নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনরকম দায়বদ্ধতা নেই

আমি উঠে এসেছি সৎকারবিহীন

Go find you fix somewhere else, weirdoes.

আমি উঠে এসেছি সৎকারবিহীন › বিস্তারিত পোস্টঃ

নরোম রোদ কিংবা শিশিরের গল্প

২৮ শে আগস্ট, ২০১০ রাত ৯:১৭









ইদানীং সকালগুলোতে আমার এলার্ম ক্লক হিসেবে বিনা বেতনে চাকরী নিয়েছে দুটো উৎসাহী শালিক। তীব্র কিচিরমিচিরে ঘুম ভাঙ্গাচ্ছে প্রতিদিন এবং আমি খিস্তিখেউড়ে চৌদ্দগুষ্টি উদ্ধার করে যাচ্ছি সূয্যিমামার। তবুও মামার বিকার নেই; নিয়মিত পূর্বে ওঠেন আর পশ্চিমে অস্ত যান। মাঝরাত্রির ঘামের কৃতিত্ব দিচ্ছি লোডশেডিংয়ের যা কিনা প্রত্যুষে উধাও হয় দোমড়ানো বেডশীটের শরীর থেকে; দুচোখ চুলকে সময়যাপনের দায় গায়েব করে দেবার দায়িত্ব দেয়া আছে শ্যাওলাধরা বাথরুমের উপরে। আড়মোড়া ভেঙ্গে শিরদাঁড়ার প্রত্যেকটা হাড় ভোঁতা আওয়াজে গতিময়তার আভাস দিলে খুশি হয়ে ওঠে দোমড়ানো সিগারেটের প্যাকেট কিংবা অমসৃণ লাইটার। মুখের বাসি গন্ধ আর পোড়া তামাকের তেতো ধোঁয়া মগজে বা যকৃতে তোলপাড় লাগিয়ে দিলে এলোমেলো পায়ে খোঁজ নেয়া যায় সুস্বাদু টুথপেষ্টের টিউব কিংবা মিনিয়েচার একটি ঝাড়ুর।



ডান বাম, উপর নিচ, ফ্লোরাইড কিংবা শাদা ফেনা ভাঙ্গাচোরা ছন্দে স্পর্শ ট্যাপের আমন্ত্রণ দ্যাখে আলস্যে। শীতল পানির ঝাপটায় অনিদ্রাসংক্রান্ত সমস্ত অনুযোগ লেজ তুলে পালায়। খোঁচা খোঁচা দাড়ির উপর আঙুল বুলিয়ে চেহারার মাপ নেয়াটা বাধ্যতামূলক হলেও আয়নাতে নিজের সাথে কথা বলি স্বেচ্ছায় সাধারণত। ঠিক যেমন আজকে বলবার পরিকল্পনা আছে,

"তোমার দৃষ্টি দেখে ভীষণ ভয় পাই..."



অতঃপর অট্টহাসি দেয়া বরাবরের মতো। অনুনাদে বাথরুম দমকে উঠলে ওতে চমকে গিয়ে শালিকরা পালায়। অবশ্য ওতে কোনরকম অপরাধবোধে ভোগা হয় নি কারণ শরতের বোনাস হিসেবে ওদের আমি দিয়েছি আধমুঠো বাসমতী চাল। ওরাও প্রতি সকালে ফিরে আসে আমার জানালায় অনুগত কর্মঠ চাকরীজীবিদের মতোন। বেসিনে কাটে না খুব বেশি সময়। যদিও প্রচলিত বিশ্বাসে হই বেশ কুৎসিতদর্শন কেউ তবুও দশ সেকেন্ডের বেশি আয়নায় নিজেকে দেখতে গেলেই নার্সিসাস বিষয়ক উপকথা স্মরণে দুশ্চিন্তাগ্রস্থ হই।



ভীষণ শত্রুতা আছে ক্যানো জানি ব্ল্যাক কফি আর চিনির মাঝে! একসাথে করে দিলে প্রত্যেকবার যুদ্ধক্ষেত্র বানিয়ে ছাড়ে আমার পাকস্থলীটাকে। একারণেই বহুদিন যাবৎ ওদের দেখা করাচ্ছি না; বরং কফি আর সিগারেটের শান্তিচুক্তিতে সুখে আছি। এতোক্ষণে গরম কালচে পানিটুকু গিলে নেই, দৃষ্টিতে সকালটা ঝকঝকে তকতকে হয়ে উঠলে কয়েক মিনিট বরাদ্দ করা থাকে ব্যালকনির জন্য; মৃতবৎ ক্যাক্টাস, ছলনাময়ী অর্কিড কিংবা পাশের দালানের শেডে বেড়ালের আদুরে লেজ সুখী দীর্ঘশ্বাসের গল্পটা দেখানোমাত্রই আমি কল্পনাপ্রবণ হই...



পৌষ আসতে দেরী বেশ, রোদ্দুরের সাথে বিশেষ সখ্যতা নেই। তবুও...

দ্বিপ্রহরের দ্বিধান্বিত প্রলাপগুলো এইমুহুর্তে একেকটা কবিতার লাইন হয়ে উঠছে চমৎকার!















-riz

মন্তব্য ১৪০ টি রেটিং +৩৩/-০

মন্তব্য (১৪০) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ৯:২১

সবাক বলেছেন: কিন্তু আপনার প্রোফাইল পিকচারের "কাউয়া" ;) থাকতে শালিকে কেমনে চান্স পাইলো!!

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:০২

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: এইটা ব্যাপক প্রশ্ন করলেন ব্রাদার!

শালিক এলার্ম ক্লক হিসেবে কিন্তু দারুণ! কিচিরমিচিরটা বেশ সুরেলা, কাকের "কা কা" আবার মাথার তারটার ছিঁড়ে ফ্যালে...

২| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ৯:২৪

শামীম শরীফ সুষম বলেছেন: বরাবরের মতোই ...........

অসাধারণ

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:০৩

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: আমার লেখাগুলোন পড়তেছেন এতে খুব আনন্দ পাই।
আপনার শুভকামনায়...

