নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রধান সহকারী

প্রধান সহকারী › বিস্তারিত পোস্টঃ

স্বাধীন মাতৃভূমি

২৩ শে মে, ২০১৪ দুপুর ১:১০

- মোঃ লুৎফুর রহমান



তুমি আমার অনেক সপ্নের-

স্বাধীন মাতৃভূমি ৷

আমার বাবার রক্তে কেনা,

ইঞ্চি-ইঞ্চি জমি ৷

তুমি আমার অনেক দামের-

লাল সবুজের পতাকা ৷

আমার মায়ের সম্ভ্রমে কেনা,

ও আমার স্বাধীনতা ৷

তুমি আমার চিনিয়ে আনা-

মহান শহীদ মিনার ৷

ভাষার তরে জীবন দিয়েছো,

সালাম, রফিক,বরকত, জব্বার ৷

তুমি আমার কষ্টে অর্জিত,

বাক-স্বাধীনতা ৷

আমার বোনের চোখের পানির,

বিন্দু-বিন্দু নিরবতা ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.