| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথিক আমি
অক্লান্ত এ পথ চলা কি এক অদ্ভুত অজানা,অদেখা মায়ার পেছনে
উইলিয়াম গোমেজ ব্রিটেন থেকে নিয়মিত ভালো ইংরেজিতে বিশাল বিশাল লেখা পাঠায়, কিন্তু তার ইংরেজির হঠাৎ এমন ছ্যাড়াব্যাড়া অবস্থা কেন? নিচে টুইটারে জয়কে পাঠানো তার কমেন্টটি
Ask you mom to pick up. Its time to go. For now on she will cook you everyday. Wish she will end up like your Nanu.
দেড় লাইনের এক কমেন্টের মধ্যে যে লোকের হাজারটা ভুল হয় আশ্চর্যের ব্যাপার সেই লোকই কিনা নিয়মিত ইংরেজিতে বিশাল বিশাল লেখা লেখে!
Ask you(?) mom--- ক্লাস টুয়ের বাচ্চাও এর থেকে ভালো ইংরেজিতে লিখতে পারার কথা
to pick(?) up--- নিয়মিত ইংরেজিতে কলাম লেখা লোক pick এবং pack এর মধ্যে পার্থক্য জানে না এটাও বিশ্বাস করতে হবে?
For(?) now on--- এটা কি ধরনের ইংলিশ?
She will cook you(?) everyday--- জয়কেই কুক করে ফেলবো!
Wish she will(?) end up--- চলে কিন্তু যে নিয়মিত ইংরেজিতে কলাম লিখে তার কাছ থেকে বেমানান!
আমি কারো পক্ষ-বিপক্ষে কিছু বলতে চাই না কিন্তু কেন জানি জেনারেল বারী এর গুপ্তচর বিষয়ক চিঠির গন্ধ পাচ্ছি!
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২৭
পথিক আমি বলেছেন:
২|
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৮
সর্ব বলেছেন: জয়ের অরিজিনাল পেইজের পোস্ট এটি । টুইটটিতে শুধুমাত্র প্রথম You এর জায়গাতে একটা R মিসিং। যেটা সাধারণ ভাবেই ভুল হতে পারে। https://twitter.com/Wnicholasgomes উইলিয়াম গোমসের পূর্ববর্তী টুইট গুলো দেখলেই বোঝা যায় জয়কে ট্যাগ করা তার মেসেজটির হুট করে আসে নি... আর আপনার পোস্ট করা ইংলিশ লেখাটিতে বানান একটু বেশিই ভুল
৩|
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৩
মোমেরমানুষ৭১ বলেছেন: জয়ের কাছে টুইটার বার্তা প্রধানমন্ত্রী মৃত্যু কামনা : আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন জয়
আকস্মিকভাবেই যুক্তরাষ্ট্র চলে গেলেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। দেশে বেশ কিছু দিন থাকার কথা থাকলেও গতরাতে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
এর আগে শেখ মুজিবুর রহমানের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কামনা করে জয়কে টুইটার বার্তা পাঠানো হয়েছে। প্রবাসী মানবাধিকার কর্মী উইলিয়াম গোমেজ শনিবার টুইটারে এ বার্তাটি পাঠায়। গতকাল রোববার সন্ধ্যায় জয় ফেসবুকে তার অফিসিয়াল ফ্যানপেইজে একথা জানান।
দলীয় সূত্র জানায়, গত রাত বারটায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে জয় সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন। এর আগে প্রধানমন্ত্রী বিশেষ সহকারি মাহবুবুল আলম শাকিল জানিয়েছিলেন যে জয় এবার বেশ কিছু দিন দেশে থাকবেন। তিনি আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় দেশে এসেছেন বলেও বলা হয়েছিল।
গত ১৬ জুলাই স্ত্রী ও সন্তানদের নিয়ে দেশে আসেন জয়। এরপর যুবলীগের এক ইফতার পার্টিতে ‘আমার কাছে তথ্য আছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবেই’ বলে বিতর্কের ঝড় তোলেন জয়।
২৭ জুলাই ছেলের ৪২তম জন্মদিনে নিজ হাতে পোলাও রান্না করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেসবুকে সেই ছবি জয়ই প্রকাশও করেছিলেন। এরপর ৩১ জুলাই মায়ের সঙ্গে বাবার নিবাস পীরগঞ্জে জনসভায় যোগ দেন তিনি।