৩| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ৯:২৪

বাবুল হোসেইন বলেছেন: দারুন লেখা।

পৌষ আসতে দেরী বেশ, রোদ্দুরের সাথে বিশেষ সখ্যতা নেই। তবুও...
দ্বিপ্রহরের দ্বিধান্বিত প্রলাপগুলো এইমুহুর্তে একেকটা কবিতার লাইন হয়ে উঠছে চমৎকার!

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:০৪

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: লোকে বর্ষারে ভালো পায়, শরৎরে পছন্দ করে।
আমি বছর ঘুরে শীতকালের অপেক্ষায় থাকি।

৪| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ৯:২৫

পদ্মাচরের লাঠিয়াল বলেছেন: ওরে তোরা কে কোথায় আছিস? রিজ ভাইয়ের একটা ইয়ে-টিয়ের একটা ব্যবস্থা কর! বেচারা ইনায়া-বিনায়া কত কথাই না কইতাসে! ঘুমাইতে ফারেনা, নিজের চেহারা খ্রাপ হইয়া যাইতাসে, একা একা আর কত?
;) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))


অ.ট.- লেহা তো দিন দিন পাংখা হইতাসে! সবই মহান কালাকফি আর গুল্লিপের কৃপা!

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:০৭

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: ইটা কি কুনো কতা লাইঠাল মামা!?
এম্নে কইরা হাটে হাঁড়ি ভাইঙ্গা দিলেন! সবাই জাইনা গ্যালো না?


কালা কফি আর গুল্লিপে আমারে ভালোই রাখছে সত্য, তয় অক্ষরের ডানা গজায় নাই এইটা আমি শিওর।

৫| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ৯:২৭

সবাক বলেছেন: পদ্মাচরের লাঠিয়াল এক্কেরে লাঠির আগা দিয়া হাঁড়িটা ভাঙছে ;)

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:০৮

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
উনি মিছা কন নাই,
তবে কামডা ঠিক করেন নাই।
উনার বিরুদ্ধে ব্যবস্থা নিতেছি...

৬| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ৯:২৭

নৈশচারী বলেছেন: খুবই সহজবোধ্য লেখা! একেবারে আমার মাথার ভেতর দিয়ে গেল!
যাহোক, আপনার অফ যাবার নমুনা দেখে আক্ষরিক অর্থেই প্রীত হয়েছি! Good performance indeed! Keep it up Bro! :)

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:১০

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
হা হা হা হা...
সেরা কমেন্ট মনে হচ্ছে এখন পর্যন্ত। নৈশই সবচে' বেশি খেয়াল রাখে আমি কি কইতে চাই। নৈশর চোখ এড়ায় না কিছুই।

থ্যাঙ্কস,
অফ কি আর যাইতে পারি!

৭| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ৯:২৮

সায়েম মুন বলেছেন: দিনযাপনের লিপি তো ভালই লিখেছেন।

সিগারেটের কথায় খুশী হইয়া একাধিক প্লাস দিতে চাই। কিন্তু উপায় নাই ;)

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:১২

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:

একখান কোমল শিরোনাম দেখায়ে পাঠকদের ফাঁদে ফেললাম...
ইট ওয়ার্কস্‌!

৮| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩০

গ্রাউন্ড ফ্লোর বলেছেন: সেই কাক আর শালিক এর গল্প /:)

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:১৩

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: কিঞ্চিৎ এরর আচে,

সেই কাক আর দোয়েল এর গল্প /:)


হবে

৯| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩০

হাসান মাহবুব বলেছেন: তুমি উঠে এসেছো সৎকারবিহীন

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:১৭

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:



gracias!
হাসান ভাইয়ের সকালগুলো কাটে কেমন,
জানবার ইচ্ছা হলো খানিক।

১০| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩১

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ওয়াও!!

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:১৮

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:

মনসুর ভাইকে কৃতজ্ঞতা।

১১| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩২

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: এলোমেলো ভাবনায় মনোযোগী পাঠ হলনা। :|

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:১৯

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:

মিস হয়ে গ্যালো, এম্নিতেও জীবনবাবুকে রেয়ারলি পাওয়া যায়।

কি বলব! এলোমেলো ভাবনাতেও আর কবিতা দাঁড়ালো না বস...!

১২| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩৪

পারভেজ বলেছেন: সুন্দর গদ্যকাব্য। ডিটেলগুলো টেনে ধরে রাখে।

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:২০

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:

অনেক ধন্যবাদ পাঠের জন্য।

১৩| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫১

পদ্মাচরের লাঠিয়াল বলেছেন: এইবার গেয়ানী কতা! হে হে,

Poetry is not a turning loose of emotion, but an escape from emotion; it is not the expression of personality, but an escape from personality.

- T. S. Eliot

উন্মক্ততা কখনো কখনো কবিতা হতে পারে, তবে কবিতা কখনোই উন্মক্ততা নয়।

-হুমায়ুন আজাদ

কেমন পরস্পরবিরোধী না?

আপনার লেখায় তীব্র বিষন্নতা কিংবা অযান্ত্রিক যান্ত্রিকতার একটা ছাপ পাওয়া যায়। নগরজীবনের ক্লেদ থেকে মুক্তচিন্তকের রেহাই পাওয়ার উপায় যে নেই! সমাজ-রাজনৈতিক বাস্তবতা বনাম সাম্প্রতিক চিন্তাধারা বনাম গহীনে লুকানো মনন। আমরা আসলে কার কথা বলি?

লেখায় উত্তরণের একটা প্র্যাস লক্ষ্য করা যাচ্ছে। আত্মবিশ্লেষণের বিকল্প নেই, বিকল্প নেই স্বরূপ সন্ধানেরও। আমরা প্রতিনিয়ত আমাদের মত হই, প্রাণপন চেষ্টায় হই। সেই হতে চাওয়া বা যাওয়া প্রয়াসীকে জানাই আগাম অভিনন্দন।

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩৫

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: সর্বনাশ! বিপদে পড়লাম দেখি, আমি খুবই সিম্পল মাইন্ডেড। উত্তর দেই ক্যামনে!?

