| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রচেত্য
--- : শর্ত প্রযোজ্য : ---
সারপ্রাইজ ! আর কাউকে নয় নিজের গিন্নিকে দেয়া সারপ্রাইজ। গিন্নীর জন্মদিনের সারপ্রাইজ। প্রশ্ন জাগতেই পারে এত সম্পর্কেল ভীরে গিন্নিকে কেন টেনে আনছি ? তা পোষ্টটি পড়লেই বুঝতে পারবেন। শিরোনামের সাথে সঙ্গতি রাখছি, তিনটি কালের বিবর্তনে সারপ্রাইজের যে রং লেগেছে তারই কিছুটা ....
অতীত:
[আজ গিন্নীর জন্মদিন, সকাল থেকেই অপেক্ষা করছে কখন সে আসবে, এদিকে তার আসারও নাম নেই, কিন্তু ওদিকে যে গিন্নীর সাহেব এক বিশাল সারপ্রাইজ নিয়ে আসছে তা কি গিন্নী জানে ? ]
- কই গো, কোথায় গেলে, আরে দেখে যাও, তাড়াতাড়ি এস
=কি ব্যাপার এত চেচামেচি করছ কেন? কি হয়েছে ?
- হ্যাপি বার্থডে মাই গিন্নী
=উহু, এত আহ্লাদ করতে হবেনা, হয়েছে !
- গিন্নী, আজ তোমার জন্মদিনে তোমার জন্য এক মস্ত বড় সারপ্রাইজ এনেছি
=সত্যি ! আমি ভাবতাম, তুমি আমাকে মন দিয়ে ভালবাসনা, কিন্তু সারপ্রাইজ দিবে বলবেনা, আমি কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য !
- সারপ্রাইজ কি বলে দিতে হয় !
=কই তোমার কি সারপ্রাইজ এনেছ ? দেখি !
- ভিতরে আসেন বেগম সাহেবান
(এই সময় একজন মোটামুটি বয়সের মহিলা ঘরে প্রবেশ করল)
=এটা আবার কে ? কে এই মহিলা ?
- গিন্নী এ হল তোমার সারপ্রাইজ, মানে তোমার জন্য আর একজনকে নিয়ে আসলাম
তুমি বাড়ীতে একা সংসার সামলাও, তোমার কত কষ্ট হয়, জান আমি তোমার কষ্ট সইতে পারিনা, তাই তোমার জন্য বিয়া করে বেগম সাহেবানকে নিয়ে আসলাম, সালাম কর ওনাকে, ওনি তোমার মুরুব্বী হন !
এই যদি হয় গিন্নীকে দেয়া তার জন্মদিনের বিশেষ সারপ্রাইজ, তাহলে এবার বর্তমানের টা শুনুন ....
বর্তমান:
সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশ ভারতের সেরা ধনী এবং বিশ্ব ধনীদের তালিকায়ও যার নাম উঠে এসেছে তিনি তার স্ত্রীর জন্মদিনে সরাপ্রাইজ দেবার মত কিছুই পাচ্ছিলেন না, অবশেষে অনেক ভেবে চিন্তে সারপ্রাইজ দিয়েছেন ঠিকই, যেন তেন ক্ষুদ্রাকৃতি কিছু নই পুরোদস্তুর একটি "এয়ার বাস"।
"এয়ার বাস" গিফট করে ইতোমধ্যে বিভিন্ন পত্র পত্রিকায় শিরোনামেও উঠে এসেছেন, জেনে গেছে বিশ্ব তার স্ত্রীর জন্মদিনের কথা।
এবং ভবিষ্যত :
আর কি লিখব ! সিদ্ধান্তহীনতায় ভুগছি কি দেয়া যায় গিন্নীকে সারপ্রাইজ হিসেবে, যদিও গিন্নী হতে এখনও বছর ৫ দেরী, তবুও সারপ্রাইজের যে হাল-চাল পড়েছে তাতে এখন থেকে না ভাবলে কি আর সময় পাওয়া যাবে ?
