| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওবায়দুল গনি চন্দন
ওবায়দুল গনি চন্দন
ছয় বান্ধবী : ওবায়দুল গনি চন্দন
সুলেখা আমার সবচেয়ে প্রিয়
ভালোবাসি খুব তাকে,
তাইতো দেখি সে অনেক ব্যাপারে
সঙ্গী হয়েই থাকে।
সুশ্রীকে লাগে মোটামুটি ভালো
মেঘনাকে নয় মন্দ,
সুতন্বীর মুখ দেখা ইদানীং
করেই দিয়েছি বন্ধ !
সাবরীনা খুব পপুলার নয়
মাঝে মাঝে দেখা হয় ,
চন্দ্রাবতীও নজর কেড়েছে
মনকে করেছে জয় !
বান্ধবী এরা ? ধূর বোকা !নাম
কম্প্যুটারের ফন্টের,
বুদ্ধিমানের দ্বিতীয় লাইনে
পেয়েছে হয়তো মন টের !
২|
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৪
খেয়া ঘাট বলেছেন: চন্দনের ছন্দ হয়ে গেলো বন্ধ,
যেখানেই থাকুন ভাই, চির শান্তিতে,
চলে গেলেন তবু রয়ে যাবেন,
ব্লগে,পত্রিকা,আর নানা স্মৃতিতে।
আপনার বিদেহি আত্মার চির শান্তি কামনা করছি।
৩|
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
না ফেরার দেশে আপনি অনেক অনেক ভালো থাকুন।
৪|
১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৪
আলম 1 বলেছেন: আপনার বিদেহি আত্মার চির শান্তি কামনা করছি।
৫|
১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শেষ সময়ে এসে আপনাকে পেলাম।
কিংবদন্তি ছড়াকার লুৎফর রহমান রিটনের লেখাটি পড়ে বেদনাহত হলাম ![]()
৬|
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৫
শাহ আলম বাদশাহ বলেছেন: খবরটা জানলাম প্রথম-বাংলাভিশনের লাইভ অনুষ্ঠানে যে চন্দন আর নেই। সেখানে রেজানুর রহমান, কার্টুনিস্ট আহসান হাবীব তার শোকগাথায় অংশ নিয়েছিলেন।
আমি শোকাহত হয়ে দর্শকের ফোনে কথা বলে আমার কথা বললাম।
চন্দন আমার পত্রিকা ''চলমান'' এ লিখতো যখন ৮০'র দশকে আমরা নিয়মিত তা প্রকাশ করতাম। আসলাম সানী, সিরাজুদ্দৌলা বাহার, আশরাফুল আলম পিন্টুসহ অনেক ছড়াকারই লিখতেন আমাদের পত্রিকায়।
চন্দনও সুন্দর ছড়া পাঠাত; অথচ বিশিষ্ট ছড়াকার আমার প্রিয় চলে গেলো পরকালে। আল্লাহ তাকে বেহেস্তে রাখুন একামনাই করি।
৭|
১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৭
হাসান মাহবুব বলেছেন: আপনি এতো কাছে ছিলেন অথচ দেখা হলো না কখনও! শান্তিতে থাকুন।
৮|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৩
নিমচাঁদ বলেছেন: মৃত্যুর ২০ ঘন্টা আগে ও এক সাথে আড্ডা দিয়েছি জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয়ে আর ২৬ ঘন্টা পরে তোমার লাশ নামিয়েছি কবরে।
অন্যজগতে সবাই কেমন থাকে জানা নেই , তবে যেখানেই থাকো , ভালো থেকো ।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৯
উপপাদ্য বলেছেন: চন্দন আর কারো সংগী হয়ে নয়, চলে গেছো একা। ভালো থাকো ওপারের সুন্দর ভুবনে।