| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ থেকে বন্ধ ঘোষণা করা হচ্ছে দেশের অন্যতম বৃহত্তম সিনেমা হল ‘মণিহার’
১৯৮৩ সালের ৮ ডিসেম্বর যশোরে দেশের বৃহত্তম সিনেমা হল মণিহার চালু হয়। আধুনিক নির্মাণশৈলির কারণে সিনেমা হলটি সারাদেশে ব্যাপক পরিচিতি লাভ করে। এখানে সব সময় পরিচ্ছন্ন ছবি চালানোয় দর্শকদের কাছে প্রেক্ষাগৃহটির যথেষ্ট কদর ছিল।
কিন্তু সন্ত্রাসীদের অব্যাহত সিনেমা হলে হামলা, চাঁদাবাজি ইত্যাদি কারণে সিনেমা হলটি বন্ধ ঘোষণা করতে বাধ্য হচ্ছেন বলে দাবি মালিক পক্ষের। ফলে যশোরসহ এ অঞ্চলের মানুষের বিনোদনের আর কোনো জায়গা থাকলো না।
মণিহার সিনেমা হলের ব্যবস্থাপক শামীম আহমেদ কয়েক মাস আগে চাঁদার দাবিতে একবার ভাংচুর হয় সিনেমা হলটি। সে সময় কয়েকদিন সিনেমা হলটি বন্ধ ছিল। সর্বশেষ গত ১৫ জুলাই শহরের আরএন রোডের সন্ত্রাসী তৌফিকুল আজমের নেতৃত্বে কয়েক যুবক সিনেমা হলের ক্যাফেতে হামলা চালায়।
এসময় তারা ক্যাশ লুট করে নিয়ে যায়। পরে হত্যার হুমকি দেয় মনিহার সিনেমা হলের মালিক জিয়াউল ইসলাম মিঠুকে।
এরপর ১৬ জুলাই আবারও সন্ত্রাসী আজম তার ক্যাডার বাহিনী নিয়ে হলের মধ্যে মহড়া দেয়। এ ঘটনায় মালিক কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় জিডি করেন। কিন্তু পুলিশ এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।
ফলে বাধ্য হয়ে চাঁদাবাজি এবং সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে সিনেমা হলটি বন্ধ করতে হচ্ছে বলে জানান মণিহারের ব্যবস্থাপক শামিম আহমেদ।
২|
২১ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১৩
অদ্ভুত_আমি বলেছেন: ঢাবি তে পড়ার সময় সরকারী চাকুরীজীবী আমার বাবার পোস্টিং ছিল খুলনাতে, ফলে প্রায় প্রতি মাসে ই ১/২ বার খুলনা তে আমাদের বাসায় যেতাম, তখন বাস গুলি মনিহার সিনেমাহলে যাত্রা বিরতি করত।
গত বছর অনেক দিন পর খুলনাতে গিয়েছিলাম, কিন্তু বাস গুলি এখন আর মনিহার সিনেমাহলে যাত্রা বিরতি করে না দেখে অনেক খারাপ লেগেছিল।
আজ আপনার লেখা পড়ে পুনঃরায় মন টা খারাপ হয়ে গেল
২১ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১৮
রাহিতুল বলেছেন: ভাই মন খারাপ করে কি লাভ বলেন গোটা দেশের ১২টা বেজে গেছে।
৩|
২১ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১৬
হাসান মাহবুব বলেছেন: হায় হায়! খুলনায় থাকাকালীন সময়ে খুলনা-ঢাকা যাতায়াতের কালে এই অনিন্দ্য সুন্দর হলটি সবসময় চোখে পড়ত, ভাবতাম একদিন একটা ছবি দেখতে হবেই। তা আর হয়ে উঠলো না। আর হবেও না। এই আফসোস কোথায় রাখি!
৪|
২১ শে জুলাই, ২০১২ দুপুর ১২:২৬
কান্টি টুটুল বলেছেন: এই হলটি দেখার জন্য একবার ঝিনাইদহ থেকে যশোহর গিয়েছিলাম,
এই হলে সম্ভবত এসকেলেটর ছিল।
৫|
২১ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৩০
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: আমার অনেক ইচ্ছা ছিল, এই হলে একটা সিনেমা দেখার..... হায় হল না.....
এমনি করে সব একদিন নষ্টদের দখলে চলে যাবে .... !
