নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা

রািকবুল বাসার

আমি এক স্বপ্নবাজ মানুষ ।স্বপ্ন দেখি দেশ সেরা লেখক হবো ,সাংবাদিকতায় উজ্জল ক্যারিয়ার গড়বো ।আমি স্বপ্ন দেখি দেশের চলচিত্র এক উচ্চতর স্থানে যাবে আমার হাত ধরে । আমার স্বপ্নগুলোকে সত্যি করার চেষ্টা করছি ।

রািকবুল বাসার › বিস্তারিত পোস্টঃ

প্লিজ বঙ্গবন্ধু আজরাতে একবার আপনার কন্যার স্বপ্নে দেখা দিন ..

২১ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪৯

প্রিয় "পিতা" "বঙ্গবন্ধু",

আশা করছি ভালোই আছেন ।যদিও আমি বিশ্বাস করি আপনার ওপারে ভালো থাকার মতন কোন কাজ আমরা বাঙালিরা এবং বাংলাদেশ সরকার বিগত ৪২বছরে করতে পারিনি ।

"পিতা" ,আজ আমি আপনাকে একটি চিঠি লিখছি ।যেমনটি লিখেছিলাম গত ২৩শে সেপ্টেম্বর ২০১২ তে ।

যাই হোক পিতা আপনার কাছে চিঠিটা পৌঁছাতে পারবো না ।যদি সম্ভব হয় ওপার থেকে পড়ে নিয়েন ।

"পিতা" , আমি মনে প্রানে বিশ্বাস করি যারা আপনার চেতনাকে ধারন করে তারা প্রত্যেকেই একেকজন মুজিব ।তেমনই কোন এক মুজিব এই লেখাটা পড়লেই আপনার পড়া হয়ে যাবে ।

"পিতা", আমি অনলাইন জগতে একজন আওয়ামী পন্থী বলে পরিচিত ।জানিনা কতোদিন গর্ব করে এটা বলতে পারবো ।

আচ্ছা পিতা আপনার মেয়ে "হাসু বুবুর" সাথে তার স্বপ্নে আপনার কথা হয় ? তিনি আপনাকে দেশের সার্বিক অবস্থার কথা অবহিত করেছেন ?

তিনি কি আপনাকে জানিয়েছেন যে আপনার বাংলায় মুক্তিযুদ্ধের পক্ষে অনলাইন ও রাজপথে লড়াই করা যোদ্ধা ব্লগারদের তিনি জেলে ঢুকিয়েছেন ?

পিতা জানেন , আপনার কন্যা আজ পথভ্রষ্ট হয়ে আপনার চেতনাধারীদের কলম থামিয়েছে ।তিনি ক্ষমতায় আসার পথে যেন বাঁধা না আসে তাই একটি অপশক্তির পক্ষকে খুশি রাখতে আমাদের যোদ্ধা ভাইদের জেলে ঢুকিয়ে রেখেছেন ।

পিতা তাকে জানিয়ে দিন আমাদের প্রজন্মের সচেতন তরুনদের জেলের ভয় দেখিয়ে কিবোর্ড থামানো যাবে না ।তাকে বুঝিয়ে দিন ব্লগ বন্ধ কিংবা ব্লগারদের জেলের ভিতর ঢুকিয়ে তিনি ভুল করেছেন ।

পিতা ক্ষমতায় আসার জন্য আপনার চেতনাধারীদের জেলে ঢুকিয়ে অপশক্তিদের খুশি করানোর অর্থ আপনার আর আমাদের মুক্তিযুদ্ধের চেতনাধারীদের গালে জুতা মারা । আমরা তা চাই না পিতা ।তাকে বলুন অবিলম্বে আমাদের ভাইদের মুক্তি দিক ।

প্লিজ পিতা এই ভোরে অনুরোধ করছি আজকে রাতে আপনি একটি বারের জন্য হলেও আপনার কন্যার স্বপ্নে দেখা দিয়েন ।প্লিজ বঙ্গবন্ধু আজ রাতে বুবুকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ । প্লিজ বঙ্গবন্ধু আজরাতে একবার আপনার কন্যার স্বপ্নে দেখা দিন ..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.