| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই নিয়ে ৫বার অনলাইনে ফরম ফিলাপ করলাম, কিন্তু কোন বার ই এপয়নমেন্ট ডেট পেলাম না, আজকে এলাকার একজন কম্পিউটারের দোকানদার বললো ওনাকে ফরম ফিলাপ করার পর ফরম নাম্বার দিলে নাকি উনি ডেট বের করে দিবে, সাথে ৪০০টাকা লাগবে, টাকাটা মূল বিষয় না, উনি কি জেনুইন ভাবে করে দিবে নাকি ওটা নিয়েই সন্দেহ লাগতেছে, কারন এরকম ফরম এ ডেট তো আমিও ফটোসপে বসাতে পারবো, কিন্তু ভিসা অফিসের ডাটাবেসে তো আমার ডেট এর ইনফো থাকবে না তখন তো ধরা খাবো। কেউ জানলে তথ্য দিয়ে সাহায্য করেন।
![]()
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪
অলস_ছেলে বলেছেন: কিন্তু ভাই আমার কথা হলো জেনুইন ভাবে করে দিবে কিনা, কারণ এ্যাম্বেসির সাথে ডেট না মিললে তো আমার ভিসা রিজেক্ট করে দিবে, আপনার কথা অবশ্য ঠিক, কারন আমি নিজেও ডিসেম্বর থেকে চেষ্টা করে যাচ্ছি কিন্তু ডেট পাচ্ছি না। আমার লোকাল কম্পিউটারের দোকানদার ও যদি ডেট বের করতে পারে তাইলে আমি কেনো পারবো না, নিশ্চই কোনো রহস্য আছে এখানে, যতদূর শুনলাম রহস্যময় একটা সময়ে নাকি ডেট দিচ্ছে ওদের ওয়েবসাইট থেকে, শুধুমাত্র ১৫ মিনিটের জন্য। দেখি রহস্য উদঘাটন করতে পারি কিনা। ![]()
২|
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩১
পঞ্চপাণ্ডব বলেছেন: রেন্ডিয়া নাগেলে হয়না?
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯
অলস_ছেলে বলেছেন: না ভাই, না গেলে হয় না :p
৩|
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪
রাজীব বলেছেন: জেনুইন।
দরকার হলে ডেট পাবার পরে ইন্ডিয়ান হাইকমিশনের সাইট থেকে চেক করে নিবেন।
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০
অলস_ছেলে বলেছেন: কিন্তু ওরা পারছে আমি পারছি না কেনো??? :@
৪|
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১
ভোরের সূর্য বলেছেন: ভাই আপনিতো আগেই ভুল করে বসে আছেন। ৫বার ফর্ম পূরন করেছেন এটাই যথেষ্ট আপনার ভিসা রিজেক্ট করে দেয়ার জন্য।
7. IN CASE THE APPLICANT DOES NOT GET A CONFIRMED DATE OF APPOINTMENT AFTER REGISTERING ON LINE , PLEASE TRY AT A LATER DATE FOR GETTING APPPOINTMENT AT THE REPRINT OPTION ON TOP RIGHT CORNER OF THE APPLICATION ON WEBSITE USING WEB FILE NUMBER AND DATE OF BIRTH. THIS SHOULD BE DONE WITHIN 5 DAYS OF REGISTRATION.
Multiple bookings by the same individual hamper the prospect of other applicants in getting date of appointment. If you do so without sufficient reasons, it is possible that your application may be rejected.
