| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত বছর অনেক ঘটা করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন পাশ করা হয় । কিন্তু, ভোক্তা অধিকার সংরক্ষন আইন এখন পর্যন্ত ভোক্তাদের অধিকার সংরক্ষণে ব্যর্থ হয়েছে । যে কারণে মওসুম শুরূ হতেই কেমিক্যাল মেশানো আমে বাজার সংলাব হয়ে যায় ।
CRPA requires amendment
অজকে আমি ডে ইলি স্টারে ভোক্তা অধি কার সংরক্ষণ বি ষয়ে লিখেছি । ভোক্তা অধিকার আইন যে শুধু ভোক্তাদের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে তা' ই নয়, এই আইন ভোক্তার আইনের আশ্রয় লাভের সাংবিধানিক অধিকারকে সংকুচিত করেছে । ভোক্তাদের অধিকার লংঘিত হলে তারা ম্যাজিস্টেটের আদালতে যাওয়ার পূর্বে ভোক্তা অধিকার কাউন্সিল থেকে অনুমতি নেওয়ার বিধান রাখা হয়েছে বিদ্যমান আইনে ।
এছাড়াও বিকল্প বিরোধ নিষ্পত্তির কোন বিধান রাখা হয়নি বিদ্যমান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে । বাংলাদেশের আদালতে মামলার দীর্ঘজটের মধ্যে ভোক্তারা মামলা করে তাড়াতাড়ি সুফল পাবেনা । তাই ভোক্তা অধিকার রক্ষায় আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান রাখা জরূরী । বিলাতের আইনে কনজ্যুমার বিরোধ নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান বেশ কার্যকরী প্রমাণিত হয়েছে । বিলাতে অবশ্য ব্যাংক, ইনসুরেন্স প্রভুতি সার্ভিস সংক্রান্ত বিরোধ নিয়ে কনজ্যুমার অবশ্য বাণিজ্য সংক্রান্ত ন্যায়পালের (Financial Ombudsman Service) দ্বারস্থ হতে পারে । বাংলাদেশেও এরকম ক্ষেত্রে ন্যাযপালের বিধান প্রবর্তন করা গেলে বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে ।
বিদ্যমান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঘটিত কাউন্সিল এবং কমিটিগুলোতে আমলাদের প্রাধান্য রয়েছে । যার ফলশ্রুতিতে আইনের বাস্তবায়নে ধীরগতি পরিলক্ষিত হয় । আমলারা অন্য অনেক কমিটিতে সদস্য হওয়ায় তারা ভোক্তা অধিকারের মত গুরূত্বপূর্ণ বিষয়ে পর্যাপ্ত সময় দিতে ব্যর্থ হন । আইনের সংশোধনী আনার ক্ষেত্রে উপরোক্ত বিষয় বিবেচনায় রাখা জরূরী ।
০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৪:১৭
ওলি বলেছেন: Thanks for reading also.
২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:১৪
আই আনাম বলেছেন: ধন্যবাদ। এ বিষয়ে সতর্ক হতে হবে এখনই।
৩|
২৩ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪৮
আরিফ আহমেদ বলেছেন: আমাকে এক দোকানদার তিনবার বাতিল জিনিস দিয়ে এখন পাল্টে দিচ্ছে না, ওয়ারেন্টি কার্ডও দেয় নাই,শুধু রিসিটের গায়ে লিখে দিয়েছে ১ বছরের উয়ারেন্টি
৪|
২৩ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৫৬
আরিফ আহমেদ বলেছেন: অভিযোগ http://www.dncrp.gov.bd/contactform.php
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১:১৮
বল্টু মিয়া বলেছেন: ধন্যবাদ।শেয়ার করার জন্য।