উদ্ধৃতি দুটো পরস্পরবিরোধী হওয়ায় সুবিধে হয়ে গ্যালো, বেছে নেবো প্রথমটাকেই। ২য়টাকে মেনে নেয়া খানিক কঠিন, একেকজন শব্দকে অনুবাদ করবেন একেকভাবে। সময়ের চাহিদা এই মুহুর্তের চিন্তাগুলোকে অবলীলায় বাতিলের খাতায় ছুঁড়ে দিতে পারে। তারপরও একরকম রেকর্ড করে যাওয়া হয় ছাপার অক্ষরে। রেহাই পাবার চেষ্টাটাও আছে, অনেক কিছু থেকেই... সবার আগে হয়তো নিজেরে থেকেই।

তবে উত্তরণের বা পরিবর্তনের বিশেষ প্রয়াস নেই। খোঁড়াখুড়ি চালাই বলতে পারেন। আগে কুয়াশাচ্ছন্ন ধোঁয়াটে অবয়বের খোঁজে ছিলাম, সেইটা পরিষ্কার দেখা হয় নাই। এখন স্বচ্ছ পানির নিচে বালিমাটিতেও আঙুল চালানো হয়, যদি কিছু দেখা যায়।

যতখানি যাওয়া যায় যামু, এইটাই...




অঃটঃ কঠিন কতা কওয়ার জন্য তীব্র ধিক্কার।

১৪| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫২

কালীদাস বলেছেন: বিড়ি খাওয়া ভালা না;)

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩৬

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: সেইটা আমি জানি... :D

১৫| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫২

পদ্মাচরের লাঠিয়াল বলেছেন: প্র্যাস = প্রয়াস।

১৬| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫৪

দুখী মানব বলেছেন: দারুন :#)

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩৬

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: হে হে,
থ্যাঙ্কু...

১৭| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:০৭

ডিস্কো ঘোড়া বলেছেন: -riz মানে কি?

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩৭

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: riz মানে "রিজ"

১৮| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:১০

পদ্মাচরের লাঠিয়াল বলেছেন: riz মানে রেস্ট ইন জিরো পয়েন্ট!!!! হি হি।

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:৩৮

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: হায় হায়,
সবকিছু ফাঁস কইরা দিলো রে...

১৯| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:৪০

ডিস্কো ঘোড়া বলেছেন: মার্ছে! এইডা লাইঠালের রুমাল্ঠিক নিক! (জাষ্ট ফান।)

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:৪৭

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:


ওই লাইঠ্যাল মিয়া!
পাবিল্কে কি কয় হুনেন!

হা হা হা হা হা...
মজা হলো শুনে খুব! আসলেই মজা হলো...

২০| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫৩

ডিস্কো ঘোড়া বলেছেন: ইয়ে, ভাইয়া, লেখাটা ভালো হয়েছে তাই আপনাকে কাক বলে ডাক্লাম না :#)

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১১:০৩

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
ঠিক না,
ঠিক না।


কাক ডাকবার খানিক হলেও ইচ্ছা যে ছিলো তা মানা হলো না, প্রোপিক দোয়েল!

২১| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫৫

মাইক্রো বলেছেন: সত্যিই এটি একটি সুন্দর একটি জীবন ............

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১১:০৫

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
সত্যি সুন্দর জীবন!
সবচেয়ে কঠিন সময়েও আশাবাদটা মনে রাখি,
"বেঁচে থাকাটাই একটা রোম্যান্স"


ধন্যবাদ, সম্ভবত প্রথমবার পেলাম আপনাকে আমার ব্লগে।

২২| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ১১:৪০

তাসবির বলেছেন: আবারো দারুন লিখেছেন !

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১১:৫০

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:

ধন্যবাদ তাসবির।

মেটাল নিয়ে প্রজেক্টটা কতদূর এগোলো?

২৩| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ১১:৪৯

পদ্মাচরের লাঠিয়াল বলেছেন: তেব্র পরতিবাদ- @ নাচুনে ঘুড়া!!

২৮ শে আগস্ট, ২০১০ রাত ১১:৫২

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
হা হা,
লাইঠ্যাল ভাই যে শুধু সিরিয়াস ইস্যু না, সাহিত্য বিষয়ে প্রচুর জ্ঞান রাখেন এইটা উনার সাম্প্রতিক পাঠককূল জানেন না।

লাইঠ্যাল মামু, একখান কাব্য টাব্য লিখে ফালান দেহি, পাব্লিকের সন্দেহ দূর হউক।

২৪| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ১১:৫৪

পদ্মাচরের লাঠিয়াল বলেছেন: কই যামু, রিজ ভাইও আমারে টিজ করে!!! :(

২৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:০৩

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:

কেউ আমারে আইন্সটাইনের কছম খায়ে কিছু কইতে না করসে, তাই...

২৫| ২৮ শে আগস্ট, ২০১০ রাত ১১:৫৯

ডিস্কো ঘোড়া বলেছেন:
লাইঠাল মৃত (মেরিঠ) হৈলে এইডা, বউ পটানি গান

আর ছিংগেল হৈলে এইটা অথবা ১১ লম্বর কমেন্টের জবাবী অর্ধেক গানটা

২৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:০২

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:

বুকে আহেন ভাইজান, কোলাকুলি করি...

২৬| ২৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:১১

পদ্মাচরের লাঠিয়াল বলেছেন: @ ঘুড়া ভাইজান-

আমি জীবিত :!> :!> :!> :!> :!> :!> :!> :!>

২৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:৫১

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:

সন্দেহ পোষণ করি...

২৭| ২৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:২৫

শিরীষ বলেছেন: এই স্পষ্টতাকে আমি কী বলব! যাই বলি না কেন স্পষ্টতার রূপরেখা অনির্ণীতই থেকে যাবে। রাত এক দিক থেকে ভাল - আত্মকথন, স্বপ্ন দেখা, কল্প বিচরণ, রাজা হয়ে ওঠা, প্রজার দীনতা, নিজের সাথে যুদ্ধ, সেই যুদ্ধে জয়-পরাজয় এই সবকিছুই রাতের অনুসঙ্গ। এদের সাথে মুখাবয়বের সংযোগ বড় নিবিড়। এদের আধিক্যে এর ঔজ্জ্বল্যের ক্ষতি, হ্রাসে জীবন গণ্ডির সংকোচন। দারুণ ডিলেমা!
নিবিড় শব্দ বাঁধুনিতে অসাম লেখা। মাইন্ডব্লোয়িং!!

২৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:৫০

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: ফার্ষ্ট পারসনে বেশি কিছু লিখে ফেলছি বস, কতখানি আত্মযোগ নাকি আত্মসচেতন হয়ে ওঠা জানি না। রাত্রিকে ভালোবাসি, খুঁটিয়ে খুঁটিয়ে পার করি। এমনকী সকালকেও রাত্রির ফসল দেখি। যে কয়টা শব্দ অন্ধকারে মগজে তোলপাড় তুলে দ্যায়, নরোম রোদে ওদেরই ঘুরিয়ে ফিরিয়ে দেখি। ভালো লাগলো মন্তব্যে খুব, বারবার কাগজে কলম চালাবার প্রেরণা এলো।



২৮| ২৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:৩৫

নস্টালজিক বলেছেন: সুখী মানুষ , রিজ !

২৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:৫২

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:


হ্যাঁ, সুখী মানুষই বটে রানা ভাই। সবকিছু না এড়ায়ে মেনে নিয়েই বরং সুখী আছি। কয়দিন থাকি দেখা যাক।

২৯| ২৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:৫০

অন্ধ আগন্তুক বলেছেন: রং কফি আর সিগারেটের শান্তিচুক্তিতে সুখে আছি।

নিরাপদ (!) জীবন আমাদের , তাই না ভ্রাতঃ ?

নরোম একটা লেখা , প্লাস !

অ ট - শেষ পোস্টটা মুছে ফেলা বোধহয় খুব বেশী একটা দরকার ছিলো না ? :(

২৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:৫৮

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
কয়দিন আর নিরাপদ থাকে জানিনা ম্যান। থিসিসের প্রচুর কাজ, তাও নির্দ্বিধায় ব্লগিং করে যাচ্ছি...কপাল খারাপই আছে। দুমাস পরে বের হয়ে কপালে কি আছে কে জানে?

জেনেশুনেই একটা নরোম লেখা লিখলাম। মেঘু আফা (বা ভেবু আফা) এককালে ব্লগে সব্বার হতাশা-ক্ষোভ-অন্ধকার এইসব নিয়া লেখা পড়ে নানানরকম আওয়াজ দিতেছিলেন মনে পড়ে, তাই এইটা লিখলাম।

শেষ পোষ্টটা মুছে ফেলেছি অনেক কারণেই। খানিক অস্থির ছিলাম, কবিতাটা ক্যানো লিখেছিলাম, কি মিন করেছিলাম মনে আসছিলো না। পাঠকের কাছে এইসব বিষয়ে দায়বদ্ধ থাকি না, তবে নিজের কাছে থাকি অবশ্যই। লেখালেখি শখের বশেই করি, তবে ভালোবাসাটা আছে। কোনটা ছাপাবো এ নিয়ে পরবর্তীতে আরো সতর্ক হব ভাবছি...

৩০| ২৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:৫৩

সায়েম মুন বলেছেন: মেলা বকছস, এইবার অফ যা। অফ গেলি! খবর আছে কইলাম কিন্তু, রিজ!
--------------------- /:) B:-) :|

২৯ শে আগস্ট, ২০১০ রাত ১:০৬

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
ওহ্‌
নিজেকে ধমকাইতেছিলাম।
আপনমনে কথা কবার অভ্যেস আছে। পোলাপাইন আমারে খানিক পাগল মনে করে, সমস্যা নাই। মাথার তারতুর এখনও ঠিকই আছে।

৩১| ২৯ শে আগস্ট, ২০১০ রাত ১:১৩

সায়েম মুন বলেছেন: ধূর ও কে আপনারে পাগল কয়। একটা বার বলেন তো X( X((

সবাইতো আপন মনে কথা বলে। আমিও সময়ে অসময়ে বলি :-P

২৯ শে আগস্ট, ২০১০ রাত ১:১৯

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:

ব্লগে পাগল কেউ কয় না, তয় কাউয়া কয়ে ডাকে কেউ কেউ।

ঠিক কইছেন, সবাইই কয়...

৩২| ২৯ শে আগস্ট, ২০১০ রাত ১:১৫

মিরাজ is বলেছেন: ভাল লাগল.........

২৯ শে আগস্ট, ২০১০ রাত ১:২০

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
ভালো লাগলো জেনে...

৩৩| ২৯ শে আগস্ট, ২০১০ রাত ২:৪৯

অমিত চক্রবর্তী বলেছেন:


রিজের লেখনী ও পর্যবেক্ষণ অনিমেষ মুগ্ধতার দাবি রাখে!

কয়েকটা অবজার্ভেশানের ডিটেইলিঙ অ্যসাম লাগলো!

অনেকদিন পর কোন পোস্টে বলতেছি,


রি---ফা---ল---জে---ন্ট!

২৯ শে আগস্ট, ২০১০ রাত ৩:৩০

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
সত্য বললে কি গভীর চিন্তাভাবনা করতে পারি না, তাই সবকিছু খেয়াল করি ইন্টেন্সলি। আমার এক দোস্ত ঠিকমত অবজার্ভেশন করতে শেখায়ছিলো, ক্রেডিট পুরাই তার। নদীর ধারে এক প্যাকেট গোল্ডলীফ নিয়ে ঘণ্টাদুয়েক নিশ্চুপ বসে থাকা, ভালো প্র্যাকটিস।


কবি অমিতের মন্তব্যগুলো ভালো পাই, কি লিখলাম আর কেমন লিখলাম টের পাই।

৩৪| ২৯ শে আগস্ট, ২০১০ রাত ৩:৩৭

রাজসোহান বলেছেন: ২১+ ;) =p~

২৯ শে আগস্ট, ২০১০ রাত ৩:৫৪

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: :-B :-B

৩৫| ২৯ শে আগস্ট, ২০১০ রাত ৩:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ভাল লাগা

২৯ শে আগস্ট, ২০১০ ভোর ৫:১১

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:

ধন্যবাদ আপনাকে।

৩৬| ২৯ শে আগস্ট, ২০১০ ভোর ৪:৫৭

কাঠের খাঁচা বলেছেন: গল্পটা যখন পোস্ট করসিলা তখনই পড়সিলাম। লগিন ছিলাম না তাই কমেন্ট করা হয় নাই।

লেখাটা পড়ে বেশ আরাম পাইসিলাম। মজাও লাগসে। আমাদের ডেইলি রুটিনের সকালের পার্টের সাদামাটা অংশটাকে খুব সুন্দর ভাবে তুলে আনস।

