নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

রািকবুল বাসার

আমি এক স্বপ্নবাজ মানুষ ।স্বপ্ন দেখি দেশ সেরা লেখক হবো ,সাংবাদিকতায় উজ্জল ক্যারিয়ার গড়বো ।আমি স্বপ্ন দেখি দেশের চলচিত্র এক উচ্চতর স্থানে যাবে আমার হাত ধরে । আমার স্বপ্নগুলোকে সত্যি করার চেষ্টা করছি ।

রািকবুল বাসার › বিস্তারিত পোস্টঃ

আমাদের যুদ্ধ যাদের বিরুদ্ধে.।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৭

৪২বছর পর আমাদের জেগে ওঠা এ

প্রজন্মের যুদ্ধ কোন ধর্মের

বিপক্ষে নয় , কোন ধর্মীয়

অনুভুতিতে আঘাতের জন্য নয় ,আস্তিকের

বিরুদ্ধে নয় , নাস্তিক ভাইদের

মতকে হেয় করার জন্য

নয়,নাস্তিকতা প্রতিষ্ঠার জন্য নয়

কিংবা ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠার

জন্যও নয় । এ যুদ্ধ ৭১এর ঘাতক দালাল

নির্মুলের যুদ্ধ , এ যুদ্ধ অপশক্তির

রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যুদ্ধ ,

এ যুদ্ধ নব্য রাজাকার নিধনের যুদ্ধ , এ

যুদ্ধ তাদের বিরুদ্ধে যারা আমার

সোনার বাংলার

অস্তিত্বে বিশ্বাসী নয় ,এ যুদ্ধ তাদের

বিপক্ষে যারা এ দেশে মধ্যযুগীয় বর্বর

আইন প্রবর্তন করতে চায় , এ যুদ্ধ সেই

সকল জানোয়ারের

বিরুদ্ধে যারা আজীবন বাঙালির

রক্তচোষা ,এ যুদ্ধ সকল হারামজাদাদের

বিপক্ষে ,এ যুদ্ধ রাজাকারের বিপক্ষে ,

এ যুদ্ধ রাজাকারদের সহয়তাকারীদের

বিপক্ষে ,এ যুদ্ধ খুনী হায়েনাদের

বিপক্ষে ,এ যুদ্ধ জঙ্গিবাদের বিপক্ষে ,

এ যুদ্ধ দেশকে যারা বাংলাস্থান

বানাতে চায় তাদের বিপক্ষে ,এ যুদ্ধ

দেশকে যারা বিক্রি করতে চায় তাদের

বিপক্ষে ,এ যুদ্ধ বাংলাকে নতুন

করে গড়ার যুদ্ধ , এ যুদ্ধ অপশক্তিহীন

একটি অসাম্প্রদায়িক গনতান্ত্রিক

রাষ্ট্র গড়ার যুদ্ধ ,এ যুদ্ধ দেশ মায়ের

আঁচল জাতীয় পতাকা বাঁচানোর যুদ্ধ ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৩

খারাপ লোক বলেছেন: এ যুদ্ধ দেশ মায়ের
আঁচল জাতীয় পতাকা বাঁচানোর যুদ্ধ

২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৪

কাজী মামুনহোসেন বলেছেন: এ যুদ্ধ ৭১এর ঘাতক দালাল
নির্মুলের যুদ্ধ , এ যুদ্ধ অপশক্তির
রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার যুদ্ধ ,
এ যুদ্ধ নব্য রাজাকার নিধনের যুদ্ধ

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৩

রািকবুল বাসার বলেছেন: এ যুদ্ধে আপনাদের পাশে চাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.