তাই আসুন অতীত, বর্তমান বিবেচনায়, পর্যালোচনায় আমাদের গিন্নীদের জন্মদিনের সারপ্রাইজ এখনই নির্ধারণের চেষ্টা করি।
২|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১২:২৮
প্রচেত্য বলেছেন: @রাশেদ@
একদিন তো হবেই, সারপ্রাইজের ভাবনা এখনই ভেবে ফ্রিজে তুলে রাখুন
৩|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৩
চতুরভূজ বলেছেন: মজা পেলাম!
৪|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৬
প্রচেত্য বলেছেন: @চতুরভূজ@
মজার ভেতর দিয়েই বর্তমান পর্বটা তুলে ধরার চেষ্টা করেছি
আমাদের এই ছোট জগতটা আমাদের কল্পনার চাইতেও কত বেশী বিচিত্র না !
৫|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৮
চতুরভূজ বলেছেন: তাইতো জানতাম, ট্রুথ ইজ স্ট্রেন্জার দেন ফিকশন!
৬|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১২:৪১
প্রচেত্য বলেছেন: @চতুরভূজ@
এগুলো ভাবতে কষ্ট হয়, লিখতে ইচ্ছে করেনা
মনের খোড়াকের জন্য নয়, নিজের ভিতর বরফে জমে থাকা প্রতিবাদী স্বত্তাকে স্বান্তনা দেবার জন্যই লিখি, কিন্তু মজা করে
৭|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১২:৫৩
কারিগর বলেছেন: প্রিয় ব্লগার বন্ধু
ও
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের বলছি। নব্য বা পুরাতন রাজাকরদের এরিয়ে চলুন। তাদের পোস্টে কমেন্ট করা থেকে বিরত থাকুন। অনেকে টপরেটেড হওয়ার জন্য বুঝে নাবুঝে মুক্তিযুদ্ধ বিরোধী পোস্ট দিয়ে থাকে। এদের প্রতি আগ্রহ দেখাবেন না। প্রথম পাতায় রাজাকরদের পোস্ট দেখলে, তা প্রথম পাতা থেকে সরাতে একের পর এক পোস্ট দিয়ে যান। কর্তৃপক্ষের অপেক্ষায় থাকবেন না। বা তাদের কাছে অভিযোগ করে অন্য ব্লগারদের দৃষ্টি আকর্ষন করবেন না।
আপনাদের প্রগতীশিল পোস্ট গুলো কতক্ষন প্রথম পাতায় থাকে তা লক্ষ করেছেন কি?
তখন কারা বেশি বেশি পোস্টদেয় তা কি লক্ষ করেছেন?
মৌলবাদ বিরোধী বা মুক্তিযুদ্ধের পক্ষের পোস্টে বেশি বেশি কমেন্ট করে তাদের অনুপ্রেরণা যোগান। আপনাদের দেয়া কমেন্ট ও অনুপ্রেরণা থেকেই আমি রাজাকারদের বিরুদ্ধে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি। নতুন ব্লগারদের আমার মতো সেই সুযোগ করে দিন।
মনে রাখবেন, জামাতি বা মৌলবাদ রুখতে হলে তাদের মতই আচরণ করতে হবে।
সম্ভব হলে আপনার সমমনা ব্লগারদের কমেন্ট করার সময় উপরের লেখাটি পোস্ট করবেন।
৮|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ৭:০১
ভাসমান বলেছেন: গাছে কাঠাল গোফে তেল আর কি
৯|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ সকাল ৭:৪৭
প্রচেত্য বলেছেন: @ভাসমান@
পূর্ব প্রস্তুতি এই আর কি?
এখন যদি এয়ার বাস হয়, পরবর্তীতে রকেটও গিফট হিসেবে সারপ্রাইজ দিতে পারে
১০|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৮:৫১
েজবীন বলেছেন: বাহ্ বহুত এ্যাডভান্স চিন্তা ভাবনা!!!!
তবে অতীতের আইডিয়াটা বাদে অন্যসবই হিট হবে
১১|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৯:০৯
প্রচেত্য বলেছেন: @জেবীন@
কেন, অতীতটা খারাপ কি ?
