নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সামুর সকল ব্লগারদের জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

২৬ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৪



আগে প্রতিটা দিবসে সামুর ব্যানার পরিবর্তন করা হত। এবার দেখছি সেটা করা হয় নি। সামুর মডুরা সম্ভবত এদিকে একবার ভুল করেও আসেটাসে না। যাই হোক সামুতে যারা এখনও নিয়মিত আসেন তাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
সেই সাথে স্বরণ করি সকল শহীদদের যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা স্বাধীন দেশে বাসবাস করছি।


আপনার দিনটি ভাল কাটুক এই কামনা করি।

(ছবিটি এআই দিয়ে তৈরি করা।)

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মুক্তিযুদ্ধে শহীদেরে আত্নার মাগফেরাত কামনা করি
.............................................................................
আর সেই স্বাধীন দেশে অনেক হায়ানার আনাগোনা
মানচিত্র চিঁড়ে খুঁড়ে খাবে,
এখানে নাকি মূল্যবান সম্পদ আছে ।
বর্গীরা একদফা দেশ বিক্রি করে মহা উৎসবে ,
বহাল তবিয়তে আছেন ।
এদেরও বিচারের আওতায় আনা আবশ্যক ।

২৮ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৫৪

অপু তানভীর বলেছেন: দেশ বিক্রি কে করছে আবার?

২| ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১:৩১

ডঃ এম এ আলী বলেছেন:



মুক্তিযুদ্ধা শহীদদের প্রতি রইল প্রাণডালা শ্রদ্ধাঞ্জলী । তাদের আত্মার মাগফরাত কামনা করি । চোখের
সামনে দেখেছি মুক্তিযুদ্ধাগন কিভাবে দেশের জন্য নীজের মুল্যবান প্রাণ বিসর্জন দিয়েছেন । বাল্যবন্ধু ও
স্কুল সহপাঠি রফিক ভালুকার কাছে টাংগুয়ার রণক্ষেত্রে একটানা ৬ঘন্টারসম্মুখ সমরে যুদ্ধে হানাদারদের
রাইফেলের গুলিতে মুখে পবিত্র কলেমা উচ্চারণ করতে করতে চোখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পরে ।
তার কথা মনে করলে চোখের অশ্রু এখনো সংবরন করতে পারিনা । সে খুা ভাল গান গাইতে পারত । তার
গান আমাদেরকে উজ্জিবীত করে রাখত ।

আরেক সহপাঠি মান্নান ঢাকা ময়মনসিংহ রেললাইনে কাওরাইদ আর মশাখালি রেল স্টেশনের মাঝামাঝি
দেওলপাড়া নামক স্থানে রেললাইনে মাইন পোতার সময় বিস্মফোরনে রেললাইনের সাথে নীজেই উড়ে যায়
আমাদেরই চোখের সামনে , তার খন্ডিত দেহ রেললাইনের কাছে বটগাছে সাথে ঝুলে যায়, সে কি হৃদয়
বিদারক মর্মান্তিক দৃশ্য। দেশ স্বাধিনতার পরে তার নামে জায়গাটির নামকরন করা হয় শহীদ মান্নান নগর,
সেখানে একটি হাইস্কুল হয়েছে পরে। তাদের মতো আরো অনেক মুক্তিযোদ্ধাকেও শহীদ হতে দেখেছি,
চোখের সামনে । তাদের বেদনাবিদুর স্মৃতিগুলি নিয়ে লিখে যাচ্ছি, আশা রাখি পুস্তক আকারে লিখে রেখে
যাব সামনের দিনগুলিতে ।

মহান স্বাধিনতা দিবসে বীর শহীদ মুক্তিযুদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

২৮ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৫৭

অপু তানভীর বলেছেন: আমার মাঝে মাঝে খুবই আনন্দ হয় যে আপনি আমার ব্লগে মন্তব্য করেন। বাংলাদেশের ইতিহাসের একজন জলজ্যান্ত সাক্ষী, একজন মুক্তিযোদ্ধা আমার মত নগন্য মানুষের পোস্ট পড়ছে, মন্তব্য করছে এটা আমার জন্য আনন্দের ব্যাপার।

আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছে রইলো। আপনাদের জন্য আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। এই ঋণ কোন দিন শোধ হওয়ার নয়।

৩| ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ৮:২৪

কলাবাগান১ বলেছেন: যে স্বাধীনতা দিবসে রাজাকাররা স্বাধীনতার স্মৃতিসৌধে ফুল দিতে যায় জাতির সাথে তামাসা করার জন্য, সেই স্বাধীনতা দিবস কে অচেনা মনে হয়

২৮ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০২

অপু তানভীর বলেছেন: আমার কাছে বরং উল্টো মনে হয়। আপনি সম্ভবত আমিরে জান্নাতের কয়েক দিনের বক্তব্যগুলো শোনেন নাই। সে কি নিদারুন ভাবেই চেষ্টা করে যাচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ থাকার জন্য।
আপনি একটা ব্যাপার কল্পনা করার চেষ্টা করেন। একজন চোরকে ন্যাংটা করে গ্রাম থেকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হল এবং বিশ বছর পরে তারই ছেলে সেই ঘটনাকে বলছে ''আমি সেই চোর পেটানোর পক্ষে ছিলাম'' তাহলে ব্যাপার কেমন শোনাবে? জামাতের অবস্থা হয়েছে তেমন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.