ওখানে পরিস্কার করে বলা আছে যে বার বার ফর্ম পূরন না করা জন্য কারণ আপনি যদি ডেট না পান তাতে সমস্যা নাই। আপনার যে ওয়েব ফাইল নাম্বার আছে সেটা দিয়ে পরবর্তী ৫ দিন পর্যন্ত ডেট বেড় করতে পারবেন।
২য় কথা হল এখন যদিও ডেট পাওয়া যায় কিনতু দেখা যায় ২মাস পরের ডেট পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে করালে ওরা এমনকি ৭দিন পরের ডেটও দিয়ে দেয়। কিভাবে করে জানিনা তবে এটা শুধু আমার না অনেকেরই বাস্তব অভিজ্ঞতা। আপনি চেষ্টা করতে থাকুন। যদি ২মাস পরের ডেট পান ভাল।তবে আপনার যদি তারাতারি ডেট দরকার হয় তাহলে আপনাকে অন্যভাবে চেস্টা করতে হবে।
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০
অলস_ছেলে বলেছেন: ভাই এটা শুধু আমার সমস্যা না, সবারই ডেট পেতে সমস্যা হচ্ছে, কেউই ডেট পাচ্ছে না এখন।
৫|
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩
অলস_ছেলে বলেছেন: ইন্ডিয়ান ভিসার সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে সেটার যদি অন্য কারো ব্লগের বুকমার্কস থাকে সেটাও দিন
৬|
২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭
ভোরের সূর্য বলেছেন: সবারই সমস্যা হচ্ছে বলেই তো আপনাকে অল্টারনেটিভ বুদ্ধি দিয়েছি।যাতে বোকার মতন ডেটের জন্য পন্ডশ্রম না হয় যদি আপনার তারাতারি দরকার হয়।
কি কি কাগজ লাগবে?ভিসা ওয়েবসাইটে যা যা লেখা আছে সেসব ফলো করেন তাহলেই হবে। অন্যকোন কাগজের দরকার হবেনা।
১)৬মাসের মেয়াদ সহ পাসপোর্ট(অনেকেই বলে একদম নতুন পাসপোর্ট হলে চলবেনা এটা ভুল)।
২)আপনার ঠিকানা প্রমানের জন্য ইউটিলিটি বিলের কপি।ল্যান্ডফোন,গ্যাস বিল,পানির বিল,ইলেক্ট্রিসিটি বিলের যে কোন একটির কাগজ জমা দিতে হবে।ভাড়া বাসায় থাকলেও সমস্যা নাই।বাড়ীওয়ালার কাছ থেকে এসবের একটা নিলেই চলবে।
৩)নতুন তোলা এককপি ছবি(২ইঞ্চিx ২ইঞ্চি) অনলাইনে পূরণকৃত ফরমের সাথে লাগাতে হবে এবং সাইন করতে হবে নিরদৃষ্ট জায়গায়।
৪)আপনার ন্যাশনাল আইডি কার্ড আর এটা না থাকলে জন্মনিবন্ধন সার্টিফিকেট।
৫)আপনি ব্যাবসায়ী হলে ট্রেড লাইসেন্স,চাকরিজীবি হলে অফিস থেকে অফিসের প্যাডে লিখে দিবে যে আপনি সেখানে জব করে এতদিন থেকে সাথে আপনার নাম এবং বাবার নাম ও আপনার ভিসিটিং কার্ড(যদি থাকে)।ছাত্র হলে আইডি কার্ড এবং এসএসসি অথবা এইস এস সির সার্টিফিকেট।
৬)আপনার যদি ব্যাংক একাউন্ট থাকে এবং লেন দেন হয় তাহলে লাস্ট ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট হবে একাউন্টে কিছু টাকা যেমন ১৫থেকে ২০হাজার টাকা থাকতে হবে।মানে হল ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে/অথবা এটা দিতে না পারলে আপনাকে পাসপোর্টএ ১৫০/২০০ ডলার ব্যাংক থেকে কিনে এন্ডোরস করে নিতে হবে।