১২|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৯:২০
েজবীন বলেছেন: আপনের পয়েন্ট অব ভিউতে ঝাকাস কিন্তু গিন্নিতো হার্টফেল খাইবো!! অবশ্য ভাগ্যবানের বউ মরে!! নিজেকে কি ভাগ্যবান লাগে???
১৩|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৯:৪২
প্রচেত্য বলেছেন: @জেবীন@
আপনার কথাই যদি সত্যি বলে ধরে নিই তাহলে আমি মুক্ত, মুক্ত এ কারণে বলছি আমি মোটেও ভাগ্যবান নয়, ভাগ্যকে বারবার হাত বাড়িয়ে ধরতে চেয়েছি, বারবারই ফসকে গিয়েছে, তাই এখন আর চেষ্টা করিনা, আর বাকী জীবনটুকুতে এই ভেবে কি হবে ?
আচ্ছা এটা কি বলতে পারবেন মেয়েরা যদি ভাগ্যবতী হয় তাহলে কি তাদের স্বামী মরে যায় ?
১৪|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১০:১০
বিহঙ্গ বলেছেন: মজায় মজে গেলাম।
১৫|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১০:১৫
মিরাজ বলেছেন: আর যাই করেন বিয়ের পর গিন্নীর জন্মদিনটা মনে রাইখেন। প্রথম ৫-৬ বছর মনে থাকবে, তারপর কিন্তু মনে কইরা মনে রাইখেন। আর নাইলে গিন্নী যে সারপ্রাইজ দেবে সেইটার জন্য প্রিপারেশনে কাজ হবেনা।
১৬|
০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:২৭
মৈথুনানন্দ বলেছেন: ঝ্যাখোন বে কর্বে নিজের চে তিন বচর বেশী বয়সী মেয়ে বে কর্বে।
১৭|
০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৩২
প্রচেত্য বলেছেন: @বিহংগ@
আমি রসের হাড়িতে ডুব দিলাম
@মিরাজ@
অতি সুক্ষ পর্যবেক্ষনে মন্তব্যটি উঠে এসেছে, প্রাকটিক্যাল অভিজ্ঞতা আছে না কি ?
@মৈথুনানন্দ@
গ্রেট ! আমি একমত !
ওই যে বলেনা, লম্বা মেয়ে বিয়ে করলে সারাজীবন মাথা তুলে কথা বলতে পারবেনা, সে রাগেই, ক্ষোভে আর দু:খেই হোক
১৮|
০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৬
অরুনাভ বলেছেন: ভবিষ্যতে মনে হয় সারপ্রাইজ দিতে যেয়ে নিজেকেই সারপ্রাইজড হতে হবে ( যেমন উইশ করতে গেছি ... বলল তোমাকে একজনের সাথে পরিচয় করায় দেই....ও হচ্ছে ঐ.... সামনের মাসে আমাদের বিয়ে....প্লিজ ডাইভোরস লেটারটা সাইন করে দেও না প্লিজ...লক্ষ্মীটি...)
১৯|
০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৫৩
মিরাজ বলেছেন: @ প্রচেত্য
আমার এখনও এই অভিজ্ঞতা হয়নি তবে বন্ধু বান্ধবদের ক্ষেত্রে ঘটেছে। বিয়ের ৭ বছর পার হলেও এখনো গিন্নীর জন্মদিন ভুল হয়নি । 
২০|
০৫ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৩৩
প্রচেত্য বলেছেন: @অরুনাভ@
ভাল বলেছেন, রিভার্স হলেও হতে পারে !
আপনি তো মাথায় চিন্তা ঢুকিয়ে দিলেন .... চলতে থাকবে এই চিন্তা ........ আনটিল ........
@মিরাজ@
হয়নি, আশা করি হবে, যেন সুমধুর হয় সে জীবন সে জীবন সেই কামনাই করি।
আর অভিজ্ঞতা, কারও কাছ থেকে পাওয়াটাও একটি বড় ব্যপার
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১২:২৬
রাশেদ বলেছেন: গিন্নিও নাই, সারপ্রাইজের চিন্তাও নাই।