নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর পাখি

i am a simple man.

রাহাতুল রাফি

আমি হারিয়ে যাচ্ছি। বার বার ফিরে আসার কোন ইচ্ছে নেই আমার। আমি হারাতে চাইনি, তবুও হারাবো মনে হচ্ছে। খরচের খাতায় জীবনের নামটাও উঠে যাচ্ছে...

রাহাতুল রাফি › বিস্তারিত পোস্টঃ

বিপ্রতীপ

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩



ও'র ভালো লাগতো "পাহাড়", আর আমার "সমুদ্র"।।

ব্যাস, ঐ ওইটুকুই।



তারপর?



তারপর আর কী!

সুঢৌল পায়ে লাল চটচটে চটি পরে,

মাথার উপর দিগন্ত জুড়ে বিছিয়ে থাকা

বিশাল আকাশছোয়া স্বগর্বে দাড়ানো পাহাড়টায়

থরথর করে উপরে উঠতে শুরু করল।



ও সবসময় উপরেই উঠতে চাইত।



জিভের উপর।। ঠোটের উপর।। আমার উপর।।

রেলিংয়ের উপর। ছাদের উপর।

পাহাড়ের উপর।

শুনেছি আকাশ নাকি ও'র গন্তব্য ছিল।



গন্তব্যে? কী জানি বাপু!

আমি তো কখনো ও'র পথের কাঁটা হইনি।

আমি শুধু জানি, পাহাড়ের চূড়ায় মেঘ থাকে।

শ্বেত শূভ্র পেঁজা তুলো মেঘ। হাত বাড়িয়ে ছোয়া যায়, ধরা যায়।

কিন্ত বাতাস কিংবা রোদে তো মেঘ সরে যায়।।

হা হা হা।



আর আমি?

হুম, বলেছি তো। সমুদ্র।

অকুল পাঁথারে হাতের তালু পেতে বারোভাজা ভেজে

নাক, বুক, চোখ, ঠোট চুষে

বিন্দু বিন্দু নোনাজলে নাভীতে সমুদ্র পেতেছি।

ঢেউয়ে ঢেউয়ে একই সমতলে ভাসতে চেয়েছি, ভাসাতে চেয়েছি।

কখনো উপরে উঠতে বা নিচে নামতে চাইনি।

জানতাম, সমুদ্রে 'বন্ধুর' বলে কোন ব্যাপার থাকে না।

আজ বরং আমার কথা থাক।



এখন?

এখন আর কী‍!!!

কর্কশ কড়াত হাতে, দাঁতে দাঁত চেপে পাহাড় কাটা শুরু করেছি।

হুম, আজ পর্যন্ত।।



# রাহাতুল রাফি

২৮ পৌষ, ১৪১৯

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

সিডির দোকান বলেছেন: ভালা অইছে রে.....

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

রাহাতুল রাফি বলেছেন: ধন্যবাদ।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.