| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় আছে বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খেয়ে ফেলে আর আমি কেন ফ্রিতে একটা কাস্টম ব্লগ নিবো না বলেন!!
যদিও একেবারে পুরোপুরি কাস্টম ডোমেইন না, তবে প্রায় কাস্টম ডোমেইনের মতই। গত মাসে ফেসবুকেই একজনের পোস্ট সামনে এল। সে মানুষকে ফ্রিতে কাস্টম সাবডোমেইন দিচ্ছে যা কিনা ব্যবহার করা যাবে নিজের মত করে। কোন কিছু চিন্তা না করেই নিজের নামে একটা রেজিস্ট্রেশন করে ফেললাম। এবং তারপরই সেখান থেকে পেয়ে গেলাম আরেকটা অফার। একটা দুই জিবির হোস্টিং। ব্যাস একটা নতুন ব্লগ তৈরি করতে আর লাগে কী! তৈরি হয়ে গেল ব্লগ! এই রইলো ব্লগের ঠিকানা (oputanvir.pro.bd)। প্রথম কয়েকটা দিন ব্লগটা একই ভাবে পড়েই রইলো। কারণ আমার আগেই আরেকটা ব্লগ রয়েছে। আমি সেটা ২০২০ সাল থেকেই নিয়মিত ব্যবহার করি। সামুতে লেখালেখি কমিয়ে দেওয়ার কারণও হচ্ছে সেই ব্লগটাই। সেখানেই সব গল্পটল্প পোস্ট করি। এক সাথে একাধিক ব্লগে লেখালেখি চালানো ঝামেলা।
কয়েকদিন ব্লগটা পড়ে থাকার পরেই আমার মনে হল যে এই ব্লগটা দিয়ে একটা কমিউনিটি ব্লগ তৈরি করা যায়। ঠিক সামুর মত যেখানে চাইলেও অনেকেই রেজিস্ট্রেশন করতে পারবে এবং নিজের মত লেখালেখি করতে পারবে। আমার সত্যি বলতে অনেক দিন থেকেই এমন একটা ব্লগ তৈরি করার ইচ্ছে পেষণ করে আসছিলাম। বিশেষ করে বছর দুয়েক আগে যখন আমি মডু সাহেবের ইন্টারভিউ নিয়েছিলাম আর সেখানে যখন তিনি বলেছিলেন যে ব্লগটার ভবিষ্যৎ অন্ধকার। টিকে থাকা মুস্কিল। তখনই থেকেই ইচ্ছে ছিল যে যদি কোন কালে ব্লগটাই বন্ধই হয়ে যায় তাহলে এখানকার যে অল্প কিছু ব্লগার রয়েছে তাদের নিয়ে একটা ব্লগ চালু করার। একেবারে মিনিমাল সেটআপে ব্লগ চালু করা। সেটারই একটা ডেমো বলা যায় এই চেষ্টা। যদি সত্যিই কোন দিন ব্লগটা বন্ধ হয়ে যায় তবে সাথেই ব্লগই চালু করে ফেলবো আশা করি। আগে একটা প্রাক্টিস ম্যাচ করা যাক।
ওয়ারর্ডপ্রেস দিয়েই ব্লগটা তৈরি করা হল। যদিও আমার ইচ্ছে ছিল যে গুগলের ব্লগস্পট ব্যবহার করবো। কিন্তু অনেক খোজ খবর করে দেখলাম যে যেখানে ব্লগটা খুললে ব্লগারটা একা একা ব্লগে একাউন্ট/নিক খুলতে পারবে না। আমার কাছ থেকে ইনভাইটেশন লাগবে। আমি এটা চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যেন মানুষ একা একাই সেই ব্লগের একাউন্ট খুলে লেখালেখি শুরু করতে পারে। বেশ কয়েকটা ইউটিউব ভিডিও দেখলাম। তারপর গ্রককে হাজার খানেক প্রশ্ন করলাম তারপর কমিউনিটি ব্লগ তৈরি করলাম।
মোটামুটি র অবস্থানে পৌছানে গেছে। ব্লগে আপনি চাইলেই নিজের ইমেল দিয়ে নিক খুলতে পারবেন এবং সরাসরি লেখা পোস্ট করতে পারবেন। একবার চেষ্টা করে দেখতে পারেন।একেবারে সহজ সব কিছু। তারপরেও কিভাবে কী করবেন সেটার একটা গাইড এখানে দেওয়া হল।
ব্লগে কয়েকজন ওয়েব ডেভোলোপার রয়েছে আমি জানি। যদি কোন কালে সত্যিই এই ব্লগটা বন্ধ হয়ে যায় তবে একটা ব্লগ সত্যিই আমি চালু করে ফেলব। নামটা নিয়ে যদিও আমার মনে এখনও কোন সুনির্দিষ্ট ভাবনা আসে নি। নামটা এমন হতে পারে যে - ব্লগার্সঅবসামু ডট কম অথবা ব্লগারঅবসামহোয়্যারইনব্লগ ডট কম অথবা অন্য যে কোন নাম। আশা করি এই কাজে পারদর্শীরা তাদের কিছু কারিগরি সাহায্য প্রদান করবে। একটু সাজসজ্জা করে দিবে। যাক সেসব পরে হবে।