জয়ের টুইটারে প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা : এর আগে শনিবার শেখ মুজিবুর রহমানের মতো শেখ হাসিনার মৃত্যু কামনা করে জয়কে টুইটার বার্তা পাঠান প্রবাসী মানবাধিকার কর্মী উইলিয়াম গোমেজ।
ওই টুইটের একটি স্ক্রিন শট জুড়ে দিয়ে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দেয়া স্ট্যাটাসে প্রধানমন্ত্রী তনয় জানান, উইলিয়াম গোমেজ নামে এক ব্যক্তি তাকে উদ্দেশ্যে করে একটি টুইট বার্তায় এ হুমকি দিয়েছেন। ইংরেজিতে ওই টুইটে লেখা রয়েছে—Ask you mom to pick up. Its time to go. For now on she will cook you everyday. Wish she will end up like your Nanu. যার বাংলা অর্থ দাঁড়ায়—‘তোমার মাকে গুছিয়ে নিতে বলো। যাওয়ার সময় হয়েছে। এখন (থেকে) তিনি প্রতিদিন তোমার জন্য রান্না করবেন। কামনা করি তার সমাপ্তি যেন তোমার নানুর (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) মতো হয়। এ টুইটের পর জয় তার ফেসবুক পেইজে স্ট্যাটাসটি দেন। যার শিরোনাম ছিল—‘স্বঘোষিত মানবাধিকারকর্মী কর্তৃক প্রধানমন্ত্রীর পরিবারকে হত্যার হুমকি!’
জয় তার বক্তব্যের মূল অংশে লিখেছেন—‘নিচের টুইটটি সরাসরি আমাকে পাঠিয়েছে উইলিয়াম গোমেজ নামে এক ব্যক্তি। সে নিজেকে একজন মানবাধিকার কর্মী বলে দাবি করে এবং খুব সক্রিয়ভাবেই সে আমাদের সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের মিথ্যা বানোয়াট অভিযোগ ছড়িয়ে থাকে। আজকে সে আমাকে উদ্দেশ্যে করে একটি টুইট বার্তার মাধ্যমে আমার মা এবং পরিবারকে তেমনভাবে খুন হওয়ার আশা প্রকাশ করেছে, যেমনভাবে আমার পরিবারকে ১৯৭৫ সালে হত্যা করা হয়েছিল। এতে প্রমাণ হয় মানবাধিকারে সে কোনোভাবেই বিশ্বাসী নয়, উপরন্তু আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানোর লক্ষ্যে সে বেশ ধারণ করেছে। সে বাস্তবেই একজন সন্ত্রাসী।-------------- সূত্র আমার দেশ
৪|
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৮
নয়ামুখ বলেছেন: জয় ভাইয়া মনে হয় মিল্কি হত্যা মামলায় ফেসে যাচ্ছেন. ক্রসফায়ারের নাম তারেককে হত্যা করলেও মনে হচ্ছে চেইনের লিঙ্কটি পুরোপুরি বিচ্ছিন্ন করতে পারেননি. তাইতো নিজের ভুয়া একাউন্ট থেকে ম্যাসেজ লিখে নিজেই পলায়ন.
৫|
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১১
কলাবাগান১ বলেছেন: তারেক কে ক্রসফায়ারে মেরে জয়ের কি লাভ .........চিন্তাশক্তির এই দৌড়.......।
৬|
০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৬
নয়ামুখ বলেছেন: কে জানে ? তারেক হয়তো মিল্কিকে হত্যার সময় গুলির শব্দ জয়কেই শুনিয়েছিলেন । আর সেই চেইন বিচ্ছিন্ন করতেই ক্রসফায়ার !!!
ভুলে যাবেননা, সাগর-রুনির হত্যা রহস্য এখনো উদঘাটন হয়নি । কোন সে ক্ষমতাধর লোকের কারনে এগুলো চলছে, বেশী না হলেও জনসাধারন কিছুটা অন্তত: বুঝে ।
৭|
০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৫
আল ইফরান বলেছেন: সামান্য একটা হুমকিতেই দেশছাড়া হয়ে গেলো আমাদের বঙ্গবন্ধুর নাতি, স্ট্রেঞ্জ
এই চিকেন হার্ট নিয়ে সে আসছে বাংলাদেশের ভায়োলেন্ট রাজনীতি করতে ? ? ?
আমিতো সেই দুঃখে কান্তেই আছি আর কান্তেই আছি
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২২
তোমোদাচি বলেছেন: