| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জনগণ কবে থেকে চটি পাঠ শুরু করেছিল সে ইতিহাস অজানা থাকলেও সকল নৃতত্ত্ববিদ এব্যাপারে নিশ্চিত যে চটিপাঠের বহুকাল আগে থেকেই মানুষ চটি পরিধান করে আসছে। যক্তরাষ্ট্রের অরিগনে ১৯৩৮ সালে একজোড়া চটির সন্ধান পাওয়া গিয়েছিল যেটা তৈরী হয়েছিল খৃষ্টপূর্ব সাত হাজার থেকে আট হাজার বছর আগে (নিঃসন্দেহে এইটা অক্ষয় কোম্পানীর মাল)। তবে গবেষকদের ধারণা তার বহু আগে থেকেই মানুষেরা চটি পরিধান করে আসছে। তবে সেসব অক্ষয় কোম্পানীর তৈরী নয় বিধায় সন্ধান পাওয়া সম্ভব নয়।

অরিগনে প্রাপ্ত চটি
বাংলাদেশে প্রথম চটি আবিস্কারের কাহিনি বর্ণনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'জুতা আবিস্কার' নামক কাব্যটিতে। যারা কাব্যটি পড়েছেন তারা তারা সেটা জানেন আর যারা পড়েননি তারা এখান থেকে ঘুরে আসিতে পারেন ।
চটির প্রধান আকর্ষণ হল সুকতলা যেটাকে ইংরেজিতে বলে সোল যার বাংলা করলে দাঁড়ায় প্রাণ। চটির প্রাণ হল সোল। সোল আবার তিন প্রকার ইন সোল, আউট সোল এবং মিড সোল। এছাড়াও হাফসোল নামে আরেকটা জিনিস আছে। ইনসোল থাকে চটির ভিতরের দিকে পায়ের নিচে বেহেস্তের কাছাকাছি (যদি সেটা কারও মা অথবা স্বামীর পা হয় আর কি)। আউট সোলের কাজ রাস্তার সাথে পৃষ্ঠ পোষকতা করা। এছাড়া কোন কোন চটিতে মিডসোল থাকে বেশিরভাগ ক্ষেত্রে পায়ের গোড়ালির দিকে যেখানটাতে চাপ সবচেয়ে বেশী চাপাচাপি করে। তবে হাফসোল কোনভাবেই চটির সাথে সম্পৃক্ত নয়। ওটা বঙ্গ সন্তানেরা খেয়ে থাকেন।
চটির কর্মকান্ড শুধুমাত্র পরিধানে সিমাবদ্ধ থাকার কথা থাকলেও বর্তমানে তার কর্ম ব্যাপ্তি ব্যাপক ভাবে প্রসারিত। চটি যে শুধুই ধরনীর ধূলা হতে আমাদের পদযুগল রক্ষা করে তা নয়। বর্তমানে আমাদের সম্মানের ধারক এবং বাহক হল চটি। যতক্ষণ চটি পায়ে থাকে সম্মান আমাদের পায়ে পায়ে ঘোরাফেরা করে। এই কারণে অনেকেই পদযুগল হতে পাদুকা পদত্যাগ করতে চান না।
![]()
চটি পায়ে একদল সম্মানিত (!) ব্যাক্তি।
আবার এই চটিই গালে উঠলে সম্মান সমূহের সমাধি রচিত হয়।
![]()
রাজাকার শিরোমনি গোলাম আযমের চটিপাঠ।
আমাদের সাহিত্য অঙ্গনেও চটি স্বমহিমায় মহীয়ান। শুধু রসময় গুপ্ত নয় স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও চটি নিয়ে সাহিত্য করেছেন (উপরের লিংক দ্রষ্টব্য)। 'গরু মেরে চটি দান' এক ব্যাপক আলোচিত বাগধারা। মার্কিন প্রেসিডেন্ট বুশ সাহেব ইরাকের গরু মেরে চটি দান করেছিলেন। পরবর্তিতে অবশ্য তাকে সে চটি ফেরত দেয়া হয়েছে। এছাড়াও জনৈক কবির, 'একদা ছিলনা জুতা চরণ যুগলে' শীর্ষক কাব্যটির সাথে বোধকরি সকলেই পরিচিত।
চটি আমাদের জীবন মরণ। চটি আমাদের উপাসনার বস্তু। হরতালে পিকেটারের ধাওয়া খেলে অথবা জরুরী অবস্থায় মিলিটারি তেড়ে আসলে আমরা প্রাণ হাতে নিয়ে দৌড় দেওয়ার আগে চটি হাতে নেই। মসজিদে, ঈদগাহে চটি চুরির ভয়ে সেটাকে সামনে রেখে সেজদা করি। প্রতিদিন সকালে কর্মক্ষেত্রে যাওয়ার আগে সযত্নে ঘষামাজা করি। মোদ্দা কথা নিজের অজান্তেই আমরা চটি প্রেমে পাগল।
২৩ শে জুলাই, ২০১০ দুপুর ১:৪৭
মানুষ বলেছেন: হ
২|
২৩ শে জুলাই, ২০১০ দুপুর ১:১৫
বল্টু মিয়া বলেছেন: জোস
২৩ শে জুলাই, ২০১০ দুপুর ১:৪৭
মানুষ বলেছেন: ধন্যবাদ
৩|
২৩ শে জুলাই, ২০১০ দুপুর ১:২৫
ঠোঁটকাটা নির্লজ্জ বলেছেন: 
২৩ শে জুলাই, ২০১০ দুপুর ১:৪৭
মানুষ বলেছেন: ধন্যবাদ
৪|
২৩ শে জুলাই, ২০১০ দুপুর ১:৩৯
শামীম শরীফ সুষম বলেছেন: হা হা হা হা
২৩ শে জুলাই, ২০১০ দুপুর ১:৪৭
মানুষ বলেছেন: ধন্যবাদ
৫|
২৩ শে জুলাই, ২০১০ দুপুর ১:৫৭
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন:
২৩ শে জুলাই, ২০১০ রাত ৮:৫৫
মানুষ বলেছেন: ![]()
৬|
২৩ শে জুলাই, ২০১০ দুপুর ২:১০
নদ বলেছেন: ধন্যবাদ । আমি না জানি কিসের কথাই ভেবেছিলাম চটি বলতে ...?
