নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারমুক্ত ব্লগ : ভুলেও ঢুকিস না!!!

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

অমি রহমান পিয়াল

বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ ........................ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী : শেষ জমানায় কিছু প্রতারক সৃষ্টি হবে। তারা ধর্মের নামে দুনিয়া শিকার করবে। তারা মানুষের নিকট নিজেদের সাধুতা প্রকাশ ও মানুষকে প্রভাবিত করার জন্য ভেড়ার চামড়ার পোষাক পড়বে (মানুষের কল্যাণকারী সাজবে)। তাদের রসনা হবে চিনির চেয়ে মিষ্টি। কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ের হৃদয়ের মতো হিংস্র। (তিরমিজী)

অমি রহমান পিয়াল › বিস্তারিত পোস্টঃ

সেলুকাস!

০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:১১

সম্ভবত দীজেন্দ্রলাল রায় এই সর্বনাশটা কইরা গ্যাছেন। কোনো এক প্রত্যুষে কিংবা দ্বিপ্রহরে মহাবীর আলেকজান্ডার (মতান্তরে সিকান্দার/কালাপাহাড়/জুলকারনাইন) সিন্ধু নদের পাদদেশে আইস্যা ভারতের দিকে তাকাইয়া বাংলাভাষায় বলিয়া উঠিলেন : সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ! আলেকজান্ডার গ্রিক নরপতি। গ্রিক ভাষায় বাক্যটা ঠিক কি ছিল জানি না। তবে তারপর থাইক্যা শুরু হইছে এর ব্যবহার। এতটাই যে এখন অনেকে ‘সত্যি সেলুকাস’-এর পর একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়াই থাইম্যা যান। পাবলিক বুইঝ্যা লয় উনি কি বুঝাইতে চাইছেন। কিন্তু আমিই বুঝি না



ক্যাডা এই সেলুকাস। আলেকজান্ডারের বন্ধু মানুষ? উইকিপিডিয়া ঘাইট্যা জানলাম উনি নিজেও এক রাজা। মেসিডোনিয়ার। আরেকখানে পাইলাম ব্যাবিলনের। জায়গা একোই (আমার ভুলও হইতারে)। দিগ্বিজয়ে গ্রেটের সাথী হইছিলেন তার জেনারেলদের একজন হিসেবে। পুরা নাম সেল্যুকাস নিকেটর। উচ্চারণটা সেলুসাসও হইতারে। ব্লগারদের মধ্যে যারা গ্রিক ভাষা জানেন তারা নিশ্চয়ই আমার বিভ্রান্তি দূর কইরা দিবেন।



যীশুর জন্মের ৩০৫ বছর পূর্বে পারস্য-আফগানিস্তান ও ভারতের একাংশ শাসন করতেন এই সেলুকাস। পরে চন্দ্রগুপ্তের সঙ্গে তার যুদ্ধ হয়। ইতিহাসবেত্তাদের একাংশ চন্দ্রগুপ্তের হাতে সেলুকাসের পরাজয় দেখাইছেন, সুবাদে ভারতে মৌর্য্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা। আবার কেউ কেউ আপোষনামার কথা বলেন। ৫০০ যুদ্ধংদেহী ঐরাবতের বিনিময়ে আফগানিস্তানসহ সিন্ধু উপত্যকা চন্দ্রগুপ্তরে দিয়া দেন তিনি। বলা হয় চানক্য কৌটিল্য এই যুদ্ধে চন্দ্রগুপ্তরে সাহায্য করছেন। যুদ্ধটা নিয়াও একটা লোকগাঁথা আছে। কোনো এক ঝর্ণার পারে য্দ্ধু করতে করতে চন্দ্রগুপ্তর কাছে হার মানেন সেলুকাস। এরপর তারে জামাই হিসেবে বরণ কইরা নেন। সেলুকাসের মেয়ে হেলেনকে বিয়া করেন চন্দ্রগুপ্ত। তবে চানক্য শর্ত দিয়া দেন যে হেলেনের ঔরসজাত কেউ মৌর্য্য বংশের উত্তরাধীকার দাবি করতারব না।



যাউগ্গা, জানলাম এক পর্যায়ে মিশর বাদে আলেকজান্ডারের প্রায় পুরা সাম্রাজ্যই ভোগ করছেন সেলুকাস। টলেমির হাতে শেষ পর্যন্ত মরতে হইছে তারে। কিন্তু কথা তো এইডা না। এই যে স্বাভাবিক মানুষের থাইক্যা দুয়েকভুজ বেশীরা কিছু হইলেই সেলুকাস কইয়া চিল্লায়, এইডার বিষয় কি? কেমনে কি! একটু কইয়া দেন না পিলিজ





পাদটিকা : সেলুমিয়া বঙ্গদেশ পর্যন্ত আসে নাই আমি সিউর

মন্তব্য ২৮ টি রেটিং +১৭/-২

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:১৫

ডক্টর অব মেন্টাল ডিসঅর্ডার বলেছেন: সেলুমিয়া বঙ্গদেশ পর্যন্ত আসে নাই আমি সিউর

২| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:২০

নাজিম উদদীন বলেছেন: সত্যি সেলুকাস!

