নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজকে নতুন করে শপথ নিন..আজ থেকে আর কোন অন্যায় কাজে কাউকে সহযোগিতা করবেন না।

লেজারবিম

প্রথমে ভালবাসি মাকে তারপর দেশটাকে।আসুন আমার দেশ "মা" কে সত্যিকার অর্থে ভালবাসি।

লেজারবিম › বিস্তারিত পোস্টঃ

সকল দলকে লাল সালাম জানিয়ে দিয়ে এদিকে চলে আসুন আমরা নতুন দল করবো

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

আর নয় অন্য কোন দল কে ভোট প্রদান । আমরা নিজেরাই দল গঠন করবো । আসুন সবাই এক সাথে এক জায়গায় জড়ো হই।

১)২০-৫০ বছরের যে কেউ দলে আসতে পারবে।

২)দলের প্রথম নীতি হবে সকল কে সম্মান করা।

৩)বর্তমান দল গুলির মধ্যে যে সব দোষ আছে তা আমাদের মধ্যে থাকবেনা।

৪)সবার আগে দেশ ও দশের মঙ্গল চিন্তা।

৫)দলের অন্তরভুক্ত সকলে নিদির্ষ্ট পরিমাণ সম্পদ রাখতে পারবে।

৬)সম্মিলিত ভোট /প্রস্তাব ব্যতিত কোন মতামত গ্রহণযোগ্য হবেনা।মতামত/ঐক্যমত ৯০% হতে হবে

৭) নির্বাচনে কেউ মিথ্যা প্রলোভন দিয়ে ভো্ট চাইতে পারবেনা।যদি কোন ওয়াদা করে এবং পুরণে ব্যর্থ হয় তাহলে তার সম্পদ বিক্রী করে অসম্পুর্ণ কাজ সমাপ্ত করা হবে।

*দলের সভাপতি হবে সবার মধ্যথেকে বেশি বয়স্ক এবং বেশি শিক্ষিত ব্যক্তি*

এ রকম আরো অনেক নীতিমালা থাকবে।

আপণারা কয় জন দেশ কে সঠিক রাস্তায় নিতে আগ্রহী ।এখনই সিদ্ধান্ত নিন ।

মন্তব্য ৪১ টি রেটিং +০/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০১

ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: স্বপ্ন দেখছি বাংলাদেশের নতুন কোন দলের ......।। স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের............।।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৩

লেজারবিম বলেছেন: ধন্যবাদ আপণাকে "ভবিষ্যত নেতা আসিফ"

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি প্রধানমন্ত্রী হতে রাজি আছি।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৬

লেজারবিম বলেছেন: শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আমি প্রধান মন্ত্রী‌র উপদেষ্টা ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১১

লেজারবিম বলেছেন: আপণার সদিচ্ছা আপণাকে বানাতে ও পারে ।অবহেলা করার কিছু নেই।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৬

৭ ১ নিশান বলেছেন: ভাই করেন কেউ না থাক আমি কথা দিলাম আমি থাকব

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৯

লেজারবিম বলেছেন: ইচ্ছা যদি হয় প্রবল কে পারে তারে রুখিতে

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৭

লেজারবিম বলেছেন: শুধু মন্তব্য নয় যদি পারেন দু একটি নিজস্ব নীতিমালা ও যুক্ত করুন ।তবেই সমৃদ্ধ হবে।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩১

রাজীব বলেছেন: প্রেসিডেন্টের পদ ছেড়ে দিয়ে দল গঠন করেছিলেন বি চৌধুরী। তাকে রাস্তা ঘাটে মাইর খাইতে হয়েছিল।

আর সাধারন মানুষের কি অবস্থা হবে বুঝে নেন।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

লেজারবিম বলেছেন: অবাক হবার মতো কথা আপণি বলেন নাই ।যে টা বাস্তব সেটাই বলনেন ।উনি যেটা পেয়ে ছিলেন সেটা সে সময়ের দান তাই নয় কি ?

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩২

ঘাষফুল বলেছেন: ও ভাই.........আমি আসলাম.......তয় আমি কিন্তু প্রধানমন্ত্রী.......নয়তো খেলুম না.....

