নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম আমার নষ্ট করা কাগজের ভীড়ে ।

স্বাগতম আমার নষ্ট করা কাগজের ভীড়ে ।

আরেফিন ইশাত

লেখালেখিতে আমি বখতিয়ার খলজি নই । আমার ঘোড়া অত দ্রুততো ছুটেই না ,বরং কিন্চিত্‍ এগিয়ে হোচট খায় । তবুও শখ বলে কথা । তাছাড়া কোন টপিক পেলে তা নিয়ে লিখে ফেলাটা কেমন হ্যাবিটে পরিনত হয়েছে । তাই অভ্যাসের দাসত্ব আর শখের মালিকানাটা ওসুল করতেই লেখালেখি করি । একজন শৌখিন লেখকের লেখা পড়ার সময় আশার পরিধিটাকে ছোট করে নেয়াটাই উপকারী । নয়তো পরে অপচয় হওয়া সময়টার জন্য কষ্ট লাগবে ।

আরেফিন ইশাত › বিস্তারিত পোস্টঃ

থাবা বাবাকে সহস্র সালাম । তবে .....

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

আমি ব্লগিং ট্লগিং এত একটা করি না ,কিন্তু পড়া হয় । তাই যখনি কারো আক্রান্ত কিংবা মারা যাওয়ার কথা শুনি তখন খারাপ লাগে । কয়দিন আগে যুবায়ের ভাই মারা যাওয়ার পর কাল রাতে খুন হল থাবা বাবা সাহেব । খবরটা যখন পেলাম তখুনি সাথে সাথে ব্যাথিত হয়েছি । শাহবাগে আন্দোলনে তার ভূমিকার কারনে তাকে সালাম এবং শ্রদ্ধা জানাতেই হবে । এবার আরো কিছু জিনিস ব্যাখা করা যাক ।



১। খুন করার সার্টিফিকেট কাউকেই দেয়া যায় না । আইনও নিজের হাতে তুলে নেয়া জায়েজ হতে পারে না । তাই থাবা বাবার খুন করে কেউ একদম বিশেষ পূন্যি হাসিল করে ফেলেছে এমনটা চিন্তা করতে কিংবা মানতে আমি নারাজ । পূন্যি হাসিলের আরো উপায় আছে ,ঐগুলো গিয়ে করো । খুন করতে হবে কেন ?



২। থাবা বাবা একজন নাস্তিক লোক । কেবল নাস্তিক নয় ,বিশেষ ক্যাটাগরির নাস্তিক । তার বিদ্বেষ ঈশ্বরের জন্যে ছিলনা বরং ইসলামের জন্যেই ছিল । কথা হচ্ছে কেন তার নাস্তিক পরিচয়টা বড় করে সামনে আসবে ? আমি মনে করি আসা উচিত । এতে ফায়দা আছে দুইটা -



ːপ্রথমত ,তার নাস্তিক পরিচয় সামনে আনার কারনে অনেক মুসলিম যারা কিনা তার জানাজায় অংশ নিয়ে পাপ হাসিল করতো তাদেরকে বাচাঁনো গেল ।



ːদ্বিতীয়ত ,শাহবাগ আন্দোলন এবং রাজাকারের ফাসিঁর দাবিতে আন্দোলন যদি দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয় তবে যা দেখা যাচ্ছে থাবা বাবাকে শহীদের মর্যাদা দিয়ে দেয়া হবে । আমি মনে করি শহীদ শব্দটাকে আর না পচাঁইলেই ভালো হয় ।



৩। যেহেতু একজন নাস্তিকের জানাজা পড়ানোরই চরম বিরোধি আমি । সুতরাং শাহবাগে যদি থাবা বাবার জানাজা পড়ানো হয় তবে অনেক আস্তিকের সমর্থন হারাবে এই আন্দোলন । কারন এমনিতেই ধর্মভিত্তিক রাজনিতী নিষিদ্ধের প্রশ্নে এই আন্দোলন বিতর্কিত ।



৪। শিবিরই থাবা বাবাকে হত্যা করেছে । এত তাড়াতাড়ি এই কথা বলা উচিত হবে না । যে কেউই তাকে হত্যা করতে পারে । কোন ক্ষুব্ধ নাস্তিক কিংবা তার কোন ব্যাক্তিগত শত্রু । শিবিরের এক তরফা দোষ দিয়ে প্রকৃত খুনিদের (শিবিরও হতে পারে ।) আড়াল করার কোন মানে হয় না । আর যখন জামাত শিবির চরম ইমেজ সংকটে আছে তখন তারা আবার এরকম কিছু করে নিজেদের বিপদে ফেলবে বলে মনে হয় না ।



যাই হোক ,কথা হল গিয়ে খুন যেই করুক তার যাতে বিচার হয় এটাই কামনা । কেউ যাতে অকারনে দুষ্ট কিংবা কেউ যাতে অকারনে শিষ্ট সাজার সুযোগ না পায় ।



Rest in hell থাবা বাবা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.