নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'\'কমলাকান্ত\'\'

রাফিকুল প্রিন্স

রাফিকুল প্রিন্স › বিস্তারিত পোস্টঃ

"ওঁ... যে কথা হয়নি বলা!!"

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২০

"ওঁ... যে কথা হয়নি বলা!!"
---
সিনারিওঃ চাচা আমি আগেই বলি, 'বিচারে যা ই হোক- তালগাছ বড়টা কিন্তু আমার, মাঝারি টাও আমার দাদার' ছোট্টটা ওরে দিলেও দিতে পারেন তবে মাসে মাসে তাল দিতে হবে।
---
বাংলাদেশের ক্রিকেটকে অন্তত এই সময়টাতে যেন এমন বিচার না করি (যে, প্রতিপক্ষ দুর্বল পেলেই কেবল গর্জে উঠে, আর অন্য সময় নিরব থাকে)
---
বাংলাদেশ ক্রিকেট টিম আমাদেরকে যা দিয়েছে, তা ফ্রেমে বেধে রাখার মত। এমন সময় ছিল যখন, একমাত্র 'জিম্বাবুয়ে', 'কেনিয়া', 'কানাডা', 'আফগানিস্তান' ছাড়া বাংলাদেশের জয় ছিল আলাউদ্দিনের চেরাগ এর মত। আর এখন বিশ্বের বাঘা বাঘা দল বাঘের গর্জনে ভয়ে পালায়। দুইদিন আগেই তো সিংহ পালালো(SL), তালেবান জঙ্গীগোষ্ঠি পালালো(PAK).
টি২০ নম্বর-১ টিম ইন্ডিয়াকেও রুপি দিয়ে বিজয় কিনে নিতে হয় এই বাংলাদেশের কাছ থেকে(নয়তো, গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে গ্যালারিতে হাসি-কান্নার রোল পরে, আর ফাইনাল ম্যাচে ক্যামেরাম্যান হারিকেন দিয়েও তাকে খুজে পায়নি- একটু মুখ, বড় স্কৃনে ওয়েলকাম লেখাও আসেনি, তিনি আসবেন না! এটা অনেকেরই জানা ছিল)
---
বাংলাদেশ ভালো খেললে যেমন তাদের কে নিয়ে গর্ব করি, বুকটা আনন্দে ভরে উঠে, বন্দুদের আড্ডায় গল্প করার মত উপলক্ষ্য তৈরি হয়ে যায়...
হারলেও যেন তাদের পাশে থেকে উত্‍সাহ দিয়ে যাই করুণ স্বরে, তাদেরকে নিয়ে যেন গঠনমূলক সমালোচনা করি, যে সমালোচনা হবে পরিমিত বৃষ্টির মত,- যা একটি গাছকে উপরে ফেলবে না বরং বেড়ে উঠতে সাহায্য করে।
এইটুকু অনুরোধ তো, এখন করতেই পারি, তাই না!
(বাংলাদেশ ইন্ডিয়ার কাছে না, হেরেছে বৃষ্টির কাছে।
বাংলাদেশ ইন্ডিয়ার কাছে না, হেরেছে ভাগ্যের কাছে)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩

বাকপ্রবাস বলেছেন: বাংলাদেশ হারেনি, হারেনি, হারেনি, আমরা যথেষ্ঠ উন্নতি করেছি............ সামনের পথচলা আরো সহজ ও সুন্দর হোক

২| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৪

বিজন রয় বলেছেন: গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে গ্যালারিতে হাসি-কান্নার রোল পরে, আর ফাইনাল ম্যাচে ক্যামেরাম্যান হারিকেন দিয়েও তাকে খুজে পায়নি- একটু মুখ, বড় স্কৃনে ওয়েলকাম লেখাও আসেনি, তিনি আসবেন না! এটা অনেকেরই জানা ছিল।

হা হা হা জম্পেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.