| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ সেরা প্রতিষ্ঠান থেকে পড়া লেখা শেষে প্রতি বছর কয়েক হাজার মেধাবী চলে যায় দেশের বাইরে,আর কখনোই ফিরে না তারা!
প্রিয় জন্মভূমির বাতাসটা অনেকদিন পর্যন্ত গ্রহন করতে পারে না।তারা চাইলেই দেশে থেকে দেশটার অবস্থা পরিবর্তন করতে পারতো,দেশের উন্নতিতে সামান্য হলেও অবদান রাখতে পারতো!
'দেশপ্রেম' নামের অনুভূতিটা যে তাদের নেই তা না।কয়েক হাজার মাইল দূর থেকে যখন প্রিয় জন্মভূমিকে টিয়ারশেলের ধুয়ায় হারিয়ে যেতে দেখে,রাবার বুলেটের আঘাতে রক্তাক্ত হতে দেখে, তীব্র এক ঘৃণায় আচ্ছন্ন হয়ে যায় তারা!
যে দেশ মেধাবীদের মূল্যায়ন করতে জানে না,যে দেশে বিশ্বজিৎ এর মত নিরীহ ছেলেটাকে ক্যামেরার সামনে কুপানো হয় অথচ বেশিরভাগ আসামি খালাস হয় সে দেশে কেন থাকবে তারা?
কথার এক চুল এদিক সেদিক হলেই গভীর রাতে সাদা পোশাকের ফোর্স আপনার বাসায় হাজির,পরের দিন অমুক মামলায় তমুক দিনের রিমান্ড.....!
আচ্ছা,রানা প্লাজার কথা মনে আছে আপনাদের? তনুর কথা? হ্যা,সোহাগি জাহান তনু? কিচ্ছু হয় নাই,হবে না! এইটাই নিয়ম,অন্তত এই দেশের ক্ষেত্রে।
কয়েকদিন আগে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এ যে ছেলেটা স্বর্ণ পদক পেয়েছে,চার বছর পর তার খুজ নিয়েন। হয়তো ফেসবুক প্রোফাইলে লিভস ইন ইংল্যান্ড,অস্ট্রলিয়া হেন তেন পাবেন!
এরপরেও আমরা স্বপ্ন দেখি,সোনার বাংলার। যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু,তাজ উদ্দিন আহমেদ,ভাসানী...
প্রিয় জন্মভূমি!
ভালবাসায়,আবেগে,অনুভূতিতে বেচে থাকো তুমি......
©somewhere in net ltd.