তবে একটা কথা।

অতঃপর অট্টহাসি দেয়া বরাবরের মতো। অনুনাদে বাথরুম দমকে উঠলে ওতে চমকে গিয়ে শালিকরা পালায়।

আমরা তো তোমার মত বাথ্রুমে গিয়ে অট্টহাসি দেই না যে শালিক পালাবে। নাকি অট্টহাসি দিয়ে এখানে অন্য কিছু মিন করস? ইয়াক্ক :-P :-P

২৯ শে আগস্ট, ২০১০ ভোর ৫:১০

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:

খাঁচা ভাই, ঘটনা হইল গদ্যকাব্য লিখতে যায়ে মুক্তগদ্য দাঁড়ায়ে পড়ছে। এই লেখার টার্গেট পাঠকরা হলেন,

ব্যাচেলর,
স্মোকার,
অনুর্ধ ত্রিশ পুরষেরা।
আর কেউ না। আমরা প্রায় সক্কলেই এই টাইপ সকাল কাটাই।


শালিক তাড়াইতে অট্টহাসি দেই না সত্য। উলটাপালটা কিছু মিনও করি নাই(তাই ভেংচি কাটার লাইগা আপনেরে তীব্র ধিক্কার)।

তয় আয়নার সামনে একা দাঁড়াইলে আমরা সবাই কখনো এমন কিছু করি বা কই যেটা সবার সামনে বলব না বা করব না। এইটা ভেবে খানিক অট্টহাসি দেয়ার ইচ্ছা থাকে। এইটা একরকম ব্যাখা...
আরো আছে, কমু না। :-P

৩৭| ২৯ শে আগস্ট, ২০১০ ভোর ৫:৩৭

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: দিনলিপি, ভাল লাগল।

৩০ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৩৭

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
ঠিক দিনলিপি নয়,
যেমন দিন কাটাতে চাই বলতে পারেন।

৩৮| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৭:০৪

কাঠের খাঁচা বলেছেন: ব্যাচেলর,
স্মোকার,
অনুর্ধ ত্রিশ পুরষেরা।
আর কেউ না। আমরা প্রায় সক্কলেই এই টাইপ সকাল কাটাই।



হুম। শুধু স্মোকারটা কেটে দিলে নিজেকেই মনে হচ্ছিল লেখাটা পড়ার সময়।

কি কর জানাইলে কৃতার্থ থাকতাম বিয়াফুক :P

আমি নিজে আসলে কিছু করিনা। খিয়াল কইরা দেখলাম আমি ব্রাশ করার সময় আয়নার দিকে তাকাইনা। বাথরুম থিকা বাইর হবার পর রুমের মধ্যে একখান আয়না আছে অইটাই দেইখা চুল আচড়াই।

তুমি হুংকার মুংকার কি দেও জানতে ব্যাপক আগ্রহী :-B :-B

৩০ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৩৯

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:


ইমতিয়াজ ভাই, চুল আঁচড়াইনা বহুদিন। কাকের বাসা হয়া থাকে। IUT- তে কারো লুক নিয়ে ত কোন টেনশান নাই সেইটা জানেনই।

আমি অনেক্ষণ ধরে চোখে পানি দেই, দেরী করে ঘুমাই তাই চোখে ঘুম লেগে থাকে।
হুঙ্কার মুংকার দিসি কয়েকবার, কাউয়া শালিক ভয় না পাইলেও পোলাপাইনের ঘুম ভাংছে।

৩৯| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৭:০৬

কাঠের খাঁচা বলেছেন: আর আমারে খাঁচা ভাই ডাকার তীব্র পরতিবাদ করা হইল। তোমার নাম রিজ জানার পর তুমারে সৎকার ভাই ডাকলে কেমন লাগব?? :-P :-P

আমার নাম জান নাকি? অমি অথবা ইমতিয়াজ

৩০ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৩৯

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: আমারে লোকে অনেকেই সৎকারবিহীন ডাকে, একসময় সবাইরে কয়ে কয়ে রিজ ডাকানো শুরু করছি।

এই ব্যাপারে থ্যাঙ্কস হাসান ভাই, মিশু ভাই, প্রাকৃত আর কবি অমিতরে...

তয় কাঁচা বাই ডাকলে চিত্ত প্রফুল্ল হয়, যেমন ফটাপ বাইরে ফটাপ বাই ডাকি...

৪০| ২৯ শে আগস্ট, ২০১০ সকাল ৭:০৯

কাঠের খাঁচা বলেছেন: এখন খিয়াল করলাম তোমার নামের লেঞ্জা নাই। সৎকারবিহীন কুতায়???

ভুল দেখতাসি নাকি?

৩০ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৩৯

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
আমি উঠে এসেছি সৎকারবিহীন-অনেক বড় নিক। সামুর ওই ছোট্ট উইন্ডোতে আঁটে না...

৪১| ২৯ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৫৩

আদনান০৫০৫ বলেছেন: আমার কথা লিখলেন দেখি :| :| :| । আমার দিনগুলাও ঠিক এরকমই যায়তো... শুধু সিগারেটের অংশটা ছাড়া।

৩০ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৪০

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:

সিগারেট ছাড়া ৭৫% মিলছে তাইলে। ওটাই মেলা বেশি ম্যান।

৪২| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৩:৩২

রাজসোহান বলেছেন: পুপিক নাই :(

৩০ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৪১

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
প্রো পিকটা সাময়িক,
তরুণ রাজসোহান।

৪৩| ৩০ শে আগস্ট, ২০১০ সকাল ৮:৪৭

জুন বলেছেন: খুব ভালোলাগলো আপনার আত্মকথন।
আসলেই নার্সিসাসকে বড় ভয়।

প্রতিদিন আমার ঘুম ভাঙাচ্ছে দুটো দোয়েল।
ঘুমের সময় বিরক্ত লাগে তবে.......
ঘুম ভেঙে গেলে ভালো লাগে ওদের ডাক।

৩০ শে আগস্ট, ২০১০ সকাল ৯:০১

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:

নার্সিসাসকে ভয় পাই আমরা প্রায় সবাই, সেট আয়নার সামনে দাঁড়ায়েই হোক নইলে কাগজে কলমেই হোক।

কাল রাতেই আগের প্রোপিকটা পালটায়ে ফেললাম, ওটাতে একটা শাদাকালো দোয়েল ছিলো...

