| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমাদের পটেটো হঠাৎ সেহেরীর সময় ঘুম থেকে উঠে যায়। আম খেতে বললেও কিছুক্ষণ বসে থেকে শুধু পানি খায়ে চলে যায় ওদের রুম এ। প্রতিদিন এর মত আজও আমি সেহেরী খায়ে নামাজ পড়ে শুয়ে পরি কিন্তূ আজ আর ঘুম পাচ্ছে না। অত্যান্ত প্রিয় একজন মানুষের কথা বার বার মনে পড়ছে।
এর মধ্যে পটেটো আমার রুম এ এসে আমার chair এ বসে আমাকে জিগায় চাচ্চু ৫ টা বাজে না?
আমি তাকে হুম বলে জজ্ঞাস করি ঘুমাস না কেন ?
ও আমাকে বলে সকাল হওয়া দেখবে।
আমি তাকে বলি সকাল হওয়া দেখতে চাইলে বারান্দাই গিয়ে দেখ তাহলে ভালো করে দেখতে পারবি।
ও সকাল হওয়া দেখতে বারান্দাই চলে যায় কিন্তূ ওর কথা গুলো আমাকে ভাবাই।
আমার মনে হলো কতদিন আমি সকাল হওয়া দেখিনা।
অবশ্যই এই ইট বালু মাখা concrete এর শহরে সকাল হওয়া দেখা অনেকটা দুধের স্বাদ গোলে মেটানোর মত। তারপরও মনে করতে পারলাম না সেই কবে সকাল হওয়া দেখলাম।
পাখির কিচির মিচির আওয়াজের ধ্বনি কবে শুনলাম? সবুজ আর সমারহের মাঝে খালি পায়ে হেঁটে বিশুদ্ধ বাতাসে কবে মাটির সুঘ্রান নিলাম? সেই কবে খালি গায়ে বৃষ্টিতে ভিজলাম? কতদিন জ্যোৎসনার আলো গায়ে মাখা হয়না।
এই ইট পাথুরে শহরে থেকে থেকে আমি ভুলে যায় আমার সুন্দর মধুময় অতীত সৃতি গুলো যা আমাকে ভাসিয়ে দিত নির্মল আনন্দে।আজ আমি এই শহুরে যান্ত্রিকতার মাঝে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছি।এই পাথরের শক্ত আবরণ আর বিষাক্ত বাতাস আজ আমাকে শুধু বেছে থেকের লড়াই এর তাগিত দেয়। আমার কাছ থেকে সোন্দর্য, পক্রিতি আর ভালবাসা কেরে নিয়ে বিনিময়ে আমায় দিচ্ছে নিষ্ঠুরতা আর কঠোরতা।আমি ফিরে পেতে ছাই আমার সেই মধুময় অতীত।
কেউ পারবে কি দিতে আমায়????
[আজ আমার প্রিয় মানুষটির প্রথম মৃত্যু বার্ষিকী। সবাই তার জন্য দোয়া করবেন সৃষ্টিকর্তা যাতে তাকে শান্তিতে রাখেন]
©somewhere in net ltd.