| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লাসে শিক্ষক এক ছাত্রকে পাশের জনকে বলতে বলেছিল কুঁড়ি। কানাকানি হতে হতে সব শেষের ছাত্রের কাছে গিয়ে যখন থামল, শিক্ষক তাকে শব্দটা জিজ্ঞেস করল। সে বলল , শব্দটা ছিল "সুড়সুড়ি"।
আমাদের দেশের অবস্থাও ঠিক এই রকম হয়ে গেছে। আমাদের আফা পরের ভোটে জেতার ট্রাম কার্ড ভেবে শুরু করলেন "যুদ্ধাপরাধীর বিচার"।
সেই যে শুরু, টানা হেচড়া চলতে চলতে এখন এমন অবস্থা, কেউ বলে ধর্ম গেল, কেউ বলে ক্ষমতা গেল, কেউ বলে দেশ গেল, কেউ বলে আমার সেন্ডেল কে নিয়ে গেল!!!!!!!!!!!!কেউ বলে জীবন গেল, কেউ বলে বসত ভিটা গেল, কেউ বলে আমার ছেলে গেল, কেউ বলে আমার বাবা গেল....সবই তো চলেই গেল!!!!! বাকি রইল কি?
বাঙ্গালীর বিবেক, এটাও চলে গেলে এই দেশ "বাংলাদেশ" নামের স্বার্থকতা হারাবে, কালের অতলে তলিয়ে যাবে "আমার সোনার বাংলা"।
আজ আছি, কাল আমি তুমি, এই আস্তিক, ঐ নাস্তিক, এই ধর্মান্ধ, ঐ অমুক কেউ থাকবেনা।
যদি চাও "আমার সোনার বাংলাদেশ" মাথা উচু করে বেঁচে থাক, তাহলে বিবেক কে জাগ্রত কর, আজ আমাদের এটাই সবচেয়ে বেশি দরকার।
মনে রেখো, নগরে আগুন লাগলে দেবালয় এড়ায় না।
©somewhere in net ltd.