নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.prattohik.com/en/

http://www.prattohik.com/en/

প্রাত্যহিক

http://www.prattohik.com/en/

প্রাত্যহিক › বিস্তারিত পোস্টঃ

রক্ত দিন, জীবন বাঁচান

১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৯


এম. এ. এস. মানিক


এক
রক্তের প্রয়োজনে যারা আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
হাহাকার বুকে নিয়ে যারা কেঁদে যায় ঘরের কোণে
তাদের বাঁচাতে এসো আমরা সকলে মিলে শপথ করি
নিজের রক্ত দিয়ে মানব সেবায় আজ জীবন গড়ি।
দুই
হাতে হাত রেখে শপথ করি
আসুন সবাই মিলে
রক্তের বন্ধনে নতুন সমাজ গড়ি
প্রিয় জন্মভূমির মাঝে।
তিন
আপনার দেয়া এক ব্যাগ রক্তে,
একটি নিষ্প্রাণ পাবে প্রাণ ফিরে।
চার
রক্তের ঋণ শোধ হবেনা কোনদিন,
আসুন সবাই মিলে রক্ত দিন।
পাঁচ
এক ব্যাগ রক্ত করলে দান,
স্বয়ং সৃষ্টিকর্তা দিবেন প্রতিদান।
ছয়
রক্তের বন্ধনে গড়ি নতুন সমাজ,
এটাই হোক জীবনের পাথেয় আজ।
সাত
এসো মোরা সকলে মিলে
আজ শপথ করি
নিজের রক্ত দিয়ে
মানব সেবায় জীবন গড়ি।
আট
এসো ভাতৃত্বের বন্ধনে সবাই মিলে
নতুন সমাজ গড়ি রক্তের বন্ধনে।
নয়
অসহায়ের হাহাকার ছুটে আসে বারবার
এক ব্যাগ রক্তে বেঁচে যাবে প্রাণ তার।
দশ
এ দান আপনার বৃথা নয়, নয়তো মূল্যহীন,
ফোঁটা ফোঁটা রক্তের বন্ধন অমলীন।
এগার
মন্দ-ভালো যা করেছেন
ছায়া-সঙ্গী হবে,
ধন-সম্পদ, আত্মীয়-স্বজন
সবই পড়ে রবে।
তবে আর কেন..
আছেন সরে দূরে?
এক ব্যাগ রক্তের জন্য
কত প্রাণ ঝরছে পড়ে।
আসুন আরও একটা
ভালো কাজ করি
রক্তের বন্ধনে সমাজ গড়ি।




নক্ষত্র ব্লগ থেকে সংগৃহীত

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪০

জামান শেখ বলেছেন: click this link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.