৩| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:২১

মুকুল বলেছেন: সত্যি সেলুকাস!!!

৪| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:২৫

মৈথুনানন্দ বলেছেন: সত্যি ঝাক্কাস! আওয়ার বেলাভেড অর্পি ইজ ব্যাক!!

৫| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:২৬

তারিফএজাজ বলেছেন: আপনের ব্লগখান পইড়া দিলখুশ হইছি, সেলুকাস ভাই! থুক্কু অমি পিয়াল ভাই। এইডা নিয়া মনে কয় এহন গবেষণা করতে হইব। দেহি, কিছু পাইলে আপনেরে জানামুনি।

৬| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:২৭

মেহরাব শাহরিয়ার বলেছেন: :-) (ক্লোজআপহাসি)

৭| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৬

মানুষ বলেছেন: আমার মাথায় একখান কোয়েশ্চেন আইছে। উইন্ডোজ সেলেরণ কি সেলুকাসের নামানুসারে হইছে?

৮| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৭

মানুষ বলেছেন: উইন্ডোজ না ইন্টেল কোনডা হইব?

৯| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১০:০৩

আমি কে বলেছেন: সত্যি সেলুকাস!!!

১০| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১০:২৩

শিলা বলেছেন: ই-মেইলের মতো ব্লগের ভাষাও বিবর্তিত হচ্ছে। এটা কিন্তু ভাষার গতিশীলতারই প্রমাণ!

১১| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১১:১৩

বিষাক্ত মানুষ বলেছেন: @মানুষ
"সেলুলার" ফুন সেলুকাস থিকা আইতারে।

১২| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৭

অমি রহমান পিয়াল বলেছেন: হইতারে

আইচ্ছা প্রোফাইলের কথাডি বদলাইয়া ভুল করলামনি। ব্লক কইরাও তো দেহি কুলাইতারি না। কে জানি কইছিল ইতর প্রাণীর জন্মরেট বেশি। সত্যি ইকারুস!

১৩| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১১:৪১

রাগিব বলেছেন: গুজব আছে, আলেকজান্ডার পাঞ্জাব ও উত্তর ভারত এলাকা জয় করার পরে খবর আসলো, পূর্ব দিকে গঙ্গার পারে ভয়াবহ মারকুটে গঙ্গারিডি রাজ্যের লোকেরা (অধুনা যেখানে আমাদের বাস) হাতি নিয়ে রেডি হয়ে আছে, ঐদিকে গেলেই আলুভর্তা বানাবে। তাই শুনেই নাকি আলেকজান্ডার আর এদিকে না এসে কেটে পড়েন। (মজা করে লিখলাম, তবে আসলেই এরকম ঐতিহাসিক গল্প প্রচলিত আছে)

১৪| ০৩ রা অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৫

পোলাপান বলেছেন: নিজের নিক 'পোলাপান' বদলাইয়া 'সেলুকাস' রাখতে ইচ্ছা হইতাছে ।

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৮

এস্কিমো বলেছেন: ভাইরে, সত্যই সেলুকাস! সেলু মিয়াডা কেডা?

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১২:৫৮

রাশেদ বলেছেন: সত্যি সেলুকাস!

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১:০০

অমি রহমান পিয়াল বলেছেন: উনার নাম সেলিনা এর বেশি কইতে গুরুর নিষেধ আছে

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১:০৩

ডক্টর অব মেন্টাল ডিসঅর্ডার বলেছেন: This is to inform all bloggers that going forward you must use the word
সত্যই ইকারুস
Any violation of the above policy will be penalized by permanent banning

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০০৭ রাত ১:১০

একে ৪৭ বলেছেন: ডাক্তার কি হুনুমানের আর কনো ফটো খুইজা পান নাই।

২০| ১৩ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:৪৯

অমি রহমান পিয়াল বলেছেন: ডক্টর অব মেন্টাল ডিজঅর্ডার দেখি এখন কর্তৃপক্ষের বাণী বর্ষাইতেছেন

২১| ০৩ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:১১

অন্যরকম বলেছেন: সত্যিই সেলুলার, থুক্কু সেলু+কাশ!