২৩ শে জুলাই, ২০১০ রাত ৮:৫৫
মানুষ বলেছেন: কি ভেবেছিলেন?
৭|
২৩ শে জুলাই, ২০১০ দুপুর ২:১১
অলস_আমি বলেছেন: চটিময় লিখা।
২৩ শে জুলাই, ২০১০ রাত ৮:৫৫
মানুষ বলেছেন: ![]()
৮|
২৩ শে জুলাই, ২০১০ দুপুর ২:৪৭
সানুনয় বলেছেন: চ এর শব্দগুলাই অশ্লীল।
২৩ শে জুলাই, ২০১০ রাত ৮:৫৫
মানুষ বলেছেন: কয় কি!!!
৯|
২৩ শে জুলাই, ২০১০ দুপুর ২:৫৪
জনৈক আরাফাত বলেছেন: ক্যান জানি লেখাটা খুব বেশি ভালো লেগে গেল .।.।
২৩ শে জুলাই, ২০১০ রাত ৮:৫৬
মানুষ বলেছেন: ধন্যবাদ
১০|
২৩ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪৮
মানুষ বলেছেন: মোটে একখানা মাইনাস!!!!
২৩ শে জুলাই, ২০১০ রাত ৮:৫৬
মানুষ বলেছেন: এখন দুইটা
১১|
২৩ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৫১
হিমাংশু বলেছেন:
আবার স্বমহিমায় ধীরে ধীরে মানুষ...
২৩ শে জুলাই, ২০১০ রাত ৮:৫৭
মানুষ বলেছেন: আপনার পূর্বের নিকখানা কি ভ্রাতঃ? ![]()
১২|
২৩ শে জুলাই, ২০১০ রাত ৯:০৫
কাঠের খাঁচা বলেছেন: সিরামৈচে
২৩ শে জুলাই, ২০১০ রাত ৯:১৪
মানুষ বলেছেন: থেংকু। মাঝকানে গোআ'র ছবিটা দেওয়ায় অনেকে মাইন্ড করেছে ![]()
১৩|
২৪ শে জুলাই, ২০১০ সকাল ১১:২৪
রাজসোহান বলেছেন: এখন তিনটা
১৪|
২৪ শে জুলাই, ২০১০ সকাল ১১:২৫
রাজসোহান বলেছেন: তয় আমি পেলাচ দিসি
১৫|
২৪ শে জুলাই, ২০১০ সকাল ১১:২৯
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: গোলাম আজমকে চটি দিয়ে মারা ছবির জন্য +++++
১৬|
৩০ শে জুলাই, ২০১০ রাত ১০:২৭
আজমান আন্দালিব বলেছেন: মসজিদে, ঈদগাহে চটি চুরির ভয়ে সেটাকে সামনে রেখে সেজদা করি।
---হাহাহা---দারুণ বলেছেন।
১৭|
২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৮
ওয়াজোদ বলেছেন: খুব ভাল লাগল বর্তমানে চটি একটা ব্যাধি জুব সমাজের জন্য না কিশোর কিশোরিদের জন্য এটি বেশি ভয়ানওক । চটিকে না বলে সচেতনতা গরড় তুলা আমাদের সবার দায়িত্ব ।চটির খতিকর দিক এখানে পাও যাবে ।
১৮|
১০ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:০২
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১০ দুপুর ১:১৫
নষ্ট কবি বলেছেন: হা হা হা হা
জুতা তুমি মহান<<<<<<<<<<<