নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

তোকে ভালোবাসি সরি তোমাকে ভালোবাসি পর্ব ১

১৯ শে অক্টোবর, ২০১১ রাত ৯:২০

কেউ যদি আমার কাছে প্রশ্ন করে “ভাই আপনার কাছে সব থেকে প্রিয় জিনিসটা কি ?”

আমি এক বারে বলব “ ঘুম” । বিশেষ করে সকালবেলার ঘুম ।

আর সেই সকাল বেলার ঘুম ভাঙ্গিয়ে যদি কেউ দেখা করতে বলে মেজাজ টা কার ভাল থাকে ? এখন আমার মেজাজটা ভাল নাই । কারন ঈশিতা আমারে ফোন দিয়ে এই সকাল বেলা করে ঘুম ভাঙ্গিয়েছে । মেজাজটা প্রচন্ড খারাপ হওয়া সত্তেও বললাম

“হ্যালো” ।

খারাপ কিছুতো বলা যায় না । একে সে মেয়ে তার উপর আবার ভাল বন্ধু । তুই তুকারির সম্পর্ক ।

“কি করিস ?”

মেজাজটা আরো এক ডিগ্রি খারাপ হল । এই সকাল বেলা সকালে মানুষ কি করে ? বললাম

“ আইফেল টাওয়ারের উপর দাড়িয়ে আছি । এখনই লাফ দেবো । এতো সকালে কি চাস বল ?”

“ কিছু না । তোর খোজ খবর নেওয়ার জন্য ফোন দিছি ।“

“ দেখ মেজাজ খারাপ করাস না । ঘুমাতে দে । আমি ফোন রাখছি ।“

“ আরে শোন না ! তোর সাথে দেখা করা দরকার । প্লিজ আয় না ক্যাম্পাসে ।“

আমি যেন আকাশ থেকে পড়লাম ।

“ ক্যাম্পাসে ? এখন ? পারবো না । আর আজ আমাদের ক্লাস নাই ক্যাম্পাসে যাবার প্রশ্নই আসে না ।“

“ প্লিজ অপু আয় না ! তোর সাথে আমার কিছু কথা ছিল জরুরী । প্লিজ আয় । আমি অলরেডি ক্যাম্পাসে চলে এসেছি ।“

“ চলে গেছিস ভাল করেছিস । আমাকে বলে গিয়েছিস ? আর জরুরী কথা কাল বলিস । এখন আমাকে ঘুমাতে দে ।“

“ তুই আসবি না ?”

“ না ।“

“ সত্যি আসবি না ?”

“ আরে বললাম তো না ।“

“ ঠিক আছে যা তোর আসতে হবে না । মরার ঘুম ঘুমা তুই । আর কোন দিন ফোন দিবি না তুই আমাকে ।“ ফোন রাখার শব্দ হল ।

কি আর করা ! প্রিয় এই ঘুমটাকে বিষর্জন দিতেই হল । ঈশিতা খুব একরোখা টাইপের মেয়ে । দেখা যাক কি এমন জরুরী কথা । হাত মুখ ধুয়ে ক্যাম্পাসে যেতে যেতে বেস খানিকটা সময় লেগে গেল । একবার মনে হয়েছিল ও হয়তো চলে যাবে । কিন্তু না । দেখলাম ও সেমিনারে বসে আছে ।

আমাকে দেখে বলল “ নাস্তা করেছিস ?”

“ নাস্তা আর করতে দিলি কই ? এখন বল তোর জরুরী কথা কি ?”

“ আগে চল নাস্তা করি তারপর বলছি ।“

নাস্তা খাওয়ার সময় ওকে একটু ভাল করে দেখলাম । অন্য দিনের তুলনায় আজ ওকে একটু যেন অন্য রকম লাগছে । ও কখনই মেকআপ সচেতন নয় । যতটুকু না দিলেই নয় ততটুকু । কিন্তু আজ দেখলাম ও সেজেগুজে এসেছে । বেশ ভালই সেজেছে । আর ওকে বেশ সুন্দরও লাগছে ।

খেতে খেতে বললাম “লিপস্টিক দিয়েছিস কেন ?”

“ কেন ? ভাল লাখছে না ।“

“ না ভাল লাগবে না কেন ? কখনও তো দিস না তাই বললাম আর কি ?”

ও কিছু বলল না । বিলটাও আমাকে দিতে দিল না । “

এবার বল কি তোর জরুরী কথা ।“

“ এখন বলব না ।“

“ মানে কি ? সকালবেলা ঘুম ভাঙ্গিয়ে নিয়ে এসেছিস । আর এখন বলছিস বলবি না ।“

“ বলব না এমনতো বলি নাই । তবে এখন না বিকাল বেলা বলব ।“

“ বিকালবেলা বলবি তো এখন ডাকলি কেন ? ফাজলামো করার জায়গা পাস না । তোর জন্য আমার সাধের ঘুম কামাই করে এলাম এখানে । কোন কাজ নাই । খামখা । আসলে তোরা মেয়েরা এমন ঢং করতে পারিস না !”

আমার কথায় ওর যেন একটু মন খারাপ হল । ও অন্য দিকে তাকিয়ে থাকলো । ওর এই স্বাভার টা আমার জানা । কোন কিছুতে কষ্ট পেলে ও অন্য দিকে তাকিয়ে থাকে ।

একটু নরম সরে বললাম

“আচ্ছা আই এম সরি । আমি তোকে হার্ট করতে চাই নি । কিন্তু বিকাল বেলা জরুরী কথা বলবি ভাল কথা তাই বলে এই সাত সকালে এভাবে ডেকে আনার মানে কি ?”

দেখলাম ওর চোখে পানি চলে এসেছে । পানি আটকানোর চেষ্টা করছে । ওর আচরনে খানিকটা অবাক হলাম আমি । ও তো এমন নমনিয় কখনও ছিল না । ওর সাথে কথা কাটাকাটি লেগের থাকে । আমি ওকে ঝাড়ি মারলে ও দ্বিগুন বেগে আমাকে ঝাড়ি মারে । এমন তো কখনও হয় না ।। তাহলে আজ ??



(চলবে)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১১ রাত ১০:২০

সম্রাট০ বলেছেন: নেক্সট জননো wait korci

২০ শে অক্টোবর, ২০১১ সকাল ৮:৪৬

অপু তানভীর বলেছেন: করুন । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.