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৪

লেজারবিম বলেছেন: ভাইজান দু:খ নিয়েন না ।এই খেলাই কিন্তু আমাদের ডুবিয়েছে।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৫

উড়োজাহাজ বলেছেন: ক্ষমতার গণ্ধ পাওয়া গেছে। দেখবেন মাছির অভাব হবে না। ব্লগারদের কলস পূর্ণ। এখানে কেউ নিতে আসে না। এখানে সবাই জ্ঞান দিতে আসে। অন্য কোথাও খুজে দেখেন। আর আপনাদের দলের ভিত্তি কি, অর্থাত কিসের উপর নির্ভর করে দল গঠন করবেন?

নিজেরাই বসে আইন বানাবেন, নাকি স্রষ্টার দেওয়া আইন দিয়ে দল বানাবেন? নিজেরাই যদি বানান তাহলে আরেকটা আওয়ামী লীগ হবে অথবা আরেকটা বিএনপি হবে। এর বাইরে যেতে পারবেন না।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪০

লেজারবিম বলেছেন: ধন্যবাদ অমুল্য কথার জন্য ।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৬

ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: ফেবু তে একটা গ্রুপ খুলেন.। যেদিন মেম্বার ৫০০০০০ হবে সেদিন সবাই একসাথে মাথে নামা হবে.।.।.।.।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভাই কি মজা লইলেন ?

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৪

লেজারবিম বলেছেন: না ভাই মজা নেই নাই।সর্বপরি দেশ নিয়ে মজা করার মতো মানসিকতা যেন কোন দিন আমার আপনার না আসে সে আসা করবো। ভাল থাকবেন।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯

হরিপদ কেরাণী বলেছেন: একেবারে খারাপ উদ্যোগ বলা যাচ্ছে না। একটু বুদ্ধি খাটিয়ে করতে পারলে হয়ে যাবে। ভারতের আম-আদমি এর উদাহরণ। আমার মনে হয় প্রথমে ফেসবুকে গ্রুপ তৈরী করাটাই ভালো হবে। কারণ সব সদস্যের সাথে একসাথে যোগাযোগের সঠিক মাধ্যম ফেসবুক গ্রুপ। আমার কোনও সহযোগীতা লাগলে করতে রাজি আছি।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৫

লেজারবিম বলেছেন: ধন্যবাদ আপণাকে।আপনার সুন্দর পরামর্শের জন্য ।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৫

পাঠক১৯৭১ বলেছেন: তত্বটা সুন্দর লেগেছে, নামদিন "পিগমী তন্ত্র"।

সাথে যোগ করুন:

৭। শিকার করে যা পাওয়া যাবে, তা ১৭ কোটি সমানভাবে ভাগ করে নেবে।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৭

লেজারবিম বলেছেন: আপণার মন্তব্যের জন্য ধন্যবাদ।আপণার কাছ থেকে গঠণ মুলক বক্তব্য আশা করি।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫০

লেজারবিম বলেছেন: আপণার বলা "পিগমী তন্ত্র" কথাটি ভালোনয়। ভালো কথা বলুন আপণার কাছ থেকে অনেক কিছু শেখার আছে হয়তো।

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: মুই কি হমু ভাবতাছি।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৮

লেজারবিম বলেছেন: হেইডা মুই কমু নাহি

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: কইলে ভালা হয়

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫২

লেজারবিম বলেছেন: আগেই যদি ভাবেন আপণি কি হবেন তা হলে তো হয়েই গেলো ।

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৫

ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: সাধারন জনগন বাংলাদেশ নাকি সাধারন জনগন পার্টি
কন নামটা দিবেন??????????

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০০

লেজারবিম বলেছেন: দুটোই ভালো নাম।আগে নাম নয় আগে শিশুর জন্ম হোক।তবে মোটামুটি একটা সিদ্ধান্ত ফেছবুকে গ্রুপ তৈরি করতে হবে।

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৬

ভবিষ্যত নেতা আসিফ বলেছেন: আপনের সাথে যোগাযোগ করা যায় কিভাবে?

৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৭

লেজারবিম বলেছেন: সাথেই থাকুন "ভবিষ্যত নেতা আসিফ"।ক্ষয় নাই ভয় নাই অন্তরে যার দেশ প্রেম আছে।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫০

মুহসিন বলেছেন: নিঃসন্দেহে ভালো উদ্যোগ। কিন্তু এদেশে ক্ষমতা আর লোভের দ্বন্দ্বে কোন ভালো উদ্যোগই হালে পানি পায়না।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

লেজারবিম বলেছেন: নি:সন্দেহে ১০০% সত্য কথা বলেছেন।

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৪

সীমাহীন ভালবাসা বলেছেন: ভারতের দিকে তাকান,,"আম আদমি"নামক নতুন দলটি কেমন জনপ্রিয়তা পেয়েছে,, আমরা কি পারিনা শাহাবাগ কিংবা হেফাজত এক করে নতুন বাংলাদেশ গঠনের জন্য মিলিত হতে,,, যারাই শাহাবাগ বা হেফাজতে গিয়েছে তাদের সবার ভিতরেই কিন্তুু দেশ প্রেম ছিল,,,কিন্তুু এমন কিছু কিন্তুু করতে পারেনি যাদের উপর জনতার মঞ্চ অনেক আশা করেছিল তারা সবাই হতাস করেছে,,এ হতাস শুধু আন্দোলনকারী দের করেনি সারা বাংলাদেশের মানুষ কে হতাস করেছে তাই সৃষ্টি হয়েছে ২ টা মঞ্চ, ,একটা হেফাজত আরেকটা শাহাবাগ,,ভাবেন তো যদি আমরা এক হতে পারতাম?তবে আওয়ামী বা বি এনপির কিছু মুখোশ ধারী সয়তান রা লুকানোর জন্য গর্ত খুজত,,

৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১২

লেজারবিম বলেছেন: খুব বেশি কিছুর প্রয়োজন নেই।শুধু মনের সৎ ইচ্ছা টুকুই যথেষ্ট।আপণার পরামর্শ ভালো লাগলো।সাথে থাকবেন আশাকরি।

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

ভিটামিন সি বলেছেন: এই দলের একজন পাস করুক ফেল করুক সর্বোচ্চ দুইবার সংসদ নির্বাচন করতে পারবে এবং দলটির সভাপতি পদে থাকতে পারবেন। তারপর উনারা দলের সিনিয়র মেম্বার এবং উপদেষ্টা হবেন।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৩

লেজারবিম বলেছেন: ধন্যবাদ "ভিটামিন সি" ।

২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১০

নবীউল করিম বলেছেন: অনেক পুরাতন ঘটনা মনে পড়ে গেলো!

কলেজ জীবনে আমরা বন্ধুরা মিলে নিজেরা একটা দল বানিয়ে BAL আর BNP এর বিপক্ষে নির্বাচনে দাড়িয়ে গিয়েছিলাম! :)

প্রচারণা,উপস্থাপনা ছিল একেবারেই ভিন্ন ধরনের।ভীষণ রকম আলোড়ন সৃষ্টিও হয়েছিলো আমাদের দল টা নিয়ে!যেদিন নির্বাচন সেদিন জিয়াউর রহমান খুন হলেন! :((

আমাদের দলের নাম দিয়েছিলাম “ তুমি আর আমি শুধু” শ্লোগান ছিল “ আমরাই পারি বদলে দিতে

৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২০

লেজারবিম বলেছেন: আপণারা নিছক বিরক্ত হয়ে হয়তো সেটা করে ছিলেন ;কঠিণ কোন সিদ্ধান্ত ছিলনা হয়তো। কিন্ত আজ কঠিণ সিদ্দান্ত নিতে হবে ।আমি জানি আপণার মধ্যে তা আছে। সাহস দিন,পরামর্শ দিন,গঠণ মুলক বক্তব্য দিন।

২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

নীল ভোমরা বলেছেন: এগিয়ে চলুন.....শুভকামনা রইল! কেজরিওয়ালের মত সৎ ও দৃ্ঢ়সংকল্প কাউকে পেলে বইলেন......আমি আছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.