সবাই এন্ডরসমেন্টের পিছনে দৌড়ায় কিন্তু যদি আপনার ১৫/২০ হাজার টাকার ব্যাংক একাউন্ট থাকে সেটার স্টেটমেন্ট দিলেই যথেষ্ট।
উপরের সব কাগজের মূল কপি এবং ফটোকপি আপনাকে জমা দিতে হবে ভিসা ফরমের সাথে।ভিসা হয়ে গেলে পাসপোর্ট ফেরত দেয়ার সময় আপনাকে মূল কাগজগুলো ফেরত দিয়ে দেবে।
আপনি শুদু কোলকাতা বেড়াতে চান সমস্যা নাই। সারা ভারত ঘোরার তথ্য আপনি পাবেন কিন্তু আগে ভিসাটা হস্তগত করুন।এটাই আসল।ভিসা পেয়ে এখানে একটা পোস্ট দিন দেখবেন অনেক সাহায্য পাবেন।আর কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করুন।ধন্যবাদ।
২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
অলস_ছেলে বলেছেন: ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্ত্যবের জন্য। আর মাত্র ১টি জিনিস জানতে চাই, সেটা হলো: ধরুন ১টি পরিবারের সর্ব মোট ৪জন আবেদন করেছে:-
১) বাবা: এটাতে কোনো সমস্যা নাই
২) মা: ওনার পেশা তো হাউসওয়াইফ হবে, তাহলে উনার তো স্টুডেন্ট অথবা ব্যাবসার মত কোনো কাগজ নাই, তাইলে উনি কি ধরনের কাগজ দিবে?
৩) ছেলে: বয়স কম তাই ব্যাংক একাউন্ট নাই, বাবার ব্যাংক একাউন্ট দিলে কি চলবে?
৪) মেয়ে: ঐ
৭|
২৬ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
ভোরের সূর্য বলেছেন: হাউজওয়াইফ প্রমানের জন্য কিছু লাগবেনা।তবে অন্যান্য কাগজ লাগবে।
ছেলে/মেয়ের বয়স কম হলে যেহেতু ব্যাংক একাউন্ট নাই তাই ডলার এন্ডরসমেন্ট করে নিতে হবে ১৫০/২০০ডলার। আসলে আপনাকে সব পাসপোর্ট এ এন্ডরসমেন্ট করা লাগবে কিন্তু ভিসার আগে স্টেটমেন্ট দিলে পরে ভিসা হয়ে যাবার পর যেকোন মানিএক্সচেঞ্জ থেকে ১০০টাকা দিলেই এন্ডরস করে দিবে।কিন্তু ভিসার আগে ডলার এন্ডরসমেন্ট করতে হলে সেটা ব্যাংক থেকে নিতে হবে।মানি এক্সচেঞ্জ থেকে করালে এ্যাক্সেপ্টেড হবে না।
আসলে ব্যাংক থেকে ডলার এন্ডরসমেন্ট করালে ব্যাংক ডলারের দাম বেশি নেয় মানে সরকারি রেট,তাছাড়া একটা ফি নেয় যেমন পার পাসপোর্ট ৪০০টকা কম বেশি। যেহেতু আপনাদের ৩জনেরই ব্যাংক একাউন্ট নাই তাই একবারেই আপনাদের ৪টি পাসপোর্টই এন্ডোরসমেন্ট করে নেন ভিসার আগে।আপনাকে গুলাশানের ব্রাক ব্যাংক বা অন্য যেকোন ব্যাংক থেকে ডলার এন্ডোরস করে নিতে পারেন অথবা আপনাকে গুলশান ১ এর ১নং রোডের নিকেতনের পাশে যে মার্কেটের কথা বল্লাম ওরাও এন্ডরসমেন্ট করে দেয়। পার পাসপোর্ট ২০০টাকা করে নিবে।কিন্তু ডলার কিনতে হবেনা বা অন্য কোন খরচ নাই। ওদের মনে হয় ব্যাংকের সাথে লিঙ্ক আছে।এটাও একটা ব্যাবসা।
আপনি ভাই সরাসরি ওখানে চলে যান।সব কিছুর সমাধান হয়ে যাবে।
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪১
অলস_ছেলে বলেছেন: রহস্যময় সময়টা বের করেছি ... হুররেএএএএ
৮|
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২
