| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলসমস্তিষ্ক৭৭৭
www.facebook.com/sourav.ctg এড দিলে সাথে একটা মেসেজ দিয়েন
বিসিএস ফলাফল ও কোটা নিয়ে গরম ফেসবুক ও ব্লগ।একটা পোস্ট দিয়েই দিই।
গুজব উঠেছে আন্দোলন
কারীরা নাকি মুক্তিযোদ্ধাদেরকে গালি দিচ্ছেন।কিন্তু আমার ফ্রেন্ডলিস্টের বেশ কয়েকজন শাহবাগে ছিলেন।তাদের দাবিমতে এরকম কিছু জয় নি।হলে তারা নিজেরাই প্রতিবাদ করতেন।তাছাড়া উনারা শাহবাগ আন্দোলনেও ছিলেন এবং ফেসবুকে মুক্তিযদ্ধের পক্ষেরই লোক।তারপরো কেউ যদি বলেন।আহলে আমি ভিডিও ক্লিপ চাবো।বাশেরকেল্লার মত ফটোশপ ইমেজ নয় প্লিজ।আর আন্দোলনকারীদের প্রতি অনুরোধ ওইখানে কেউ মুক্তিযোদ্ধাদেরকে অপমানের চেষ্টা করলে মাইর একটাও যেন মাটিতে না পড়ে।
৩০% মুক্তিযোদ্ধা কোটাটা কমাইয়ে ১০-১২% এ নিয়ে আসা উচিত।কারন যুদ্ধে মানসিকভাবে এ দেশের বেশিরভাগ মানুষের সমর্থন থাকলেও সশস্ত্র যুদ্ধে অনশগ্রহনকারীর সংখ্যা ২০ লাখের নিচেই(আরো কম।বাড়ায়ে বললাম)।সেই হিসাবে ১০% কোটাই যথেষ্ট নয় কি?আর দেশ মুক্তিযোদ্ধারা তো স্বাধীন করেছিলেন সব মানুষের সমান অধিকারের জন্য।নিজেরা এক্সট্রা সুবিধা পাওয়ার জন্য তো নয়?হ্যাঁ ভাই।জানি তো পশ্চাতপদ মুক্তিযোদ্ধাদের কথা বলবেন।কিন্তু হিসাব করে দেখলে দেখবেন ১০% যথেষ্ট পুরন হয়ে যায় কোটা।কত কোটা খালি পড়ে থাকে।সেগুলাতে আর নরমাল প্রার্থীও নেওয়া হয় না।কেনোরে বাপু?কোটা যেগুলা পুরন হয় না সেগুলাতে মেধা তালিকার লোকদেরকে নিয়োগ দিলেই তো হয়!মুক্তিযোদ্ধাদের সম্মানে কোটা অবশ্যই থাকুক।তবে তা কোনমতেই যাতে ১৫% এর বেশি না হয়।
আর কেউ ৫০ পেয়ে টিকে যাবে কেউ ৮০ পেয়েও টিকবে না এটা চরম বৈষম্য।সবার প্রথমে আর কিছু না হোক।সরকারের এই কাজটা অন্তত করা উচিত।
এছাড়া আদিবাসী,প্রতিবন্ধী,পশ্চাতপদ এসব কোটা বাতিল করার প্রশ্নই আসে না।আর নারীর সমান অধিকার বাস্তবায়নে নারী কোটাও জরুরী।কারন এক্ষেত্রে নারীর সংখ্যা এখনো মাত্র ১০%।
পরিশেষে বলতে চাই,কোটা পদ্ধতি বাতিল নয়,সংস্কার চাই
১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৬
অলসমস্তিষ্ক৭৭৭ বলেছেন: আদিবাসী,প্রতিবন্ধী,পশ্চাতপদ এসব কোটা বাতিল করার প্রশ্নই আসে না।আর নারীর সমান অধিকার বাস্তবায়নে নারী কোটাও জরুরী।কারন এক্ষেত্রে নারীর সংখ্যা এখনো মাত্র ১০%।
আর মুক্তিযোদ্ধা কোটা অনেক কমিয়ে ব্যাপক সংশোধন আনাওতে হবে এবং ৫০ নাম্বারের বিসিএস সিস্টেম অবশ্যই বাতিল করতে হবে
২|
১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৪
মাহমুদুর রাহমান বলেছেন: কোটা জাতির অভিশাপ এর শামিল। কোন অবস্থায় মুক্তিযোদ্ধা দের অপমান অমার্জনীয় অপরাধ বলেই মনে করি, কিন্তু তাদের জন্য লাখ লাখ লোকের জীবন ব্যর্থ হয়ে যাবে এটা হতে পারে না। শুধু মুক্তিযোদ্ধা কোটা কেন আরও কোটা আছে। সব নিয়েই কথা বলতে হবে। সব মিলিয়ে ১০% এর বেশি কোটা থাকতে পারবে না।
১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৮
অলসমস্তিষ্ক৭৭৭ বলেছেন: ১০% এ মুক্তিযোদ্ধাদের ১৪ গুষ্ঠির চাকরী হয়ে যাবে। এনাফ
৩|
১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৭
ভূতাত্মা বলেছেন: কোটা বাতিলের পক্ষে আমি নই, তবে কোটার অংশের পরিমাণ অবশ্যই কমাতে হবে।
১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৯
অলসমস্তিষ্ক৭৭৭ বলেছেন: সহমত
৪|
