নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারণ মানুষ। বর্তমানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র। পাশাপাশি সাংবাদিকতা করি।

রাব্বী হাসান সবুজ

খুব সাদামাটা একজন মানুষ

রাব্বী হাসান সবুজ › বিস্তারিত পোস্টঃ

ছিন্নমূল

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২১

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। এদের মধ্যে অনেক মানুষ আছে রাস্তায় বসবাস করে। তাদের নেই কোন সুখ,শান্তি,আশা,ভরসা। তারা এমন ভাবে জীবন যাপন করে যে অন্যান্য মানুষদের তুলনায় অনেক নিম্ন। রোদে পুড়ে,বৃষ্টিতে ভিজে কষ্টের সঙ্গে প্রতিযোগিতা করে বেঁচে থাকতে হয় তাদের। তাদের হয়ত বেশি আশা থাকেনা শুধুমাত্র দুইবেলা দু’মুঠো ভাতে সীমাবদ্ধ। তারা এর চেয়ে বেশি প্রত্যাশাও করে না। বর্তমান সমাজে বিভিন্ন ধরণের মানুষ বসবাস করে কিন্তু কেউ কি খোঁজখবর রাখে এই রাস্তার মানুষদের। সমাজে আজ তাদের কোন স্থান নেই এবং তারা আজ মানুষ হয়েও পশুর মত জীবনযাপন করে। উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গগণ মনে করেন শুধুমাত্র তারাই মানুষ আর রাস্তার মানুষদের এমনভাবে গণ্য করেন যে তারা ইট পাথরের মত বস্তু। এটা কি স্বপ্ন ছিল বাংলাদেশ গড়ার নাকি পরাধীনতার শৃঙ্খল থেকে বেড়িয়ে এসে একটি সুশীল সমাজ গঠন করার লক্ষ্য ছিল? বর্তমান বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়ে থাকে কিন্তু এই রাস্তার মানুষদের জন্য কি কিছুই করার নেই? কেন তারা আজ অবহেলিত নির্যাতিত,তারা কি দেশের নাগরিক নয়,তাদেরও তো অধিকার আছে বেঁচে থাকার। বর্তমান বাংলাদেশে একটি বড় রোগ হল নির্বাচন। নির্বাচন আসলে কথা দেয় রাস্তার মানুষদের পাশে দাঁড়াবো কিন্তু নির্বাচিত হয়ে গেলে কেউ কি মনে রাখে তাদের কথা? তাহলে কি উচিৎ নয় সচেতন মহলের তাদের খোঁজ খবর নেওয়া? আমরা কি পারিনা তাদের পাশে এসে দাঁড়াতে,তাদের আপন করে নিতে,তাদের সুখ দুঃখ ভাগ করে নিতে। বর্তমান সরকারের এমন কিছু কর্মসূচি গ্রহণ উচিৎ যাতে করে রাস্তার মানুষদের নির্মম অত্যাচার থেকে বের করে এনে একটি সুশীল মানুষে পরিণত করা এবং তাদের পাশে দারিয়ে নতুন ভাবে স্বপ্ন দেখানো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.