ভোরের সূর্য বলেছেন: কাজের কাজ করেছেন। কবে ডেট পেলেন আর রহস্যময় সময়টা আমাদের সাথে শেয়ার করুন যাতে আমরাও কাজে লাগাতে পারি।
২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৮
অলস_ছেলে বলেছেন: ২০ ফেব্রুয়ারি ডেট পেয়েছি, রহস্যময় সময় ভোরের দিকে, ৭-৭.৩০ এর মধ্যে।
৯|
২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৭
ভোরের সূর্য বলেছেন: ধন্যবাদ। আশাকরি আপনার এ মুল্যবান তথ্য সবার কাজে লাগবে। মানুষকে অহেতুক সমস্যায় পড়তে হবেনা।
২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২২
অলস_ছেলে বলেছেন: এই মাত্র আরেকটা পাসপোর্ট এর ডেট পেলাম, ২৩ ফেব্রুয়ারির ... হাহাহা ... মূল কথা হলো, সকালের দিকে ট্রাই করতে হবে, দালাল এর দিন শেষ ... হাহাহা ... ভাই কোন ব্যাংক থেকে এনডোর্স সাপোর্ট করে যদি আবার একটু বলতেন ...
১০|
২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫
ভোরের সূর্য বলেছেন: আপনার ভাগ্য ভাল তাই পেয়ে গেছেন। অনেকেই ঐসময় ট্রাই করেও পায় নাই। তাছাড়া আপনি পেলেন ২৩ফেব্রুয়ারির কিন্তু ওরা এমনকি আগামী রবিবারের ডেটও দিয়ে দেয়।
যাই হোক যেসব ব্যাংক ডলার সেল করে সেসব ব্যাংক এনডোর্স করে দেয়। ভাল হয় আপনার বাবা যেই ব্যাংকে একাউন্ট মেইনটেইন করে সেখানে যোগাযোগ করলে ভাল। অথবা গুলশান ১ এলাকার যেকোন ব্যাংক থেকে এনডোর্স করে নিতে পারবেন।
২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭
অলস_ছেলে বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ... ![]()
১১|
২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫০
সুমন জেবা বলেছেন: রহস্যময় সময় ভোরের দিকে, ৭-৭.৩০ এর মধ্যে।
২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯
অলস_ছেলে বলেছেন: সকাল ৬টা থেকে ৮টার মধ্যে পেয়ে যাবেন ডেট, দালাল কে বাড়তি ৪০০-৫০০টাকা দেওয়া লাগবে না, চেষ্টা করতে থাকুন।
১২|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬
সুফল_সিএসই বলেছেন: Bhai.
Click This Link
..ey link ti ki akhono karjokor ache ? naki notun link aseche? ey bisoye ki kichu janen?
Karon net a ey notun link ti dekhlam..
https://india-visa.co/VisaReg1.php
Bujhlamna....
১৩|
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১২:২০
সুফল_সিএসই বলেছেন: Voor a try kore dekhechi...bt pacchina...dekha jak next a pawa jay naki..anywayz kono update thakle janaben bhai...Dhonnobad apnar post er jonno bhai..
১৪|
১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৭
দেশের পোলাপাইন বলেছেন: ভাই আমি ২ মাস ধরে চেষ্টা করলাম তাও পাইলাম না.. ভিসা...
২ রাত জাগছি এই ভিসা জন্য। কিন্তু কাজ হয়লো না.. বেটা চায় কি??
