| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথিক আমি
অক্লান্ত এ পথ চলা কি এক অদ্ভুত অজানা,অদেখা মায়ার পেছনে
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দাবি হচ্ছে, গ্রেপ্তারকৃত ব্লগাররা ‘আল্লামা শয়তান', ‘অপবাঘ' ও ‘লালু কসাই' ছদ্মনামে ইন্টারনেট ব্যবহার করে ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন৷ কিন্তু এসব ছদ্মনাম আদৌ গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কিনা, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন আমার ব্লগের প্রতিষ্ঠাতা সদস্য সুশান্ত দাসগুপ্ত৷ তিনি বলেন, ‘‘আমি প্রথমেই এসব অভিযোগ উড়িয়ে দিচ্ছি, সেটা এই কারণে যে রাসেল পারভেজ, মশিউর রহমান বিপ্লব এবং সুব্রত শুভ কোনদিন তাদের নামে কোন ধরনের ধর্মীয় লেখা লিখেছে বলে আমার জানা নেই৷ আমি পাঁচ-ছয় বছর ধরে বাংলা ব্লগের সঙ্গে যুক্ত আছি৷''
সূত্র : DW. DE
আমার বক্তব্য: ডটু রাসেল প্রথমদিকে যথেষ্ট কট্টরপন্থী হলেও গত কয়েক বছরে উনার লেখার মধ্যে ব্যাপক পরিবর্তন এসছে, নাস্তিক হলেও তাকে এখন আর বিদ্বেষীদের কাতারে ফেলা যায় না। সুব্রত সম্পর্কে একদমই ধারণা নেই, সামুতে খুব একটা ব্লগিং করেননি বোধহয়। একটা পোস্ট এখনও আছে যেখানে দেখলাম তিনি মায়ের সম্মানের ক্ষেত্রে ইসলাম এবং হিন্দু ধর্মকে তুলে ধরেছেন সুতরাং আপাতদৃষ্টিতে তাকেও আমার ধর্মবিদ্বেষী বলে মনে হচ্ছে না, তবে সব না জেনে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে চাই না। আল্লামা শয়তান সম্পর্কে অনেক কথাই শুনেছি বিভিন্ন দিক থেকে, যাদের বেশিভাগই উনাকে নেপথ্যের কলকাঠি নাড়ক হিসবে মনে করেন।
সবকিছুর পরও এভাবে তাদেরকে চোরের মত মিডিয়ার সামনে উপস্থাপন করাটা ভালো লাগেনি। প্রকৃত বিদ্বেষীদের যদি সরকার আন্তরিকতার সাথে আইনের আওতায় আনতে পারে, আমার মনে হয় অনেক বছর পর এই প্রথম এদেশের সরকার কোনো একটি কাজে দেশের বৃহদাংশের সমর্থন পাবে।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১
পথিক আমি বলেছেন: প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে বাকস্বাধীনতার ধুয়ো তুলে ঘৃনা-বিদ্বেষ ছড়ানো এখানেই বন্ধ হোক চিরতরে।
২|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯
যান্ত্রিক বলেছেন: ইহা একটি রাজনৈতিক চাল ছাড়া আর কিছুই না।
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮
পথিক আমি বলেছেন: রাজনৈতিক চাল হোক আর নাই হোক, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা গেলে মনে হয় কেউই আপত্তি তুলবে না।
৩|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১
অলস ছেলে বলেছেন: মিথ্যুক কুকুর এরা
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৬
পথিক আমি বলেছেন: এই ধরনের ডাহা মিথ্যাচার তাদের নিয়ে উত্থাপিত অভিযোগকেই ভিত্তি দেয়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫
ব্যাপারনা বলেছেন: হা হা প গে- মাথা আসলেই গেছে.......
কালের কণ্ঠ : সব ব্লগারের বিরুদ্ধে আপনাদের এই আন্দোলন, নাকি নির্দিষ্ট কিছু ব্লগ ও ব্লগারের বিরুদ্ধে?
আল্লামা শফী : আমাদের আন্দোলন ঢালাওভাবে সব ব্লগ বা ব্লগারের বিরুদ্ধে নয়। অনেক আলেম ও ধর্মপ্রাণ ব্লগারও আছেন। আমাদের আন্দোলন কেবল সেসব ব্লগারের বিরুদ্ধে, যারা মুক্তচিন্তা ও বাকস্বাধীনতার আড়ালে সৃষ্টিকর্তা আল্লাহ, প্রিয় নবী রাসুল (সা.), পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের বিরুদ্ধে জঘন্য কুৎসা ও অবমাননায় জড়িত। ধর্মীয় দৃষ্টিকোণ ছাড়াও দেশের শান্তিশৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার স্বার্থে এবং সভ্যতা-ভব্যতা ও গণতন্ত্রের কোনো মাপকাঠিতেই এমন কুৎসা ও অবমাননা মেনে নেওয়া যায় না। ওরা ইসলামের এমন জঘন্য অবমাননা করেছে, যা পশ্চিমা বিশ্বের কোনো অমুসলিমের মুখেও কখনো শোনা যায়নি।