নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোমল মতি দের জন্য

যা ছিল না,তা না পাওয়াই থাক। সব পেলে নষ্ট জীবন

কোমলমতি

আমি একজন কোমল মতি বুড়া

কোমলমতি › বিস্তারিত পোস্টঃ

খাল কেটে আনা কুমির

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩১

সাম্প্রতিক সময়ে আমাদের প্রধান বিরোধী দলের নেতা কর্মী দের রিসেপ্টর যেন একটু স্লো হয়ে গেসে। প্রধান বিরোধী দল হিসাবে তাদের নিজস্ব কোন আইডেন্টিকাল কর্মসূচী নাই। ফাঁসিবাদী গণজাগরণ মঞ্চ সম্পর্কে ১০ দিন পর মনে তাদের মনে হল এইটা আম্লিগ এর দলীয় কাজ কারবার। তার ১০ দিন পর সারা দেশে জামাত শিবির যে তাণ্ডব করলো টা তাদের মনে হল গন হত্যা। কয়েকশো হিন্দু ঘর বাড়ি যে পুড়ানো হল সেটা মাথায় আসলো আরও ৩ দিন পর। জামাত যখন এই গন জাগরন কে নাস্তিক এর কারখানা বলে অপপ্রচার করতে থাকলো তারও বেশ কিছু দিন পর আমাদের ম্যাডাম মনে হল এইটা নাস্তিক দের আস্তানা । জামাত হরতাল দিলো, সেইটা দেখে তারাও হরতাল দিলো। ফাঁসিবাদী মঞ্চ যে গন জাগরন সৃষ্টি করলো এখন এইটা দেখে তাদের ও মনে হল এই রকম আর একটা মঞ্চ নিজেদের বানানো উচিত । তত্ত্বাবধায়ক সরকারের মত এত বড় একটা ইস্যু থাকার পরও যে সকল বুদ্ধি পরজীবী কে বিএনপি লালন পালন করছে তাদের মাথা থেকে কি একটা ভাল বুদ্ধি দীপ্ত কর্মসূচী মাথায় আসছে না? জামাত শিবির যে ভাবে ফেস বুক , ব্লগ এ তাদের প্রচারণা চালাচ্ছে বিএনপি এর কি ছিটে ফোটাও আছে??



এক্বমাত্র বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই একটা আইডেন্টিকাল কর্মসূচী দিয়েছিলেন।

" খাল কাটা "

কিন্তু তিনি খাল কেটে যে কুমির কে রাজনীতিতে এনেছিলেন সেই কুমির এখন দেশে চরম অরাজকতা চালাচ্ছে । বিএনপি এখন তাদের পোষা কুমির কে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে । এইরকম মাথা মোটারা চালাচ্ছে দেশের বিরোধী দল । আফসোস ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪

বাকাট্টা বলেছেন: বিএনপির বিকল্প কি ছিল? যেভাবে আম্লীগ জামাতকে বড়ো করছিল(ব্যান করতে হলে তো সংসদে এতদিনে করে ফেলত) তাতে বিএনপি তো মিডীয়া থেকেই চলে যাচ্ছিল। তাই আপনারা যতই সমালোচনা করেন(বিমানবন্দরে ম্যাডামের কথায় অনেক বিএনপি নেতা-কর্মি রা কিছুটা মনঃক্ষুন্ন হয়েছিল) কিন্তু চুড়ান্ত বিচাড়ে ফোকাসটা আবার বিএনপির উপর চলে এসেছে, রাজনীতিতে এটার দরকার আছে। আপনারা বুঝুন আর না বুঝুন, মানুন আর না মানুন।

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩

কোমলমতি বলেছেন: জনাব বাকাট্টা ফোকাস টা উনি কিভাবে এনেছেন সেইটা কি ভেবে দেখেছেন??
এম্নিতেই ফোকাস টা বিএনপির উপরেই থাকতো। জামাত কে তাদের জোট থেকে বাদ দেওয়া হলে সবাই তাদের প্রশংসাই করত।
এখনো বিএনপির কাছে থেকে সেই রকম কিছু আশা করছি

২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮

সকাল ও সারিকা বলেছেন: কিন্তু তিনি খাল কেটে যে কুমির কে রাজনীতিতে এনেছিলেন সেই কুমির এখন দেশে চরম অরাজকতা চালাচ্ছে[/sb

একমত। জিয়া ১৯৮১ সালে খাল কেটে হাসিনা নামের যে কুমিরটিকে নিয়ে এসেছিলেন সে এখন দেশে অরাজকতা চালাচ্ছে।

১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬

কোমলমতি বলেছেন: হাসিনা কুমির না হলেউ মাগুর মাছ তো অবশ্যই। তবে উচিত হবে খালের সব চেয়ে বড় রাক্ষস তাকে দূর করা ।

৩| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৭

নষ্ট ছেলে বলেছেন: ঐ খাল দিয়ে আরেকটা কুমির এসেছে সেটার নাম জানেন?

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৫

কোমলমতি বলেছেন: আপনি যেটা জানেন সেটা জানালে উপকৃত হব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.