| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখতে দেখতে ২০১২ চলে গেল, আমরা পা রাখলাম নতুন একটি বছরে, চলে এল ২০১৩। প্রথম কয়েকদিন হয়ত তারিখ লিখতে গিয়ে ভুল করে শেষে ’১২ লিখে ফেলব। নতুন বছরে আমাদের জন্য কি অপেক্ষা করছে এখনো জানিনা, তবে পুরনো বছরটা দিয়ে গেছে অনেক কিছু যদিও নিয়েছেও একদম কম না। ২০১২ সালের শুরুতে শুধু প্রত্যাশাই ছিল, এখন হাতে আছে প্রত্যাশা আর প্রাপ্তির ব্যালেন্স শীট। প্রত্যাশা থেকে প্রাপ্তিগুলোকে বিয়োগ করলে দেখা যাচ্ছে এই দুই চিরশত্রুর বিরোধ বরাবরের মতই রয়ে গেছে একটুও কমেনি।
২০১২ সালে আমরা পেয়েছি অনেককিছুই, তবে মনে হয় হারিয়েছিও অনেককিছু। পুরোটা বছরজুড়েই অস্থিতিশীল ছিল রাজনৈতিক অঙ্গন। যুদ্ধাপরাধীদের বিচার ঘিরে অনেক নাটক দেখলাম। দেশের গুরুত্বপূর্ণ ক্যাম্পাসগুলো জুড়ে ছিল ছাত্রশিবির, ছাত্রলীগ আর ছাত্রদল নামক লেজুড় অপরাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সশস্ত্র প্রহরা, সেইসাথে বোনাস হিসেবে বেশ কয়েকটা খুন। এদিকে ইলিয়াস মামা যে কার কুদরতি গুনে গায়েব হয়ে গেল এটাও জানা গেলনা। বছরের শুরুতে সাগর-রুনী প্রান দিল, বছরের শেষে বিশ্বজিতকে বেহেশ্তে পাঠালো বাংলার সোনার ছেলেরা, তাজরীন ফ্যাশন্স’এ অগ্নিকান্ড সহ আরো অজস্র হত্যাকান্ড নাহয় এখানে বাদই দিলাম।
রাজপথে বিরোধীদলের আন্টিদের কোমর দুলানোও কম দেখলামনা, সেইসাথে পুলিশের ঈশ্বরপ্রদত্ত লাঠির সদ্ব্যবহার ও ছিল লক্ষনীয়। পাপিয়া পান্ডে একদম আগুন জ্বালিয়ে দিয়েছেন, ওয়দিকে ফখরুল গুয়েভারা কয়েকবার আন্ডারগ্রাউন্ডেও গিয়েছেন। নাজমুল ভাই নতুন একটা দল ও বানিয়ে ফেললেন। দাদার কল্যানে আমরা কালো বিড়ালটাকেও দেখলাম ২০১২ সালে, ওদিকে স্বরাস্ট্রমন্ত্রীর আহবানে তালার বিক্রি গেল বহুগুনে বেড়ে, এদিকে আবার অনেকে প্রধানমন্ত্রীর কথা শুনে শক্তপোক্ত “বেডরুম” ও বানানো শুরু করলেন; কি আর করা জীবনটাকে তো বাঁচাতে হবে? সরকার তো আর বেডরুম পাহার দেবেনা!!!
২০১২ সালের সর্বাধিক উচ্চারিত শব্দগুলোর মধ্যে আবুল ছিল অন্যতম। এক আবুল (আবুল হোসেন) তার বিরল কর্মপদ্ধতির দ্বারা পদ্মাসেতু নিয়ে পুরো দেশসহ বিশ্বব্যাংক মাতিয়ে রাখলেন, আরেক আবুল (অধ্যাপক আবুল বারকাত) দেশের টাকায় ২টা পদ্মাসেতু বানালেন। এদিকে অন্য এক আবুলের (আবুল মাল) কাছে তো ৩৫০০কোটি টাকা নিয়ে এত মাতামাতি করার কিছ নেই, ওদিকে আরেক আবুল ক্যাচ মিস করে দর্শকদের রোষানলে পড়লেন। ও আরেক আবুলের কথা ভুলেই গেছি আমাদের গান্ধীবাদী আবুল ভাই ও কিন্তু কম জাননা, প্রেসক্লাব এর সামনে আর শহীদ মিনারের পাদদেশে ওনার অনশন করে শহীদ হওয়ার ব্যার্থ চেষ্টাও ছিল উপভোগ করার মত। হলমার্কের তানভীর ভাই এবং ডেসটিনির রফিক চাচা ও হারুন মামা ও কিন্তু বেশ হিট ছিলেন বছরজুড়ে। নতুন মুখ মখা আঙ্কেল কিন্তু ইতোমধ্যেই উনার কথাবার্তা দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন উনি আর কারো নয় সাহারা খালার রিপ্লেসমেন্ট।
