| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাব্বী হাসান সবুজ
খুব সাদামাটা একজন মানুষ
বর্তমান বাংলাদেশে এক প্রচলিত ব্যবসা হল মাদক ব্যবসা। এই ব্যবসাকে কেন্দ্র করে বর্তমানে মানুষ অমানুষে পরিণত হয়েছে। মাদক ব্যবসা এমন একটি পেশা যা একটি সুশীল সমাজকে ধ্বংস করতে একাই যথেষ্ঠ। বাংলাদেশের প্রতিটি বিভাগের, প্রতিটি জেলায়, উপজেলায় এই রকম অনৈতিক কার্যক্রম দৈনন্দিন ঘটছে। ঠিক এইরকম একটি মাদক ব্যবসার প্রাণকেন্দ্র হয়ে গড়ে উঠেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বেশ কিছু এলাকায়। একটা সময় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত রাজশাহী জেলা অনেক সুনাম অর্জন করেছে। আম,রেশম,শিক্ষানগরীর জন্য বিখ্যাত রাজশাহী জেলা। কিন্তু এই সবুজ নগরীতে প্রতিদিন এমন এমন কাজ হয় যা অকল্পনীয় । রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় বর্তমানে হাজার হাজার মানুষের বসবাস কিন্তু এই থানার অন্তর্গত কিছু এলাকা আছে যেসব এলাকার মানুষদের উপার্জনের মূল হাতিয়ার হলো মাদক ব্যবসা। বর্তমানে দেখা যায় এই স্থানের ছোট ছোট শিশু,ছাত্ররা এই জঘন্য ব্যবসার সাথে জড়িত হয়েছে। যাদের কলম ধরার কথা এবং দেশকে এক সমৃদ্ধশালী করার কথা কিন্তু আজ তাদের হাতে আজ মাদক। এখানে ছোট ছোট শিশু ও ছাত্ররা তাদের পরিবারের উপার্জনের পথ বুঝতে পারার পর পর নিজেরাই এই জঘন্যতম ব্যবসার সাথে লিপ্ত হয়ে যাচ্ছে এবং পরিবারের চাপে এইরকম কাজে লিপ্ত হতে বাধ্য করছে পরিবারের লোকজন এমনকি এইসব ফুলের মত স্কুলের ছাত্ররা মাদক সেবনে লিপ্ত হচ্ছে। আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আমাদের স্বাধীন দেশ। এই এলাকাতে খুব কম পরিবার আছে যারা আজও সৎ পথে উপার্জন করে চলে কিন্তু মানুষ যখন এইসব ন্যাক্কারজনক কাজ করে তখন একজন স্বাভাবিক মানুষের মন চাই এইসব অসামাজিক কাজে লিপ্ত হয়ে অল্প সময়ে বেশি কিছু করার। এখানে এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে যে স্বাভাবিক ভাবে বসবাস করা খুব কষ্টকর হয়ে উঠেছে। এখানে স্বাভাবিক ভাবে চলাফেরা করাও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। নিজের জন্মস্থানের নামটা অন্য কোন মানুষের সামনে প্রকাশ করলে লজ্জ্বিত হতে হয় এমনকি অন্যান্য মানুষেরা খারাপ মন্তব্য করে স্থান সমন্ধে। এইসব অসামাজিক কার্জকলাপের কারণে বসবাসকারী মানুষজন আজ দুশ্চিন্তার মধ্য পড়ে গেছে। এইসব খারাপ কাজের কারণে চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে। মানুষজন আজ ঠিক মত স্বাধীন ভাবে বসবাস করতে পারেনা। তাই, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এইসব মাদক ব্যবসায়ী ও চোরাচালান কারবারীদের সঠিক ব্যবস্থা নেওয়া হোক এবং প্রতিটি মানুষ সুন্দর একটি দেশ ও সুন্দর একটি জাতি গঠনে ভূমিকা পালন করুক।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯
রাব্বী হাসান সবুজ বলেছেন: জ্বি ঠিক বলেছেন। এটার প্রমাণও আছে।
২|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৬
সুখী পৃথিবীর পথে বলেছেন: ব্যবস্থা নেওয়া হোক।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯
রাব্বী হাসান সবুজ বলেছেন: ব্যবস্থাটা যে কবে নেওয়া হবে সেটার কোন হদিস নেই
৩|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৪
নাগরিক কবি বলেছেন: আজকাল মাদকের অনেক প্রসার ঘটেছে। এখন ঘটা করে তরুণ তরুণীরা তার মজা নিচ্ছে। আর আমাদের উপহার দিচ্ছে, মাদক যুক্ত সুষ্ঠ সমাজ, অসুস্থ মানসিকতা।
সবায় প্রতিকার চায়। কিন্তু করবে টা কে?
৪|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩০
রাব্বী হাসান সবুজ বলেছেন: কেউনা
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৫
পলাশমিঞা বলেছেন: তাদারে হাত নাকি অনেক লম্বা। তাদেরকে কিছু বললে পুলিশরা মারধর করে।