| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রািকবুল বাসার
আমি এক স্বপ্নবাজ মানুষ ।স্বপ্ন দেখি দেশ সেরা লেখক হবো ,সাংবাদিকতায় উজ্জল ক্যারিয়ার গড়বো ।আমি স্বপ্ন দেখি দেশের চলচিত্র এক উচ্চতর স্থানে যাবে আমার হাত ধরে । আমার স্বপ্নগুলোকে সত্যি করার চেষ্টা করছি ।
আর কতো বোনের সম্ভ্রমহানীর কথা শুনতে হবে আমাদের ? আর কতো বোন আত্মহত্যা করলে জাগবে আমাদের বিবেক ? আর কতো বোন ধর্ষিতা হবার পর দিল্লীর মতো ক্ষেপবে ঢাকা ? দিল্লীতে ধর্ষিতা বোনের ভাইদের যেমন দু’হাত পা আছে আমাদেরও আছে ।তবে ওরা পারলে আমরা পারবো না কেন ? আজ আমাদের মা বোনেরা কোথাও নিরাপদ নয়। বাড়িতেও না, কর্মস্থলেও না, পাবলিক বাসেও না, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও না।
গত কয়েক মাসের গণমাধ্যমে চোখ বুলিয়ে দেখুন প্রতিদিন ধর্ষণ ও নারী নির্যাতনের খবর দেখতে পাবেন ।এ ধর্ষণ থেকে বাদ যায়নি ১৭ মাসের শিশু কিংবা তিন সন্তানের মাতাও ।কেন হচ্ছে এমন ? কেন প্রতিবাদ করে ধর্ষণ প্রতিরোধ করতে পারছি না আমরা ? আমরা কি ধর্ষকদের কাছে জিম্মি ? নাকি আমরা প্রতিবাদে অক্ষম ? অথর্ব ? কেন প্রতিবাদে কাঁপছে না এদেশ ?
আসুন প্রতিবাদ করি ।ধর্ষক ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, মা-বোনদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তাদানে আমাদেরই এগিয়ে আসতে হবে।আমাদের বিবেককে জাগাতে হবে ।ধর্ষণবিরোধী আন্দোলনে সারা দেশ, রাষ্ট্রক্ষমতায় আসীন ব্যক্তিগণ আর পুরো সমাজব্যবস্থার ভিত কাঁপাতে পারলেই দেখবেন ধর্ষণের হার কমে গেছে, আর পুরো সমাজব্যস্থাকে আমূল পাল্টাতে পারলেই দেখবেন ধর্ষণের হার শূন্যের কোঠায় নেমে আসছে।
আমাদের ঘরে বসে থাকলে চলবে না ।কোনো মানবাধিকার সংস্থা কিংবা নারী নেত্রীরা এসে আন্দোলন করে দিয়ে যাবে না। আমাদের প্রাণের তাগিদে আন্দোলনে যেতে হবে, আমাদের মা-বোনের বেঁচে থাকার লড়াইয়ে আমাদের শামিল হতে হবে। আমাদের মা-বোন ও কন্যাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা আদায় করার জন্য সকলের উচিত ধর্ষণবিরোধী আন্দোলনে যোগ দেয়া ।
সকলের প্রতি অনুরোধ যে যার অবস্থান থেকে প্রতিবাদ করুন ।সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ওয়েবসাইট, ব্লগ এবং রাজপথ সবখানেই ধর্ষণবিরোধী আন্দোলনকে ছড়িয়ে দিন।
চলে আসুন ২১ জুন শুক্রবার বিকাল ৪ টায় জাতীয় জাদুঘরের সামনে ।আমরা কজন ধর্ষিতা বোনের ভাই-বোনেরা প্রতিবাদে নামবো। নিজেদের শরীরে লিখবো, "আমাদের ক্ষমা করো বোন, আমরা পুরুষ হিসেবে লজ্জিত"। এইদিন আমরা রাজপথে থেকে প্রতিবাদ জানাবো।বেশ কিছু দাবি থাকবে আমাদের এ আন্দোলনে :
১. ধর্ষণ মামলায় জামিন আবেদন নিষিদ্ধ করণ
২. ধর্ষণের শাস্তি হিসেবে শুধুমাত্র ফাঁসি বলবৎকরণ
৩. ধর্ষণের দায়ে অভিষুক্ত আসামীকে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমার বাইরে রাখা
৪. দুই মাসের মাঝে রায় কার্যকর করা
৫. ধর্ষিতার অনুমতি ব্যতীত ছবি ও পরিচয় প্রকাশ থেকে বিরত থাকা
৬. ধর্ষিতার ভবিষ্যত জীবনের দ্বায়ভার রাষ্ট্রের উপর ন্যস্ত করণ
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৩ রাত ১২:১২
পরিবেশ বন্ধু বলেছেন: একটাই দাবি
ধর্ষকের ফাঁসি
প্রতিবাদ চাই
পায়ে এনে পিষি