নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কবিতা

ছেড়া রদ্দুর

আমি এক দিকভ্রান্ত পথিক.....হারাই শুধু হারাই তোমার অরণ্যে ।

ছেড়া রদ্দুর › বিস্তারিত পোস্টঃ

স্পর্শের বাইরে _ আরীফিন

২০ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৭

আজ ভেঙ্গে দিলাম

তোমার আদলে গড়া কাঠপুত্তুলি টিও

সেই কবে, সংগ্রামী রক্ত করবির দু চোখ দিয়ে

করেছিলাম অনুভূতির প্রলাপ,

আজ অবধি শঙ্খচূড় এর বিষময় শরীর নিয়ে

তীব্র ঘৃণা পুষে রেখেছিলাম,

আরো কিছু নির্ঘুম রাত হয়ত

এভাবেই কেটে যাবে ,

তোমার ছায়াময় শরীর পড়ে রবে

এই অন্ধকার মেঝে তে ।

আমার বিষাদী চোখ ঘৃণা নিয়ে

চেয়ে রবে কোন নিহারিকায় ,

আজ তোমার চোখে জল মানায় না

তুমিএতটাই দূরে

আবেগ গুলো তোমায় আর স্পর্শ করেনা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.