এখন কয়েকজন ব্লগারদের কাছে অনুরোধ রইলো যে ব্লগে একটু ঢু মেরে এসে সেখানে সব কিছু কাজ করছে কিনা সেটা একটু পরখ করে দেখার জন্য। ঝামেলা টামেলা হলে সেটা পরে কিভাবে ঠিক করা যায় সেটা দেখা যাবে।
১২ ই মার্চ, ২০২৬ রাত ২:২৩
অপু তানভীর বলেছেন: এই ব্লগটা তো কেবল ডেমো। আসলে ব্লগ চালু করা যায় কিনা সেটা দেখার জন্য এটা চালু করলাম। আর সামুতো এখনই বন্ধ হচ্ছে না, তাই সেই ব্লগও খোলা হচ্ছে না সহসাই। তবে সেই ব্লগ যখন চালু হবে তখন সবার জন্যই উন্মুক্ত থাকবে।
২|
১২ ই মার্চ, ২০২৬ ভোর ৪:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ওকে চেষ্টা করে দেখব,
১২ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:৪১
অপু তানভীর বলেছেন: ঘুরে টুরে আসুন। যদি সত্যিই এই ব্লগটা কোন দিন বন্ধ হয়ে যায় তবে একটা ব্লগ খোলার চেষ্টা নিব। সেই চেষ্টার একটা ডেমো বলতে পারেন এটাকে।
৩|
১২ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৩৪
কাছের-মানুষ বলেছেন: লিংককে গিয়ে দেখলাম। ভালই হয়েছে। আরো কিছু ফিচার যেমন কে কে লগইন করেছে, কারা একটিভ আছে, ভিজিটর ইত্যাদি কিভাবে করা যায় দেখতে পারেন।
ফ্রি সাইটে কতজন ব্লগার সর্বোচ্চ রেজিষ্ট্রেশন করতে পারবে এই ধরনের কোন রেস্ট্রিকটেশন আছে? বা মেমোরি বা কতগুলো পোষ্ট মেমরিতে থাকবে ইত্যাদি নিয়ে জানার ইচ্ছে রইল। ব্লগের নামটি একটি সার্বজনিন নাম হলে ভাল হত! ভবিষ্যতে হয়তো ব্লগের অলটারনেটিভ হিসেবে দাড়িয়ে যেতে পারে!
১২ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:৪৮
অপু তানভীর বলেছেন: এটা একেবারে র। আরোও অনেক কাজ বাকি। যদি সত্যিই তেমন দিন আসে, মানে সত্যি সামুটা বন্ধ হয়ে যায় তখন আরও ভাল করে সাজাতে হবে। এটা চালু করা মানে হচ্ছে এই দেখা যে ব্লগ চালু করা যাবে।
আমি ফ্রি ব্লগ পেলেও বাস্তবে কিন্তু এটা আসলে ফ্রি না। এই নিজেস্ব কাস্টম ডোমেইন হোস্টিনে আমার জানা মতে রেস্ট্রিকশন নেই। তবে স্পেশের একটা ব্যাপার তো আছেই। আমার প্রাথমিক ইচ্ছে ১০ জিবি হোস্টিং স্টোরেজ নিয়ে শুরু করা। যদি ব্লগাররা ছবিটুবি আপলোড না করে শুধু লেখা লেখেন তাহলে এই দশ জিবি দিয়ে কয়েক বছর এমনিতেই চলে যাবে। আমার সাইট রয়েছে একটা। সেটার স্টোরেজ মাত্র ৫ জিবি। আমি যেখানে প্রায় ২০০টার মত ছবি আপলোড দিয়েছি আর সাড়ে পাঁচশর উপরে পোস্ট রয়েছে। এক জিবির মত ফিলাপ হয়েছে। যদি ছবি না আপলোড দিতাম তবে সেটার পরিমান আরও কম ছিল। সেই হিসাবে ১০ জিবি দিয়ে শুরু করলে, আর আমাদের সামুর নিয়মিট ব্লগারর সংখ্যা খুবই বেশি না, সেই হিসাবে অনায়াসে এই স্টোরেজ দিয়ে কয়েক বছর চলে যাবে। লাগলে পরে বাড়ানো যাবে।
ঐ নামটা তো সিম্পলই আমার একটা খেয়াল। যদি সত্যিই চালু হয় তখন ব্লগের নাম অবশ্যই অন্য রকম হবে। উপরে দুইটা উদাহরন দিয়েছে । এছাড়া আরও সামুব্লগার্স ডট কম হতে পারে।
৪|
১২ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঢুকতে পারলাম না। ব্লক দেখাচ্ছে
১২ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:৪৯
অপু তানভীর বলেছেন: সাইট তো চালুই আছে। আমি মাত্রই খেয়াল করলাম। দেখুন তো এটাতে ক্লিক করে। oputanvir.pro.bd
৫|
১২ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:৫২
হুমায়রা হারুন বলেছেন: ভাল দেখাচ্ছে। সবার লেখা কিভাবে সেইভ করে রাখা যাবে? একদম প্রথম থেকে?
১২ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:৫১
অপু তানভীর বলেছেন: এটা একেবারে র । সামনে আরো কাজ করতে হবে।
লেখা সেভ বলতে কী বলতে চাচ্ছেন? এই সামুর লেখা সেভ ? নাকি ডাউনলোড করে লেভের কথা বলছেন। আরেকটু পরিস্কার করে বলুন।
৬|
১২ ই মার্চ, ২০২৬ দুপুর ২:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো
১২ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:৫১
অপু তানভীর বলেছেন: আরে কী যে বলেন! সামু বন্ধ না হলে সেই ব্লগ চালু হবে না। তাই এখনই শুভ কামনার জানায়েন না। ![]()
৭|
১২ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪
ডঃ এম এ আলী বলেছেন:
চেষ্টা করেও ব্লগে ঢুকতে পারিনি । দয়া করে লিংকটিকে একটিভ করে দিলে সম্ভবত ঢুকা যাবে।
১২ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:৫২
অপু তানভীর বলেছেন: সাইট তো চালুই রয়েছে। আপনি এখানে ক্লিক করে দেখেন তো oputanvir.pro.bd
৮|
১২ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:৫৪
অর্ক বলেছেন: বাহ, একদম ঠিক কাজ করছে! খুব ভালো উদ্যোগ। স্বাভাবিকভাবে চালু করলে অবশ্যই লিখবো। শুভকামনা থাকলো।
১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:০৩
অপু তানভীর বলেছেন: যদিও কোন ভাবেই চাই না যে সামু বন্ধ হয়ে যাক। চাই যেন সব সময় সামুই চালু থাকুক। কিন্তু তারপরেও যদি ভাগ্য খারাপ হয় আর সত্যিই যদি বন্ধ হয়ে যায় তবে আমরা যে কয়জন আছি বর্তমানে এই ব্লগে এদের নিয়েই একটা ব্লগ চালু করা যায়। লেটস সি কী হয়!
৯|
১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৩১
ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ , একটিভ লিংক দেয়ার কারনে এবার কাজ করছে ।
আপনপা ব্লগে ঢু মেরে আসলাম । নতুন কমিউনিটি ব্লগ চালু
করার প্রয়াসের জন্য অভিনন্দন রইল । এটার উত্তরোত্তর
উন্নতি ঘটুক এই কামনা রইল ।
আপনার লেখার নীচে দেয়া লিংক ফলো করে ব্লগ গাইডটি
দেখলাম । সেখানে লেখা আছে ;
প্রথমেই ব্লগের ডান দিকে নিচের মত স্থান দেখতে পাবেন।
সেখানে গিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করুন।
তবে দেখা গেল রেজিসট্রেশন/লগ ইন অপসনটি রয়েছে
বা দিকে ডান দিকে নয় , দয়া করে দেখতে পারেন
এটা বাম দিকে না ডান দিকে হবে ।
পোষ্ট/ কমেন্ট লাইক , ডিজলাইক , ছব আপোড , অন্যের
ব্লগ অনুসন্ধান , প্রভৃতি অপসন গুলি দেখতে পেলাম না ।
বুঝেছি বিষয়গুলি নিয়ে হয়ত কাজ চলছে , হয়ত বা
অচিরেই এই সমস্ত সুবিধা সেখানে দেখতে পাব ।
শুভেচ্ছা রইল
শুভেচ্ছান রইল ।
১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:১৬
অপু তানভীর বলেছেন: লাইক নয়, রেটিং অপশন যোগ করে দিলাম। এখন লেখায় রেটিং করা যাবে।
ছবি আপলোডের অপশন তো রয়েছে একেবারে উপরের দিকে। একটু ভাল করে খেয়াল করলেই দেখবেন। অন্য ব্লগ অনুসন্ধানের ব্যাপারটা নিয়ে এখনও ভাবছি। এটার জন্য কী করা যায় যেখানে।
