| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মকসুদ মনি
নিপিড়িত শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের লড়ায়ে আমিও একজন।
ঈদ মানে কাঠ ফাটা রোদ
ছাতি ফাটা তেষ্টায়
দিনভর ছুটাছুটি রোজ।
সকালে কিনে শাড়ী
দুপুরেই মুখ ভারি
রঙটা কেমন যেন ছাই--
শুনছো, এই চলনা
আরেক বার মার্কেটে যাই!
টাকা চাষের মালিটা
সংসারের কূলিটা
চোখ বুজে শুধু খাবি খায়
আবারো মার্কেট,
আরো তবে কেনাকাটা--
লুকানো পুঁজিটা এই বুঝি
যায় খোসে যায়!
অফিসে পাশে বসা
লাল পাড়ের মেয়েটা
টকটকে ঠোঁট নেড়ে তার
বলেছিল এসো যদি আড়ংএ
একসাথে দেখা হবে কাল।
©somewhere in net ltd.