| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**একজন ধর্ষিত নারীকে, যদি উন্নত চিকিৎসার জন্য সিংগাপুর পাঠানো হয়।
তাহলে একজন ধর্ষক কে কেন উন্নত বিচারের জন্য সৌদি আরব পাঠানো হবে না?
---
"গতকালকে মিরপুরে এক গৃহকর্মীর লাশ নিয়ে মিছিল হয়েছে। না... এটা কোন নির্বচনী প্রাথীর মিছিল না, এটা প্রতিবাদী মিছিল"
---
"ঘটনাটি এরকমঃ জিনিয়ার মা অসুস্থ থাকায়, জিনিয়াকে পাঠিয়েছে গৃহকর্তার বাসায় কাজের জন্য। এটাই হল জিনিয়ার জন্য অন্নপাপ। গৃহকর্তার লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে পারেনি সে, যার পরিনাম নির্মম মৃত্যু"
---
"সবাইকে বিশ্ব নারী দিবসের শুভেচ্ছা" জানিয়ে প্রিয় বিবেকের কাছে জিঙ্গাসা!!
এই হত্যাকারীর শাস্তি কি হওয়া উচিত??
-নিশ্চয়ই ফাসি অথবা যাবজ্জীবন কারাদন্ড। কিন্তু আমাদের চৌকস পুলিশ বাহিনী এটাকে নাকি একটি অপমৃত্যু হিসেবে মামলা নিয়েছে। কারনও সুস্পস্ট, হত্যাকারী হল মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের অমুকের ছেলে তমুক"
---
"আমি হলফ করে বলতে পারি, এই ঘটনা যদি দেশের প্রত্যন্ত কোন অঞ্চলে হত, সালিশ বসাইয়া হত্যাকারীকে কিছুক্ষন জুতাপেটা করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা, যার ত্রিশ হাজার ভাগ বাটোয়ারা বাকি বিশ হাজার পাবে ভুক্তভোগী পরিবার।
এটা মনেহয় অপমৃত্যুর চেয়েও ভালো ছিল। এটাই যদি হয় দেশের বিচার ব্যবস্থা,
"বিচার দিব কার কাছে দেখতে যে পাইনা তাকে, তবুও রইল বিচার প্রিয় বিবেকের কাছে"
২|
০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৮
আমিই মিসির আলী বলেছেন: সুন্দর করে বিষয়টা তুলে ধরেছেন।
আপনার সাথে একমত।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭
বিজন রয় বলেছেন: সত্যের বিলাপ।