২২| ০৩ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৩২

অচেনা বাঙালি বলেছেন: আমিও বেশ কিছু ঘাটাঘাটি করেছিলাম 'সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ' এইটার কোনো ঐতিহাসিক ভিত্তি আছে কিনা জানার জন্য। কেন আলেকজান্ডারের কাছে দেশটা এত বিচিত্র মনে হয়েছিল! আর যেইটা নিয়া এখনও বাঙালিকে হেয় করতে ব্যবহার হয়! কিন্তু ইতিহাসের কোন যায়গায় পাই নাই যে, যেই দেশে জুলকারনাইন যায় নাই সেই দেশটা নিয়া এই উক্তি করেছে।
আলেকজান্ডার ব্যবিলনে মারা গেলে সেলুকাস তার গ্রিক সাম্রাজ্যের মালিক হয়। সেলুকাসের সময়ই মেগাস্থিনিস চন্দ্রগুপ্তের দরবারে রাষ্ট্রদূত হয়ে আসে। তার ভারত বাসের অভিজ্ঞতা নিয়া মেগাস্থিনিস ইন্ডিকা বইটা লেখেন। যেইটাই মনে হয় সেই সময়ের ভারত সম্পর্কে জানার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য দলিল। যদিও সেইটার খন্ডিত অংশ পাওয়া গেছে।
ইন্ডিকা তন্ন তন্ন করে খুজেও পাই নাই আলেকজান্ডারের সেই বানী।
অন্য কোন সোর্স পাইলে কেউ জানাইয়েন।

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:৫২

অমি রহমান পিয়াল বলেছেন: এইটা দীজেন্দ্রলালের আবিস্কার

২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ৩:২২

ধোনোরাজ পিল্লাই বলেছেন: সেলুমিয়া বঙ্গদেশ পর্যন্ত আসে নাই আমি সিউর

২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১৬

তারিক হাসান খান নিপু বলেছেন: ৫

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ রাত ১:০২

. . . এখনো খুঁজি বলেছেন: আমি ঘটানাটা এভাবে শুনেছি যে ভারত জয়ে এসে কোন একাটা ঘটনায় আলেক্সান্ডার স্থানীয় জনতার মনোভাব সম্পর্কে বিভ্রান্ত হন। একদিন জোয়ার ভাটা দেখতে দেখতে আলেক্সান্ডার সেখানকার জনতার মানসিকতাকে জোয়ার ভাটার পরিবর্তনশীলতার সাথে তুলনা দেন এবং পাশে থাকা সেলকাসকে এ বিষয়ে বিস্ময় জানান একথা বলে, " হায় সেলুকাস, কি বিচিত্র এই দেশ ! "

এটা আমি জাস্ট শুনেছি গল্প হিসেবে ।

২৭| ০৬ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২০

মোঃ জহিরুল ইসলাম বলেছেন: আমি একেবারে ভিন্ন কথা শুনেছি কোন প্রমান দিতে পারবনা।

সেলুকাস আমাদের দেশে সৈন্য সামগ্রী নিয়া বহুপথ যাত্রাপথে প্রচন্ড ক্ষুধা লাগে তখন খাবারের কোন ব্যবস্থা সংঙ্গে না থাকার কারনে গাছের ফলের দিকে দৃষ্টি যায়। তখন কাঠাল ছাড়া আর কোন ফল পায়না। কিন্তু কাঠাল খাবার জিনিস কিনা জনা নেই এটা কোন বিষাক্ত খাবার কিনা তাও জানা নেই। দুইজন সৈন্যকে হুকুম করে ফলটি খাবার জন্য । সৈন্য কাঠাল খাবার পর তৃপ্ত হয়ে বিশ্ময় প্রকাশ করে বলে- সেলুকাস কি বিচিত্র এই দেশ!
.
প্রমান নেই। গল্পই ধরুন

২৮| ০৪ ঠা নভেম্বর, ২০১২ সকাল ১০:৫০

বাউন্ডুলে রুবেল বলেছেন: জানাটা জরুরী ছিলো। ধন্যবাদ পিয়াল ভাই।

২৯| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩

বাউন্ডুলে রুবেল বলেছেন: কিন্তু আলেকজান্ডার যে এই কথা বলেছেন সেটার লিখিত কোন দলিল কি আছে? কোন ইতিহাস বেত্তা কি লিখে গেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.