৬|
২১ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৩৫
চির সবুজ ২৫ বলেছেন: ♥♥♥True love always brings joy to ourselves and to the one we love. If our love does not bring joy to both of us, it is not true love♥♥♥
৭|
২১ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৪০
চীড়া মুড়ী বলেছেন: এমনি করে সব একদিন নষ্টদের দখলে চলে যাবে
৮|
২১ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৪৭
শার্লক বলেছেন: আমি আর কোনদিন দেখতে পারবো না। সোনার ছেলেরা দেশটাকে নরক বানিয়ে ফেলছে।
৯|
২১ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৫০
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: ঐতিহ্যবাহি সিনেমা হল । বন্ধ হয়ে যাওয়া দুঃখ জনক ।
১০|
২১ শে জুলাই, ২০১২ দুপুর ১:২৩
বদিউজ্জামান মিলন বলেছেন: মনিহার সিনেমা হলে ছবি দেখার স্বপ্ন আমার সেই ছোট বেলা থেকেই ছিল। ভাত দে-আলমগীর শাবানার বিখ্যাত সিনেমাটি দেখতে আমার ছোটকাকা সহ অনেকে গিয়েছিল পাড়ার দলবদল নিয়ে। তখন আমি ক্লাস ওয়ান বা টুয়ে পড়ি হয়তো। কিন্ত তখন রেডিওতে এই সিনেমা হলের বিজ্ঞাপন দিত। আমি মুগ্ধ শ্রোতার মতো সেটা শুনতাম। এরপর আমি যখন যশোর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হতে যশোর গেলাম সেবারই প্রথম দেখি মহম্মদ হান্নান পরিচালিত সালমান শাহ শাবনুরের বিক্ষোভ ছবিটা। এত সুন্দর সাউন্ড সিস্টেম এত সুন্দর পরিবেশ ছবি দেখে মুগ্ধ এই আমি। এরপর কলেজে ভর্তি হয়ে একে একে দেখেছি কত চমৎকার সব ছবি। কাল রাতে টিভিতে একটা নিউজ স্ক্রলে দেখলাম সংবাদটা। এমনিতেই হুমায়ুন আহমেদ এর মহাপ্রস্থানের খবরে মনটা দুঃখভরাক্রান্ত। এরপর আমাদের কৈশোরের স্মৃতি বিজড়িত সিনেমা হলটা বন্ধ হয়ে যাবে শুনে মনটা আরও খারাপ হয়ে গেল। সবকিছু আসলেই নষ্টদের দখলে চলে যাচ্ছে!
১১|
২১ শে জুলাই, ২০১২ দুপুর ১:৩৫
তামিম ইবনে আমান বলেছেন: খারাপ লাগলো ।
আমাদের সরকার রা তো সন্ত্রাসী গুলা পোষে
১২|
২১ শে জুলাই, ২০১২ দুপুর ১:৪৭
মাথাল বলেছেন: কবে এদের হাথ থেকে মুক্তি পাবো আমরা?
১৩|
২১ শে জুলাই, ২০১২ দুপুর ২:০১
লেখাজোকা শামীম বলেছেন: হল বন্ধ করার কারণটা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। দেশ বিখ্যাত একটা সিনেমা হল এত তুচ্ছ কারণে বন্ধ হবে !
আসলে আমরাই খারাপ। আমরা কেন এই সন্ত্রাসীদের গডফাদারদের বার বার ভোট দেই।
১৪|
২১ শে জুলাই, ২০১২ দুপুর ২:২২
তোমোদাচি বলেছেন: মনিহার সিনেমা হল, অনেক স্মৃতি! নাজমুল হুসাইনের কন্ঠে খুলনা বেতার থেকে সেই মনিহার হলের সিনেমার বর্ণনা এখনো কানে বাজে।
বেদের মেয়ে জোসনা দেখেছিলাম মনিহার হলে।
কিন্তু নিছক চাদাবাজীর কারনে মনিহার বন্ধ হয়ে যাচ্ছে এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, মনিহারের মালিক পক্ষ ও অনেক প্রভাব শালী।
পিছনে অন্য ঘটনা আছে বলে মনে হচ্ছে।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১২
জহুরুল কাইয়ুম বলেছেন: এসব কথা বলে বা লিখে আর কোন লাভ নেই। আমাদের দেশে সন্ত্রাসীদের গডফাদার আছে কিন্তু সাধারন মানুষের কোন নেতা নেই। আমাদের উল্লাপাড়াতেও একই অবস্থা। প্রিয়তমা, কাবেরী, বিনোদন, মল্লিকা এইসব সিনেমা হলগুলি আজ বন্ধ করা হয়েছে। অশ্লীল চলচ্চিত্র আর কপিভিডিওর ভীরে সিনেমা হলের আর ব্যবসা নেই।ফলে উল্লাপাড়া আজ বিনোদনশুন্য। কিছুই করার নেই ভাই।শুধুই আফসোস-------------।