| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অগ্নি রাসেল
ডিজাইন, ইস্টিমেটিং সহ পুরকৌশল সম্পর্কিত নানা বিষয় নিয়ে কাজ করাই আমার প্যাশন । নিজে শিখে অন্যকে জানাতে দারুন উপভোগ করি । আমার ইন্ডাস্ট্রি সম্পর্কিত যেকোনো ধরণের আলোচনা করতে আমি সদা আগ্রহী । যে কেউ আমন্ত্রিত !!
যেন হাঠাৎ ই আবিষ্কার করি
নিজেকে আগন্তুক রূপে।
চিন্তারা বিক্ষিপ্ত
ভাবনা গুলো এলোমেলো।
কোথা হতে করেছি শুরু
কোথায় যে শেষ ,
কিছুই জানিনা তার।
মাঝে মাঝে মনে হয় যেন জগৎ আর নিজেকেই খোজছি
মহাকাল ধরে।
ঘুরছি আজো পথ থেকে মহা পথে
জীবন নামক রথে।
কি মোহ মায়া!
কি অতৃপ্ত অনুভূতি!
জগৎ মানে এই আমি ।
আর পরিবর্তন।
তবু জীবন পরিবর্তনকে ভয় করে।
অথচ দেখ তার পায়ে ভর করেই কালের পথে হাটে।
কি নির্মম নিয়ম।
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/ognyrasel/ognyrasel-1480152436-a28337d_xlarge.jpg
©somewhere in net ltd.