৪৪| ৩০ শে আগস্ট, ২০১০ সকাল ৯:১৭

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: আহ ! শালিক !এক সময় আমারও ঘুম ভাঙাতো তারা । :-(

লেখা নিয়ে আর কি বলবো। আমি আফসুসিত। লিখতে পারি না এমন সুন্দর করে । :-(

৩০ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৮

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:

পাব্লিকে খালি আমার ব্লগে আইসাই এই লিখতে ফারিনা পার্ট লয়... :( :( :((

শালিক আপনের ঘুম আর ভাঙ্গায় না শুইনা শোকাভিভূত হইলাম, তাই মাফ!

৪৫| ৩০ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:২৯

কায়কোবাদ বলেছেন: রং কফি আর সিগারেটের শান্তিচুক্তিতে সুখে আছি।


Life is Beautiful,...............তাই না?

৩০ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৯

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:

সুখী আসলে নাই কা...
ছোট ছোট ডিটেলেই সুখ খুজতাসি আরকি...

৪৬| ৩০ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৫

এ.কে. শারমিন বলেছেন: বরাবরের মতই ভাল হইছে। সহজ বিষয়, চমতকার ঊপস্থপনা।

৩০ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৯

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
আরে,
আছেন ক্যামন? ঘোরাঘুরি চলছে ত ভালোই সামুতে, নাকি?

৪৭| ৩০ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৭

এ.কে. শারমিন বলেছেন: একটা প্লাস দিয়া যাই।

৩০ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০০

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
কি দরকার ছিলো এতো কষ্টের... :#> :#>

হা হা, আরে পড়ছেন আর ভালো পাইছেন এইটাই ম্যালা। থ্যাঙ্কু...

৪৮| ৩০ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৩

এ.কে. শারমিন বলেছেন: মাঝখানে কয়দিন সময় পাই নাই। আজ এসে একটা লেখা দিলাম। সময় পেলে পইড়েন।

৩০ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৮

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
অবশ্যই...
অনিয়মিত থাইকেন নো প্রবলেম, তয় হারায়ে যাইয়েন না প্লিজ...

৪৯| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৮:২৩

কাঠের খাঁচা বলেছেন: প্রোপিকে কাউয়া নাই :(( :(( :(( :(( :((


আমি আর খেলুম্না

৩০ শে আগস্ট, ২০১০ রাত ৮:৩৭

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
আরে ইমতিয়াজ বাই, কান্না কল্লে হপে নাকি?
প্রোপিকের নিচে লিখসি না যে এইটা সাময়িক...

৫০| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৮:২৭

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আজ মনোযোগ দিয়ে পড়লাম; আত্মকথন।


আমরা আসলে সুখি।
আমরা ভাল আছি।
তবু আমাদের গোপন অসুখ আমাদের কোন কষ্ট নেই বলে।
আমরা অকারণে অহেতুক দুঃখবিলাসী।

৩০ শে আগস্ট, ২০১০ রাত ৮:৪০

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
আমরা অকারণে অহেতুক দুঃখবিলাসী। -কথাটা কি আমার লেখায় ফুটে উঠে নাকি নিয়মিত!? নৈশচারীর লাষ্ট পোষ্টে এইটা নিয়াই এক বিশাল কমেন্ট দিলাম। তবে আমি খুব বেশি সুখে নাই...

৫১| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৮:৪১

কাঠের খাঁচা বলেছেন: সাময়িক টাময়িক বুজি না। আমার কাউয়া ফেরত চাই ই চাই

৩০ শে আগস্ট, ২০১০ রাত ৮:৪৫

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
ঠিকাছে ঠিকাছে,
ফেরত দিতাছি, একটু ওয়েট করেন!


কাউয়া!?
ওইটা না দোয়েল! ষড়যন্ত্র, সবই ষড়যন্ত্র!

৫২| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৮:৫৩

নৈশচারী বলেছেন: লেখক বলেছেন:

পাব্লিকে খালি আমার ব্লগে আইসাই এই লিখতে ফারিনা পার্ট লয়
/:)
ঢং মারেন? মনে মনে তো ঠিকই খুশি হইতাসেন " আহ আমার কত ফর্শংসা করতাসে" ভাইবা!!! মাইনষেরে ভালা কইতে নাই! /:)

৩০ শে আগস্ট, ২০১০ রাত ৯:০২

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:

নাহ্‌, নৈশরে নিয়া পারা যাইতেছে না। হে আমার সগগুলা কতাই উল্টাইতেসে...

৫৩| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৯:০১

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: সম্ভবত নিয়মিত। আবার সব স্রষ্টাই একটু খেয়ালী সেই সাথে দুঃখবিলাসী।

আমরা আসলে সবাই সুখে আছি। কারণ সুখ বিষয়টাই আপেক্ষিক। পরম সুখ বা দুঃখ বলতে কিছু নাই।

৩০ শে আগস্ট, ২০১০ রাত ৯:১১

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
একশত ভাগ সহমত(২য় অংশে, ১মটায় নিজের ব্যাপারে কইতে নাই)...

মনে হয় চেষ্টা করলেই সুখের ব্যাপারগুলো চারপাশ থেকে খুঁজে নেয়া যায়। আর বিষণ্ণতার চেয়ে ক্ষোভকেই বেশি গ্রহণযোগ্য পাই।

৫৪| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৯:০৯

নৈশচারী বলেছেন: ভাইজান আমি কিন্তু আবার বিটলামি করতাসি! নিয়মিত কইরা থাকি! মাইন্ড লইলে আমি জানি না! :-/ :-/
জীবুদারে আবার ভাবে ধর্সে! কে কই আসোস কলসি লয়া আয়! :-< |-) |-)

৩০ শে আগস্ট, ২০১০ রাত ৯:১৩

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
কিডা মাইন্ড লয় রে? নামডা খালি কন...

জীবনবাবুরে পচাবেন না, উনারে ভালা পাই। তাছাড়া উনি খুব কম সময়ই ফ্রি থাকেন আমার লেখা পড়ার জন্য!

