নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি । খাইদাই , ঘুমাই ।

এযুগের মানুষ

এযুগের মানুষ › বিস্তারিত পোস্টঃ

জীবনের মঞ্চে স্বপ্নের বিলাসিতা

২২ শে জুলাই, ২০১৩ রাত ৮:০২

আমরা অনেক সময় কথায় কথায় বলি মানুষ মাত্রই ভুল - man is mortal . কিন্তু ভাব দেখাতে গিয়ে যে আরও একটা ভুল বলে ফেললাম তা বুঝতে গিয়েও বুঝি না । আসলে একজন মানুষ যেই হোক না কেন প্রত্যেকের জীবনই বিচিত্র । প্রত্যেকের জীবনেই থাকে একটা স্বপ্ন । এই স্বপ্নকে পুঁজি করেই মানুষ বাচতে শিখে । শুধু মানুষ না পশুপাখিরাও স্বপ্ন দেখে । মুরব্বিরা বলে কোরবানির আগের রাতে নাকি পশুকে স্বপ্নে ছুরি দেখানো হয় যার ফলে গরু কাঁদে । ম্যাক্সিমাম পশুরই কোরবানির দিন চোখ গুলো ভেজা থাকে । অবশ্য এই স্বপ্নের ব্যাপারে আমি তেমন কিছু জানি না । কিন্তু মানুষ জাতি স্বপ্ন দেখে । এটা মনুষ্য জাতির নৈতিক অধিকার । সব অধিকার হরন করতে পারলেও এটাকে কেউই হরন করতে পারে না । কারন অনেকে সব কিছু হারিয়ে এই স্বপ্নকে পুঁজি করে বেঁচে থাকে । স্বপ্নের আবার বিভিন্ন জাতের হয়ে থাকে । ফজরের আগে স্বপ্ন দেখলে নাকি পূরণ হয় আর না হলে স্বপ্ন পূরণ হয় না । আসলে এটাও যে কতটুকু যুক্তি সম্মত তা একমাত্র আল্লাহ জানে । আসলে আমরা অনেক কিছুই জানি না । অবশ্য না জানাটা দোষের কিছু না । স্বপ্ন যে আসলে কি , কেন দেখি তা আমরা জানি না । শুধু সবার মত আমিও স্বপ্ন দেখে যাই । প্রতিদিন দেখি , সকাল- বিকাল দেখি , ঘামতে ঘামতে দেখি ।

আসলে আমরা কি জানি আমরা যে ঘুমের মধ্যে এত বড় বড় স্বপ্ন দেখি তার সময় কতটুকু ?

মাত্র ৭-৮ সেকেন্ড । অবাক কাণ্ড এত বড় স্বপ্ন কিভাবে এত কম সময়ে শেষ হয় । এর উত্তর আমি জানি না ।

একবার একটা গল্প শুনেছিলাম - এক লোক স্বপ্ন দেখছে । সে এক রাজ্যের রাজা । আনন্দে , উল্লাসে তার দিন কাটছে । একদিন সে পাখি শিকারে বের হল । হঠাৎ শুরু হল বৃষ্টি । জোড়ে বজ্রপাত শুরু হল । লোকটির ঘুম ভেঙ্গে গেলো এবং দেখল ঝরে তার টিনের চাল উড়ে গেছে এবং ঘরের ভিতরে সে ভিজছে ।

আসলে স্বপ্ন যে মানুষকে কত ভাবে চালায় তা সে নিজেও জানে না । মানুষ কত সাধ করে , আল্লাদ করে স্বপ্ন দেখে আবার ভুলে যায় আবার স্বপ্ন দেখে । কত লোক আসে স্বপ্নে , কোথা থেকে আসে , কিভাবে আসে চিন্তা করলে উত্তর খুজে পাওয়া সম্ভব হলেও সম্পূর্ণ পাওয়া সম্ভব নয় ।

