স্বদেশ নয়, আমার প্রবাস। আমার প্রিয় স্বদেশের সাথে এ শহরের কোন মিল নেই। নেই পরিচিত আপনজন, দুঃসহ যানজট, শব্দ দূষণ, অলস আড্ডা, নেই ধর্ম-বর্ণের পার্থক্য। তবুও কি যেন নেই এ শহরে যা আমার প্রিয় জন্মভুমি বাংলাদেশে আছে……………

ন্যালা-খ্যাপা › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুকে আলিঙ্গন করো, তবুও দেশদ্রোহীকে নয়

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩২

আমি কিছুটা পাগলাটে। অন্তত বন্ধুদের ধারণা এমনিই। তাই তারা আমাকে ডাকে ন্যালা-খ্যাপা বলে। মেনে নিতে না পারলেও বন্ধু মহলে এটাই এখন প্রতিষ্ঠিত। যদিও এই নামটি অন্য অর্থে কাণ্ডজ্ঞানহীন এবং অসতর্ক; বোধবুদ্ধিহীন, তবুও শেষ পর্যন্ত মেনে নিয়েছি। কারণ পাগলাটে না হলেও আমি আসলেই কিছুটা কাণ্ডজ্ঞানহীন এবং অসতর্ক; বোধবুদ্ধিহীন। আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে যদি আমার এই অবস্থার কিছুটা উত্তরণ ঘটে, সেটা আমার জন্য বিরাট পাওয়া হবে।



আমি কাণ্ডজ্ঞানহীন এবং অসতর্ক; বোধবুদ্ধিহীন কিংবা পাগলাটে হতে পারি, কিন্তু আমি বিশ্বাস করি মৃত্যুকে আলিঙ্গন করো, তবুও দেশদ্রোহীকে নয়।



সামুতে পথ চলতে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। শুভ ব্লগিং।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

মিশু মিলন বলেছেন: স্বাগতম!!

"আমি কাণ্ডজ্ঞানহীন এবং অসতর্ক; বোধবুদ্ধিহীন কিংবা পাগলাটে হতে পারি, কিন্তু আমি বিশ্বাস করি মৃত্যুকে আলিঙ্গন করো, তবুও দেশদ্রোহীকে নয়।"

দারুণ বলেছেন। আপনার ভাবনার প্রতি শ্রদ্ধা।

শুভেচ্ছা জানবেন। আশা করি যাত্রা পথ শুভ হবে। শুভকামনা নিরন্তর.........

০৯ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩২

ন্যালা-খ্যাপা বলেছেন: আমার পোস্ট এ আপনি প্রথম মন্তব্যদান কারী শুভেচ্ছা আপনাকে
পাশে থাকুন ,ভাল থাকুন সব সময় ।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: সামুতে স্বাগতম খ্যাপা।
দেশপ্রেমে দেখা যায় আপনি আসলেই খ্যাপাটে। খুব ভালো লাগলো আপনার বিশ্বাসের কথা।
পথচলা মসৃণ হোক।

০৯ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩২

ন্যালা-খ্যাপা বলেছেন: শুভেচ্ছা জানবেন বাঙালী ভাই
পাশে থাকুন ভাল থাকুন

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: সৃজনশীল ব্লগিং করলে অবশ্যই পাশে পাবেন। :)

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

ন্যালা-খ্যাপা বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮

ভাইস্তা বলেছেন: সামুতে স্বাগতম।
শুভ কামনা রইলো।

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭

ন্যালা-খ্যাপা বলেছেন: ধন্যবাদ ভাইস্তা। ভালো থাকবেন।

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫১

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিশ্বাসের প্রতি বিনম্র শ্রদ্ধা।
ভাল থাকবেন।
হ্যাপি ব্লগিং

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯

ন্যালা-খ্যাপা বলেছেন: বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.