ইয়ে, কলসি লাগে তাই বলে! ছোটখাটো কিছুতে হয় না?

৫৫| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৯:১৬

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: @ নৈশ, কলসী দিয়া কি হৈব? ওয়াসায় খবর দেও, পানি নিয়া আইবো। /:)

৫৬| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৯:২৭

নৈশচারী বলেছেন: @জীবুদা: কলসি দিয়া কি হইব বুঝেন না? অহন একটা পিন মাইরা আপনের ভাবের বেলুন ফুটা করুম! হেরপরে ফুটা বেলুন থিকা ভাব যহন চুয়ায় চুয়ায় পড়ব তহন কলসি দিয়া ধরুম! B-))
@কাউয়া ভাইজান: এত ভাব বোতলে ধরব না! কলসিই লাগব! আপনে চিন্তাইয়েন না! উনার লগে আমার বহু পুরানো বোঝাপড়া আসে! আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একে অপরকে পচিয়ে থাকি! #:-S =p~

৩০ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩০

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
হ, সাইডলাইন থেকে মিউচ্যুয়াল পঁচানি দেখাটা বড়ই আনন্দের!

৫৭| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩৪

নৈশচারী বলেছেন: জীবুদা ভাগসে! =p~

৩০ শে আগস্ট, ২০১০ রাত ১০:০৬

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: হা হা...

৫৮| ৩০ শে আগস্ট, ২০১০ রাত ৯:৩৬

সকাল রয় বলেছেন:

লেখার বাক্যগুলো একটু মাত্রা পেয়েছে উষ্ণতার
যেটা আমার মনে হলো । তবে যদি গতি বাড়িয়ে আরেকটু লিখতেন তাহলে পড়তে গিয়ে আরো ইচ্ছা জাগতো ।
তো যাই হোক আমি ব্যাস্ততায় লিখতেই পারিনা। যা পোষ্ট দেই সেগুলো পুরোনো ঘরে জমে থাকা লেখা ।
একটা অনোরোধ করবো যদি সিরিয়াস লেখালেখিতে মনযোগ দেন তো বঙ্কিম এর বইগুলো পইরেন
আর নিজেকেএকটু রিল্যাক্সমুডে রাখবেন।


তো ধন্যবাদ সুন্দর লেখার জন্য

৩০ শে আগস্ট, ২০১০ রাত ১০:১১

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
থ্যাঙ্কস,
সিরিয়াস না হলেও উন্নতির চেষ্টা আছে খানিক, মানে যতটুকু সাধ্যে কুলায়। রিল্যাক্সমুডে থাকার ব্যাপারটা পছন্দ হইছে। তবে বঙ্কিম পড়বার পরামর্শের তাৎপর্য বুঝলাম না...

আমারে তুমি করেই কয়েন, বয়সে আপনার খানিক ছোট হই।

৫৯| ৩১ শে আগস্ট, ২০১০ সকাল ১০:২৮

সোমহেপি বলেছেন: সুন্দর হয়েছে আপনার যাপিত জীবনের আপন মনে কথা বলা।আমিও একসময় শালিকের সাথে ছিলাম শালিক ধরতাম ভাত দিয়ে।কিন্ত্ত শালিককে তো ডাকতে শুনিনি।দোয়েল ডাকত আমার জানালার পাশে

৩১ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৫১

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
ইয়েস,
দোয়েল!
আমার প্রোপিকে কিন্তু দোয়েল, লোকে যদিও কাক দ্যাখে!

শালিক ডাকে, মানে ঘুম ভেঙ্গে আশেপাশে শালিকই দেখি...

৬০| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৪

অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন: মূল লেখা এবং কমেন্ট সবই মাথার উপরে দিয়া গেলো.... :( :( :(

০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৯

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
এতোদিন পর আমার ব্লগে আইসা এই কতা? মাইনা নিতে পার্লাম না... :(

সকাল বেলার কাজকামের বর্ণনা আর কিছু আবোলতাবোল...

৬১| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৪

অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন: সেইটা অবশ্য বুঝতে পারছি :D :D
তবে গদ্য,পদ্য এগুলি কোনটাই আগে পড়িনাইতো, তাই একটু কঠিন লাগে আরকি !!

০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৪

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
গদ্যকাব্য ত তাই।

৬২| ০২ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫৭

স্বদেশ হাসনাইন বলেছেন: দ্বিপ্রহরের দ্বিধান্বিত প্রলাপগুলো এইমুহুর্তে একেকটা কবিতার লাইন হয়ে উঠছে চমৎকার! কিছু অর্ধ-প্রাসঙ্গিক ভাবনা শেয়ার করি
----

কবিতা হলো কি হলো না সেটার চেয়ে কবিতাটা প্রকাশ হলো কি হলো না সেটা কিন্তু বড় প্রশ্ন।

অনেকে দ্বিমত প্রকাশ করবে কিন্তু প্রযুক্তি সুবিধায় বাংলা সাহিত্যের সবচেয়ে স্বাধীন সময়ে আমরা বসবাস করছি। কবিতার মাণদন্ড নিয়ে একসময় সওগাত ধুমকেতু পত্রিকার সাব এডিটররা বসে থাকতো। নজরুল বা রবীন্দ্রনাথেরা সেই শক্ত কাঠে ড্রিল করে বের হয়ে এসেছে। কিন্তু অনেক ভালমাপের কবিই হয়তো পারেনি।

দৈনিক দিনলিপি কখন কবিতা হবে আর কখন কবিতা হয়ে যাবে দিনলিপি সেই বিতর্ক আরও কিছু দিন চলবে। আপনার দিনলিপির ভাষার মোচড় দোমড়ানো বিছানা আর বিড়ির অবশিষ্টাংশকে জীবন দেয়ার মতো লেখাগুলো আরও আসুক।যেটা বলছিলাম, অনেক ভাল কবিতা মরে গেছে প্রকাশ না হয়ে। সুতরাং ব্লগের উর্বর জমিতে জন্ম নিক নতুন নতুন কবিতার ফুল - কখনো নন্দিনীর গোলাপ কখনো, সেই ন'টাতে ছাদের টবে আপনি ফোটা ফুল(সুমন)