যদি সত্যিই সামুর ব্লগারদের জন্য এমন কিছু তৈরি অরি তবে যতটা সম্ভব সুবিধা যোগ করা হবে। মানে আমার একার পক্ষে যতটা সম্ভব।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন সব সময়।
১০|
১২ ই মার্চ, ২০২৬ রাত ১১:১১
অর্ক বলেছেন: লেখা এডিটের সুযোগ থাকলে খুব ভালো হয়।
১২ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৫
অপু তানভীর বলেছেন: লেখা এডিটের সুযোগ আছে তো। আপনি যখন লগিন অবস্থায় থাকবেন তখন আপনার পোস্টে ঢুকলেই মাথার উপর একটা এডিট অপশন দেখতে পাবেন। নিচের ছবিটার দিকে তাকান। এখানে এডটে ক্লিক করলেই এডিট পাতায় নিয়ে যাবে আপনাকে। 
১১|
১৩ ই মার্চ, ২০২৬ দুপুর ১:৪৩
হুমায়রা হারুন বলেছেন: 'আমাদের প্রযুক্তি' ফোরামে আমার অনেক লেখা ছিল। এখন সেই ফোরাম নাই । আর তার সাথে আমার সব লেখা সব হারিয়ে গেল।
তাই বলছিলাম এই ব্লগের সব লেখা কি সেইভ করে রাখা যায়?
এত কথা। এত লেখা।
সব কি কোন একসময়ে হারিয়ে যাবে?
মাঝে মাঝে মনে হয় এখন সামু ব্লগ যেন মা-বাবা হীন; একদম একা। তখন খুব চিন্তা হয় ।
আপনার নতুন ব্লগ তৈরীর উদ্যোগ খুবই চমৎকার।
২৬ শে মার্চ, ২০২৬ সকাল ১০:৩১
অপু তানভীর বলেছেন: এখনও ব্লগের লেখা সংরক্ষণের কোন সিস্টেম নেই যদি কোন দিন বন্ধের ঘোষণা আসে তবে তখন হয়তো কর্তৃপক্ষ এমন কোন ব্যবস্থা করবেন যাতে লেখাগুলো সংরক্ষণ করা যায়। আমি অবশ্য অনেক আগে থেকেই আমার সব লেখারই ব্যকআপ তৈরি করে রাখি। আলাদা একটা ওয়ার্ডপ্রেস ব্লগ ছিল অনেক আগে থেকেই। লেখা সব সেখানেও পোস্ট হত।
আসলেই যদি কোন দিন ব্লগটা বন্ধ হয় তবে অবশ্যই এমন কিছু করার ইচ্ছে আমার রয়েছে।
১২|
১৩ ই মার্চ, ২০২৬ বিকাল ৪:০৯
শায়মা বলেছেন: গুড গুড ....... সামু নং ২ নাম দিতে ব্লগটার!!! ![]()
২৬ শে মার্চ, ২০২৬ সকাল ১০:৩১
অপু তানভীর বলেছেন: সামু নাম্বার টু নামটাও খারাপ না
১৩|
১৩ ই মার্চ, ২০২৬ রাত ১০:০৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ঢুকেছিলাম আপনার ব্লগে। ভালোই মনে হচ্ছে। আপনার ব্লগের উপরে এক জায়গায় বানানে ভুল আছে। বিশ্ব রাজনীতি হবে। সামু বন্ধ হলে আপনার ব্লগে সবাই আসবে আশা করি। আপনি বিয়ে শাদি না করে এগুলি নিয়ে পড়ে থাকলেই ভালো করবেন (যদি এখনও না করে থাকেন)।
২৬ শে মার্চ, ২০২৬ সকাল ১০:৩৫
অপু তানভীর বলেছেন: বর্তমানে যে কয়জন ব্লগার রয়েছে এরা মূলত ব্লগিংয়ের প্রতি একধরনের নেশা রয়েছে। এদের জন্য একটা ছোট ব্লগ খোলাই যায় ! আর ছোট এই ব্লগ চালাতে খুব বেশি খরচ বা কারিগরি জ্ঞান থাকারও দরকার নেই।
বিয়ে শাদির দিকে যাওয়ার আর কোন ইচ্ছে নেই এই জীবনে!
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০২৬ রাত ২:১৬
জিকোব্লগ বলেছেন: ব্লগেতো গলু ঢুকতে চাইতে পারে। গলুর জন্যে কি থাকবে ?