| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অগ্নি রাসেল
ডিজাইন, ইস্টিমেটিং সহ পুরকৌশল সম্পর্কিত নানা বিষয় নিয়ে কাজ করাই আমার প্যাশন । নিজে শিখে অন্যকে জানাতে দারুন উপভোগ করি । আমার ইন্ডাস্ট্রি সম্পর্কিত যেকোনো ধরণের আলোচনা করতে আমি সদা আগ্রহী । যে কেউ আমন্ত্রিত !!
পৃথিবীটা সুন্দর
তার মাঝে অকারন,
অবান্তর যেন আমি।
স্বপ্ন গুলোও ছিল অযৌক্তিক
আর বিলাসিতায় ভরা।
কৈশরের তাচ্ছিল্য আর উণ্মাদনায় যৌবনটাও করেছি পার।
অর্জনের খাতায় আজ শুধুই ধুলোবালি।
কত জনে করেছি আপন,
কত জনের সাজিয়েছি বাসর,
বুঝেছি অবেলায় সকলি মোর পর।
সময়ের আগে
ঘরের চালে বুনি নাই নতুন কোন খড়।
আষাঢ়ের অবেলায় আজি ঝড়ছে অঝোর।
কোথাও দ্বাড়াবার থাই নাই আমার।
জীর্ন ঘরের,
শির্ণ কপাট;
বসত ভিটায় আজি হুতুম প্যাচাদের হাট।
কি আশায় আর সাজাবো সংসার।
যখন ঘরের লোকই সন্যাসী হবে বলে বায়না ধরেছে আজ।
আর কত!
এইতো বুঝি ফুরিয়ে এলো বেলা,
আমিও যাবো।
রেখে যাবো তোমাদের এ প্রেম-মায়া ,
সত্য-মিথ্যা খেলা। 
©somewhere in net ltd.