তবে প্রকাশের একটা অলিখিত শর্ত থাকে। কবিকে নিজে যাতে তার কাব্য বোঝে। রাধুনী এমন খাবার অতিথিকে পরিবেশন করুক যা সে নিজে খেতে পছন্দ করে। কখনো আমলকির মতো আপাত বিশ্বাদ ফলও বিক্রির ঝাঁকায় ওঠে। পাঠক পানি পান করে একসময় তাতে স্বাদ বের করে ফেলে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৫৪

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
প্রচন্ডরকম প্রাসঙ্গিক কমেন্টটা বস। বাংলা ব্লগগুলো সম্পূর্ণ ভিন্নরকম একটা প্ল্যাটফর্ম তৈরী করে দিয়েছে লেখালেখির জন্য। স্বাধীনতা আছে প্রচুর, সম্ভবতো নতুন ষ্টাইলও তৈরী হচ্ছে প্রতিনিয়ত। কোনটা কোনটা সাহিত্যমানের বিচারে কবিতা হবে এটা এখন কে নির্ধারণ করে দেবে কে জানে!

কয়দিন আগে একটা কবিতা পোষ্ট করে আবারো ডিলিটও করে দিয়েছিলাম কারণ বছর দেড়েক আগে কবিতাটা কি মনে করে লিখেছিলাম মনে পড়ছিলো না। লেখাগুলোর পাঠক সামান্য বেড়েছে তা শুধুমাত্র ভার্চুয়াল যোগাযোগের কারণেই, বিবর্তন খুব বেশি হয় নাই। সবশেষে, লেখালেখিটাই করা হয় নিজের ভালোলাগায়...
সবকিছু মিলায়ে আপনার পুরো মন্তব্যটা অনেক স্বস্তি আর আশ্বাস দিলো।

৬৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৩৮

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

নরোম রোদ কিংবা শিশিরের গল্প--কিন্তু আমার কাছে যে কোন সুস্বাদু কবিতার চে'
সুস্বাদু লাগলো , এইটুকু বলাই কি যথেষ্ট হবে ?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৫৬

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
অবশ্যই, এরচে' বেশি কিছু চাইতে পারি না শিপন ভাই!
ভালো থাকবেন কিন্তু...

৬৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫৭

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগলো।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৫৭

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
ধন্যবাদ।
মনে হচ্ছে আপনি ফিরে আসছেন, আনন্দিত হলাম।

৬৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১০

১২৩৪ বলেছেন: :#)

০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১৮

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:

কি মিয়া,
পোষ্ট কই সব? ড্রাফট করা হইছে নাকি? ছিলেন কই?
দাঁত কেলায়ে হাসে আবার!
আমি ত ভাবলাম ১২৩৪ শেষ পর্যন্ত ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্স ছেড়ে ফিবোনাচ্চি সিকোয়েন্স ধরলো।

আরেকটা প্রশ করা হয় নাই বহুদিন।
প্রোপিকে মেঘলা আকাশ, ধানক্ষেত, ফ্রক পরা মেয়ে...
শানে নূযুলটা কি?

৬৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৯

১২৩৪ বলেছেন: আমি আছি আবজাব ঝামেলায় :(

হাসি দিলাম কাউয়া ভাই ভাল আছে দেইখা....আফনেরে এডা কতা কই...আফনে একজন ব্যাপক স্টাইলিশ রাইটার..আপনার লেখা প্রচন্ড স্টাইলিশ... আই লাইক ইট ব্রো... :#)


আমার নিকের মতও ওই পিকেরও নূযুলটা এখনো আমি ঠিক বুইঝে উঠতে পারি নাই...তয় পাওয়া মাত্র জানায়ে যামু... :D

০৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৩৯

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:

স্টাইলিশ! কয় কি! সম্ভবত, ব্যক্তিগত জীবনে প্রচন্ড আনস্মার্ট বলেই এই অবস্থা হলো! তারপরও যারপরনাই খুশি হলাম শুনে...

যাই হোক, শানে নুযুল টের পাওয়া মাত্রই সেই বিষয়ক পোষ্ট আশা করি।

আর যতো ঝামেলাই হোক না ক্যানো, সব পোষ্ট সরায়ে ফেলাটা ঠিক নয়...

৬৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২৩

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: সোনালি রংয়ের লেখা। :)

০৫ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪৮

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
থেঙ্কু থেঙ্কু... :!>

৬৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৫

ফাহাদ চৌধুরী বলেছেন:

লেখাটায়ঃ

আই পার্শিয়ালী ফাউন্ড দ্য ওল্ড মি!!

১২ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৯

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
সম্ভব! আন্দাজ করি...
তবে এইরকম সকাল ফেরত পেতে চান নাকি সেটা আরেক ব্যাপার।

৬৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫৬

সুবিদ্ বলেছেন: যদিও প্রচলিত বিশ্বাসে হই বেশ কুৎসিতদর্শন কেউ তবুও দশ সেকেন্ডের বেশি আয়নায় নিজেকে দেখতে গেলেই নার্সিসাস বিষয়ক উপকথা স্মরণে দুশ্চিন্তাগ্রস্থ হই।--- এই অংশটুকু পড়ে একটা পুলক খেলে গেল ভেতরে;)

খুব ইম্পর্টেন্ট অবজার্ভেশন!! থাম্বস আপ...

৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৫

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
যেকোন স্বাভাবিক পুরুষমাত্রই এই ব্যাপারটায় সতর্ক থাকে মনে হয়। খানিক ভেবেচিন্তে মনে হল দশ সেকেন্ডও নেশি হতে পারে... ;)

থ্যাঙ্কু,
অবশ্য এটা খালি অবজার্ভেশনের কবিতা।

৭০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫৫

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: লেখক বলেছেন:

পাব্লিকে খালি আমার ব্লগে আইসাই এই লিখতে ফারিনা পার্ট লয়...


-সত্য কইলেও দোষ !!! X((

৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩৭

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: এক মাস আগে কইছি, আপনে খেয়াল কর্লেন আইজকা!?
:-& :-& :-&

৭১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪৪

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: :!> :#>

০১ লা অক্টোবর, ২০১০ ভোর ৫:৪০

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:

লজ্জা পাওনের কিছু নাই ম্যান।
:-/ :-/ :-/

অঃটঃ সকল পোষ্ট কি এখনও ড্রাফট করাই আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.