| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা কবিতার আসর
বাংলা কবিতার আসরে বসে আছে কিছু চাষা
আমিও তাদের মত অ-পদার্থ, পাশে মধুসূদন দত্ত বসা।
কবিতা পাঠ করছেন তরুন কবি,
কিসের এত ভরাই, চরুই পাখির লড়াই,
মুরগির কড়াই নিয়ে গেল রাজা যে।
কিসের বাজনা বাজে রে?
আমি ও আপনাদের তাদের মত প্রজা, জনগন।
দুমোঠো খাই, ভাত ডাল চাবাই, ডালে কাটে বেলা।
আমিও রাজার চেলা,
স্বাগতম, হীরক রাজার মেলায়।
কবি হতে গেলে যা যা করা লাগে করছি,
জল থেকে শাপলা তুলে, শহরে বুনছি।
আমার প্রেমিকা বোধহয় রবিন্দ্রনাথের নাতনি।
গতকাল রাতে আমাকে না খাইয়ে ছাড়লোনা,
এই একটা কথাই ঘুরিয়ে পেচিয়ে বলছি ।
শীতের রাতের কুয়াশায় ব্লার হয়ে গেছে জ্যোৎস্না,
আজ বোধহয় কবিতার সাথে দেখা হচ্ছেনা।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: কবিতার সাথে দেখা হোক আপনার । আরও ভাল লিখুন।