নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পার্থ মজুমদার

পার্থ মজুমদার › বিস্তারিত পোস্টঃ

একটি অসহায় ছেলের পথচলা

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

জীবন . .বড় অদ্ভূত এ জীবন ।আশা ,নিরাশা ,হতাশা ,দুঃখ সবকিছুর বেড়াজালে বন্দী এক মঞ্চ যেন জীবন ।হাসিমুখ ,সাফল্য আর সুখের চেয়ে দুঃখের পাল্লাটাই হয়তো বেশী ।আমারো সাধ ছিলো ,ছিলো সাফল্যের পানে ছুটে চলার অনুপ্রেরনা ।তাইতো কখনো পিছপা হইনি হতাশার কালিমা দেখে ।ছিলো একটি হাসিমুখ যা দেখে একটি ব্যর্থদিনকে ও অনেক সুখের মনে হতো ।যার জন্য ছুটে যেতাম নিজের স্বার্থকে পা মাড়িয়ে ।তাই আজ জীবনটা বড় স্বার্থপর হয়ে গেছে ।কেড়ে নিয়েছে সব সুখগুলো ,চোখে দিয়েছে অশ্রুবর্ষন ।বড় একা লাগে এখন ।মনে পড়ে যায় রাতের পর রাত খুদেবার্তার চালাচালি ।রাতগুলো অনেক দীর্ঘ এখন ।চোখের পাতে এক করা যেন পাহাড়সম কষ্ট ।কিন্তু জীবন তো থেমে থাকেনা ।সময়কে বন্ধু করে তা এগিয়ে যায় অসীম গন্তব্যে ।আর আমিও হেটেঁ চলি সেই পথে ।শুধু পার্থক্য এই যে পথচলায় নেই আগের অনুপ্রেরনা ।একাকীত্বকে সঙ্গী করে হেটেঁ চলি জীবনপথে ।সাথে আছে কিছু অপেক্ষা ,অনেক অনেক স্মৃতি আর অসহায়ত্ব . .

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.