| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ন্যালা-খ্যাপা
আমার রাত শুরু হয় দিনের আলোতে আর দিন শুরু হয় সোডিয়ামের নিয়ন আধো অন্ধকারে। আমার দিন আর রাতের পার্থক্য শুধু ঘড়ির কাঁটায়। আমি যে শহরের কথা বলছি, সে শহরকে বলা হয় পৃথিবীর অন্যতম ‘নিদ্রাহীন শহর’। এ আমার প্রিয় স্বদেশ নয়, আমার প্রবাস। আমার প্রিয় স্বদেশের সাথে এ শহরের কোন মিল নেই। নেই পরিচিত আপনজন, দুঃসহ যানজট, শব্দ দূষণ, অলস আড্ডা, নেই ধর্ম-বর্ণের পার্থক্য। তবুও কি যেন নেই এ শহরে যা আমার প্রিয় জন্মভুমি বাংলাদেশে আছে……………
আজও চায়ের কাপে বারুদের গন্ধ
পিচঢালা কলো রাজপথে সুবিধাবাদী
নেতৃত্বহীন জন সমুদ্র ।
ধর্ষিতার লাল তাজা রক্তে লেখা হয়
জাতীয় দৈনিক এর শিরোনাম
ধর্ষক আমার স্বজাতি ভাই
তবু আমি নির্বাক
প্রতিবাদহীন ধর্মযাজক ।
আজও মধ্য রাতে জরুরী তলবে
হরতালের সাথে নগ্ন সঙ্গম
জ্বলছে বাড়ী-গাড়ী ,অফিস- আদালত
জ্বলছে মানুষ-অমানুষ , কৃষকের পাকা ধান
এসিডে ঝলসে যায় জাতীয় পতাকা
তবুও আমি ও আমরা বিবেকহীন
চোখে কালো চশমা পড়ে
বিদেশী টিভি সিরিয়ালের
নগ্ন নারীর বক্ষে খুঁজে ফিরি
জীবনের অন্তিম সুখ ।
আজও অপোষহীন বিবেক
পতিতার জলসা ঘরে
রঙ্গীন গ্লাসে বিকিয়ে যায়
সাতপাঁকে বাঁধা বৈদেশীক ঋণে কেনা
সামরিক অস্ত্রে ঝাঁঝরা হয়
আমার জনকের উর্বর জমিন ।
তবুও আমি শব্দ দূষহনহীন
ফেসবুকে বিপ্লবী বন্ধুর
দৈনিক স্টাটাসে লাইক দিয়ে
বাক্স বন্দী হই টেলিভিশনের
টকশো নামক জারী গানে ।
একাত্তরের সেই সব দিনগুলির সাথে
আজকের দিনগুলোর দূরত্ব বেশ স্পষ্ট এখন।
২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৯
ন্যালা-খ্যাপা বলেছেন: ঠিক আছে লিখে যাবো। ধন্যবাদ।
২|
২৬ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩০
বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিতার দ্রোহ, কবিতার কটাক্ষ সবই দারুণ হয়েছে। সমসাময়িক চিত্রও দারুণ ভাবে ফুটে উঠেছে কবিতায়। সাবলীল কিন্তু বলিষ্ঠ। খুব ভালো লাগলো।
২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৯
ন্যালা-খ্যাপা বলেছেন: ভালো লাগলো কথাগুলো। ধন্যবাদ।
৩|
৩০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১৭
সুফিয়া বলেছেন: খুব খুব ভালো লেগেছে । এই ধরনের কবিতা আমাকে সব সময় খুব নাড়া দেয়।
++++++++++
৩১ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৬:১০
ন্যালা-খ্যাপা বলেছেন: আমি এই ধরণের কবিতা লিখতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। আপনারও পছন্দ জেনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ সুফিয়া আপু।
৪|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭
মিশু মিলন বলেছেন: একদম সত্যকথন!
শুভেচ্ছা.....শুভকামনা....
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২১
নিলু বলেছেন: ভালো , লিখে যান