নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

If you do for others ! Others will do for you !!

পৈতাল

If you do for others ! Others will do for you।

পৈতাল › বিস্তারিত পোস্টঃ

এমন দিনে তারে বলা যায় এমন ঘনঘোর বরিষায়।

১৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৪

এমন দিনে তারে বলা যায়

এমন ঘনঘোর বরিষায়।

এমন দিনে মন খোলা যায়--

এমন মেঘস্বরে বাদল-ঝরোঝরে

তপনহীন ঘন তমসায়।

Click This Link

সে কথা শুনিবে না কেহ আর,

নিভৃত নির্জন চারি ধার।

দুজনে মুখোমুখি গভীর দুখে দুখি,

আকাশে জল ঝরে অনিবার--

জগতে কেহ যেন নাহি আর॥

সমাজ সংসার মিছে সব,

মিছে এ জীবনের কলরব।

কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে

হৃদয় দিয়ে হৃদি অনুভব--

আঁধারে মিশে গেছে আর সব॥

তাহাতে এ জগতে ক্ষতি কার

নামাতে পারি যদি মনোভার।

শ্রাবণবরিষনে একদা গৃহকোণে

দু কথা বলি যদি কাছে তার

তাহাতে আসে যাবে কিবা কার॥

ব্যাকুল বেগে আজি বহে যায়,

বিজুলি থেকে থেকে চমকায়।

যে কথা এ জীবনে রহিয়া গেল মনে

সে কথা আজি যেন বলা যায়--

এমন ঘনঘোর বরিষায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.