আমরা আসলে সবাই স্বপ্নে বিশ্বাসী কিন্তু কাজে বিশ্বাসী না । আমরা বাঙ্গালিরা অবশ্য সব কিছুতেই উল্টো । আমরা জেগে থেকে স্বপ্ন দেখতে বেশি পছন্দ করি । স্বপ্ন দেখতে দেখতে ঘর থেকে বের হই আবার স্বপ্ন দেখতে দেখতে ফিরি । সব কিছুতেই বলি - just imagine . বাস্তব দেখতে কয়জন দেখতে সাহস করি ? ছোটবেলায় আমরা প্রায় সবাই aim in life বা আমার জীবনের লক্ষ্য রচনা লিখতাম বড় হয়ে doctor or engineer হব , কিন্তু জীবন নামক রাস্তায় মোর নিতে নিতে আমরা কোথায় কোথায় যে চলে যাই তা নিজেও জানি না ।

আচ্ছা স্বপ্নের কি আলাদা একটা জগৎ আছে ? আমার তো ইচ্ছা করে এই জগতে বাস করতে । কোন কিছুর অভাব সেখানে নেই , যা ইচ্ছা পাওয়া যায় । এই পাওয়ার শেষ হয় প্রতিদিন সকালবেলা সকাল ১০-১১টার সময় যখন মা এসে দরজায় বারি মারতে শুরু করে অথবা প্রেমিকা ফোন করে বলে ' এখনও ঘুম থেকে উঠনি ? ' 'আরে এতক্ষন তো তোমাকে নিয়েই স্বপ্ন দেখছিলাম , দিলেতো সব নষ্ট করে । ' যদিও এসব কিছু না , এত ভিড়ের মাঝে তাকে নিয়ে স্বপ্ন দেখার সময় কই ? সমসময় মোবাইল সাইলেন্ট করে ঘুমাই , মাঝে মাঝে সাইলেন্ট করে ভুলে যাই তখনই এই সমস্যায় পড়তে হয় ।

আজকাল স্বপ্ন দেখতে দেখতে হাঁপিয়ে যাই । অবশ্য এত লম্বা journey করলেতো তো হাঁপাতে হবেই । আচ্ছা ঘুমের মাঝে কি স্বপ্ন দেখার সময় দেহ থেকে আত্মা বেরিয়ে যায় ? প্রাচিন কালের লোকেরা অবশ্য এটাই মনে করত । এক্ষেত্রেও কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই ।

আমার মা বলেন আমি নাকি একটা গাধা , সারাদিন কোন কাজ নাই খালি ঘুম ছাড়া । আসলে এটাও যে একটা কাজ তা কেউ স্বীকার করতে চায়না ।

সবার ক্ষেত্রেই দেখা যায় বড়রা খালি উপদেশ দেয় । এমন ভাবে উপদেশ দেয় যেন উপদেশ মূলক ভার্সিটি থেকে পিএসডি অর্জন করে আসছে । যে যেভাবে পারে খালি উপদেশ দেয় । সারাদিন উপদেশ , এভাবে না ও ভাবে আর যার গারলফ্রেন্ড আছে সেতো উপদেশ শুনতে শুনতে দিন পার করে । আর বিয়ের পর খুলে উপদেশের স্কুল ।

এজন্য এদের ধারের কাছে ঘেঁষতে আমার ভালো লাগে না । আমি আমার মত , চলি আপন মনে , স্বপ্নকে ভালোবাসি । সবসময় আপন করে রাখি কাছে । আমার বন্ধুরা বলে ' ঘুমাতে ঘুমাতে আর স্বপ্ন দেখতে দেখতে তোর মাথার গিলু কমে গেছে ' আমি হাসি । স্বপ্নের মধ্যে থাকে হাসি , আনন্দ , বেদনা , ভয় আরও অনেক কিছু যা অন্য কিছুতে পাওয়া দুষ্কর ।

আসলে একটা কথাকে আমি বিশ্বাস করি ' অলস মস্তিস্ক শয়তানের ভাই ' ।

যাদের কাজকাম নাই , অলস তারাই শুধু সবসময় স্বপ্ন দেখে । যেমন আমি । সময় কাটেনা তাই জীবন নামক রঙ্গ মঞ্চে স্বপ্নের বিলাসিতা করে বেড়াই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.