১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৪
বিভ্রান্ত মানুষ বলেছেন: কুমার সাহা নামে একজন অনলাইনে লিখেছেন, ‘অতি দুঃখ ভারাক্রান্ত হূদয়ে লিখছি। আমি সুনীতি কুমার সাহা। আমি ৩১তম বিসিএস পরীক্ষায় লিখিত (সাধারণ ও কারিগরি) ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার রেজি: নম্বর ০২২৫২৭। আমার প্রথম পছন্দ ছিল কৃষি ক্যাডার। কিন্তু পদ স্বল্পতার কারণে আমাকে পিএসসি কর্তৃক কোনো পদে সুপারিশ করা হয়নি (উল্লেখ্য, কোটা প্রার্থী না থাকায় পিএসসি ৭০টি পদ খালি রাখে)। গত ২৭ ডিসেম্বর, ২০১২ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী কৃষি ক্যাডারে ২২০টি পদের বিপরীতে ১৩৬ জনকে নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য, পিএসসি কর্তৃক ১৫০ জনকে সুপারিশ করা হয়েছিল। যে ১৪ জন বাদ পড়েছেন, হয়তো তাঁদের কেউ কেউ স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হননি বা পুলিশ প্রত্যয়ন পাননি বা ৩১তম বিসিএসের আগে অন্য কোনো ভালো পদে কর্মরত আছেন। আমার দুঃখ, এই জায়গায় ৮৪ পদ খালি থাকা সত্ত্বেও আমার চাকরি পাইনি। আমার সমস্ত পরিশ্রমের ফলাফল কোটা সংরক্ষণজনিত নিয়মের কারণে শূন্য। যাঁরা এসব নিয়ম তৈরি করেন, তাঁরা কি একবারও ভেবে দেখেছেন আগামী ১০-২০ বছর পর আমাদের দেশের প্রসাশনের কী অবস্থা হবে?’
পার্থ নামে আরেকজন লিখেছেন: ‘আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গতকাল প্রকাশিত বিসিএস ৩৪তম প্রিলিমিনারির ফল বের হয়েছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ৭৫+ পেয়েও সাধারণ পরীক্ষার্থী চান্স পায়নি অথচ কোটার কারণে ৫৯+ পেয়েও অনেকে চান্স পেয়েছে। মেধার বিচারে ৫৯=৭৫ হতে পারে না। ফলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়ে চরম হতাশ ও বিপথগামী হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ একসময় মেধাশূন্য হয়ে যেতে পারে।
সদ্য প্রকাশিত বিসিএস রেজাল্ট, ৩২তম স্পেশাল বিসিএস এবং সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে (সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, আইসিবি ইত্যাদি) শুধু মুক্তিযোদ্ধা কোটাধারীদের আবেদন করার যোগ্যতা কি সাধারণ প্রার্থীদের প্রতি বৈষম্যমূলক নয়? কোটা কি শিক্ষিত বেকার বৃদ্ধির জন্য দায়ী নয়?’
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪১
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ভাই, আমি এতো কিছু বুঝি না
আমার কথা কোটা বাতিল করতেই হবে.।
নইলে আমার মতো মেধাবিরা কি করবে?
মুক্তিযোদ্ধা হিসেবে তাদের সম্মান অবশ্যই করতে হবে, তাই বলে আমাদের অবহেলা করে?
মুক্তিযোদ্ধাদের ঢাকায় একটা করে ফ্লাট দিক, মাস মাস ৫০০০ টাকা দিক, আমার আপত্তি নাই, কিন্তু তাই বলে দেশের মেধাবিদের মেধার অবমূল্যায়ন করে কেন তাদের এই সম্মান?????????????????????????????????????????
সরকার যা খুশি করুক, কিন্তু আমাদের মতো সাধারন ছাত্রদের মেধার উপরে কেন এই হস্তক্ষেপ?
তাদের যদি জজ্ঞতা থাকে তবে তারা কম্পিটিশন করুক না কেন আমাদের সাথে???????????????????????????????
এমনিতেও ভার্সিটি তে যখন ভর্তি হই তখনও কিন্তু এই কোটা এর জন্য তাদের কিছু সিট ছেড়ে দিছিলাম।
তাদের তো একবার করে চান্স দিছিলাম, তবে এখন আবার কেন???????????????????
সো, আমার কথা, কোটা বন্ধ করতেই হবে।