| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রািকবুল বাসার
আমি এক স্বপ্নবাজ মানুষ ।স্বপ্ন দেখি দেশ সেরা লেখক হবো ,সাংবাদিকতায় উজ্জল ক্যারিয়ার গড়বো ।আমি স্বপ্ন দেখি দেশের চলচিত্র এক উচ্চতর স্থানে যাবে আমার হাত ধরে । আমার স্বপ্নগুলোকে সত্যি করার চেষ্টা করছি ।
রাজকন্যা একটু শুনবে প্লিজ ?
প্লিজ একটু দাঁড়াও ,
সুর্য্যের লাল আভায় ওড়না জড়ায়ে
নীলাকাশ ক্ষত বিক্ষত হোক
তোমার ভালোবাসার ছোয়ায়
জানি ,এখনো তোমার সরোবরে পদ্ম ফোটে
অথচ নির্ঘুম কাটে আমার অতৃপ্ত বেদনার অমিয় রাত্রি ।
আর কতো বার মেঘে ঢাকা পূর্ণিমা হবে আমার মন ?
কতো ধীরে রোমাঞ্চিত হবে আমাদের প্রনয় ?
প্লিজ একটু দাঁড়াও তুমি ,
তুমি হয়তো জানোই না কতোটা সুন্দর তুমি ।
একটু দাঁড়াও প্লিজ
উষ্ণ আবেগে হৃদয় আকাশে রংধনু হও ,
আমার হৃদয় আকাশে রংধনু হবে কবে তুমি ?
তুমি আসবে বলে অপেক্ষায় আছি …
তুমি আসবে তোমার দুঠোঁটের ভুমিতে স্বজন হবে ফুল প্রজাপতি ,
আলতো স্পর্শে লুকোচুরি হবে
হৃদয় গহীনে হবে অনন্ত সারথি ।
কবে আসবে তুমি ?
কবে আসবে এ হৃদয়ের কাছে ?
কবে আসবে এ প্রনয়ের কাছে ?
তুমি এখনো আসোনি বলে
আমার হৃদয় আকাশে রংধনু উঠেনি ।
তুমি ভালোবাসোনি তাই গত আষাঢের মেঘ বৃষ্টিতে কাঁদেনি ।
রাজকন্যা …কবে আসবে তুমি ???????????
©somewhere in net ltd.