নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাল হোসাইন রাহাত

বেলাল হোসাইন রাহাত › বিস্তারিত পোস্টঃ

‘স্যার, আমার বাড়ি গোপালগঞ্জে’

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১০

৩০ ডিসেম্বর সোমবার দুপুর ১টা। ১৮ দলের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সাভার-আশুলিয়ার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ্যাম্বুলেন্স থেকে শুরু করে বাস, মাইক্রোবাস, মটরসাইকেল, রিকসা-ভ্যানসহ কোনো ধরনের যানবাহন ঢাকায় প্রবেশ করতে দিচ্ছিলনা তারা। সব গাড়ি চালককে আবার তার আগের স্থানে ফিরে যেতে হুমকি-ধামদি দিচ্ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমন সময় আব্দুর রাশিদ নামে এক ব্যক্তি মটরসাইকেল নিয়ে আশুলিয়া থেকে উত্তরায় যেতে চাইলে পুলিশ সদস্যরা তাকে বাধা দেয় এবং ফিরে যেতে নির্দেশ দেয়। এ সময় তিনি দায়িত্বে থাকা এক পুলিশ অফিসারকে বলেন, ‘স্যার, আমার বাড়ি গোপালগঞ্জে, আমাকে যেতে দিন।’ তখন ওই পুলিশ অফিসার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিলেন, ‘এই ওকে চলে যেতে দাও।’ আমরা জানি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মধ্যে অন্যতম ব্যস্ত সড়ক আশুলিয়া । হাতে লাঠি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব যানবাহন আটকে দেয়। এসময় চরম ভোগান্তিতে পড়ে গাড়িতে থাকা যাত্রীরা। পুলিশ বাহিনীর সদস্যরা নবীনগর, বাইপেল, জিরাবো, আশুলিয়া, আব্দুল্লাহপুর, উত্তরা, সাভারসহ ওই অঞ্চলের মানুষকে পায়ে হেটে যেতে বাধ্য করে। এ ক্ষেত্রে শিশু থেকে বৃদ্ধারাও রেহায় পায়নি। এছাড়া তাদের উগ্র আচরণেও হেনস্ত হয় অনেক মানুষ। তল্লাশির সময় কয়েকজ মারধর করে আশুলিয়া থানার পুলিশ সদস্যরা। এই যদি হয় পুলিশের সেবা। তাহলে জনগণ কেন পুলিশকে বন্ধ মনে করবে?????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.