(
(
(
(
১৫|
০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০২
রাব্বি 00৭ বলেছেন: ইন্ডিয়ান ভিসা এর ডেট পাবার জন্য ডেট ছাড়ার সঠিক সময় জানতে হয়, আর সঠিক সময় জানতে রাত ১২ টার পর ট্রাই করতে হয়। আপনি ডেট পাইছেন কিনা এইটা জানতে আপনার ওয়েব ফাইল নাম্বার বার্থ ডেট আর পাসপোর্ট দিয়ে আবার ট্রাই করুণ যদি অলরেডি ডেট টেকেন দেখায় তবে বুজবেন ডেট পেয়েগেচেন.।.।।।
১৬|
২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৭
তরুন বলেছেন: রাব্বি ভাই, একটু জানাবেন কি- কিভাবে জানা যায় সঠিক সময়
১৭|
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৯
ইমরান হোসেন হিমেল বলেছেন: ভাই ভয় পওয়ান কিছু নাই, আপনি তো ই-টোকেন চেক করেই নিবে, ফটোশপে বসানো হলে নিবে কেন? ভাই আপনার ভিসা লাগলে বলেন, আমি নিয়ে দিচ্ছি। কোন টাকা লাগবে না।
১৮|
২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৮
১৯|
১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮
সাইফুর রহমান পায়েল বলেছেন: এখন আর পাওয়া যায় না। কোন এক রহস্যময়(!) ভাবে আপনি ২৫০০-৩০০০ টাকা দিলে আপনাকে ডেট দিয়ে দিবে এমন কিছু প্রতিষ্ঠান আছে(আমরাও দিতাম)।
আমাদের প্রতিষ্ঠান এখন আর ই টোকেনের কাজ নিতে চায় না। না হলে ক্লায়েন্ট ছুটে যায় তাই। না হলে আপনাকে অফিসে আসতে বলতাম।
আমার এক পরিচিত ছিল সে ৭ দিনের মাঝে নিশ্চয়তার সাথে ডেট দিতে পারত। ২৫০০ টাকার বিনিময়ে।
কিন্তু এখন আর নিশ্চয়তা দেয় না। হলে টাকা না হলে নেই। শুধু তাকে ওয়েব ফাইল নং, পাসপোর্ট নং, আর ডেট অফ বার্থ দিতে হবে।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮
ভোরের সূর্য বলেছেন: ভাই কালকে একই পোস্ট দিয়েছিলেন। আপনাকে উত্তরও দিয়েছিলাম।পছন্দ হয় নাই ভাই?
যাই হোক আবার বলছি।গত ২/১ মাস থেকে ডেট পাওয়া যাচ্ছেনা।এভাবেই ডেট নিতে হচ্ছে।বেশি টাকা দিলে ২/৩ দিন পরের ডেট পেয়ে যাবেন। কিভাবে এরা করে বা দিচ্ছে জানিনা কিন্তু এভাবেই ডেট পাওয়া যাচ্ছে এবং ভিসা হচ্ছে।
আপনি যদি ঢাকায় থাকেন তাহলে ইন্ডিয়ান হাই কমিশনের ওখানে যে শুটিং ক্লাব আছে তার উল্টা পাশে একটা পার্ক আছে যেটা নিকেতন পার্ক নামে পরিচিত।ওটার পাশ দিয়ে একটা রাস্তা গেছে খুব সম্ভবত ১নং রোড। ওখানে কিছুদুর গেলেই একটা মার্কেটের মত আছে নীচতলায়।সেখানে ফর্ম পূরন এবং এয়ার টিকেত,ট্রেন টিকিট ইত্যাদি করা হয়। আপনি ওখানে গেলেও ওরাও আপনাকে ডেট বের করে দিবে। যত তারাতারি ডেট চাইবেন টাকা পরিমাণো বেশি লাগবে।তবে বারগেনিং করে নিবেন।
আপনি bikroy.com যেয়ে indian visa appointment date দিয়ে সার্চ দিন। দেখবেন অনেক এ্যাড পাবেন যারা আপনাকে ডেট বের করে দিবে।
আমার পরামর্শ পছন্দ না হলে অন্তত সার্চ দিয়ে যে এ্যাড পাবেন ওদের সাথে কথা বলে দেখুন আপনার মনঃপুত হয় কিনা।