দ্রব্যমূল্যের দাম অনেকাংশে কমলেও সব মিলিয়ে মূল্যস্ফিতী ছিল তুঙ্গে। শেয়ার বাজার নিয়ে লঙ্কাকান্ড ছিল বছরের আরেকটা হট টপিক। তবে অর্থনীতিতে প্রবৃদ্ধি বেশ ভালোই ছিল ২০১২ সালে। বছরের শেষে প্রভাবশালি কিছু বিদেশী দৈনিকে আমাদের অর্থনীতি নিয়ে ইতিবাচক নিউজ বেশ খানিকটা আশাজাগানিয়া। বিশাল বড় একটা জাতীয় বাজেট দেখলাম ১২ সালে, তবে চলতি অর্থবছরে এর ইমপ্লিমেন্ট হবে কিনা সন্দেহ। আশা করছি আমাদের অর্থনীতি আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে।
এবার আসি ভাল দিক নিয়ে, অর্জন ও ছিল অনেক। তার মধ্যে প্রথমেই বলতে হয় টাইগারদের কথা, সাবাশ বেটা তোরাই যা দেখালি! বাচ্চা ছেলেগুলোর পারফর্মেন্স ছিল দেখার মত, বিশেষ করে এশিয়া কাপের ওই ম্যাচটা আমাদের চোখে পানি এনে দেয়ার জন্য যথেষ্ট ছিল। বিজয়ের এত কাছে গিয়ে ফিরে আসলেও এই টিমকে নিয়ে গর্বিত proud of u guys, will always be with u।
এদিকে জলিল ভাই এর “দ্য স্পিড” এবং “মোস্ট ওয়েলকাম” ছিল বছরের সেরা প্রাপ্তিগুলোর মধ্যে অন্যতম, কিছুটা সময়ের জন্য হলেও জলিল ভাই তার জাদু দিয়ে ক্রমে বেরসিক হতে থাকা শহুরে মানুষগুলোকে হাসাতে পেরেছেন। ওনার যুগান্তকারী উক্তি “পম ঘানা” এবং “আই ওয়ান্না আসিফ’স মানিব্যাগ” আমরা কখনো ভুলবনা। তবে ২০১২ সালে প্রভার মত ভাল বড় আপুকে মিস করেছি।
কারণ রাজীব ভাইদের মত আদর্শ দুলাভাইরা আমার মত হারামী শালাদের জন্য নতুন কোন ভিডিও ছাড়লেননা আর। :’(
হারানো মানুষগুলোর মধ্যে হুমায়ন স্যারকে খুব বেশী মিস করব, আমার এখনো বিশ্বাস করতে ইচ্ছা করেনা আপনি আর নেই। অলস দিনগুলোতে, প্রচন্ড মন খারাপের সময়গুলোতে আপনার বইগুলোই ছিল আমার সঙ্গী। আপনার কারনেই আজ আমার মত অসংখ্য তরুনের মধ্যে হিমু বসবাস করে। এখনো আমার ইচ্ছে করে হয় পড়াশুনা বাদ দিয়ে হিমু হয়ে রাস্তায় নেমে গিয়ে জ্যোস্না খাই আর মাঝে মধ্যে রূপার বাসায় কল দিয়ে ওর আব্বার সাথে একটু মজা নেই।
যাইহোক আর হিসাবকষে লাভ নেই, যা হবার তা হয়েছে টিউব থেকে একবার পেপসোডেন্ট বের হলে আর ঢুকিয়ে রাখা সম্ভবনা। এর চেয়ে নতুন বছর নিয়ে আশা করা ভাল। আশা করছি ২০১৩ সালে ভালো কিছু পাব, দুই নেত্রীকে আরো সহনশীল হতে দেখব, যুদ্ধাপরাধীদের ফাঁসির দঁড়িতে ঝুলতে দেখব, টাইগারদের দেখব স্ট্যাম্প তুলে প্যাভিলিয়নে ফিরতে, তরুনদের দেখব নতুন কিছু উদ্ভাবন করতে এবং নেতৃত্বের বোঝাটা কাঁধে তুলতে। এছাড়াও আরো অনেক কিছুই আছে যা আশা করাটা স্বাভাবিক, তবে সবকিছু মিলিয়ে পজিটিভ চেঞ্জ দেখতে চাই। স্বপ্ন দেখি নতুন একটা বাংলাদেশের যেখানে ক্ষুধা-দারিদ্র-অশিক্ষা থাকবেনা, দুর্নীতি থাকবেনা, নিপীড়ন থাকবেনা, থাকবেনা ধর্মান্ধতা। পরিশেষে এটুকুই বলতে চাই ---- চল সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই। Good Bye 2012, Welcome 2012, hope to see rays of hopes.
২|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২
ভদ্র পোলা বলেছেন: আত্ত " তামিমের সাল ( সালতামিম ) " উঠায় লাভ কি !! " সালসাকিব " করবার জোর আবেদন জানাই !!
নতুন বছরের শুভেচ্ছা ----
৩|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫
সাইকোমামা বলেছেন: ধন্যবাদ ভদ্র পুলা। সাকিব নতুন বিয়া করসে, ও এমনিতেই সালসাকিব করতাসে।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
শূন্য পথিক বলেছেন: