নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব তীর্থ

আগন্তুক

রাজীব তীর্থ › বিস্তারিত পোস্টঃ

রাত ৩:০৬

২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

একটা গাছে দুইটা পাখি
তেতুল খেতে এসেছিল বনে
কয়েকটা প্রজাপতি ফুলের বসে ছিল
হেমন্ত শীত বসন্ত
কচুরী ফুল ফুটে আছে রোদে,
আমলকীর মৌসুম আটকে আছে হৃদয়ে।


রাত ৩:০৬
রুমে আমরা তিনজন বসে আছি। বন্ধুরা আসছে যাচ্ছে যে যখন ইচ্ছে। গান কবিতা শ্লোক পাঠ চলছে। জিবনানন্দ পথ দেখাচ্ছে, মশা কামরাচ্ছে, কুকুর ও পাখিরা কিচিরমিচির করছে বাহিরে। সা সা করে গাড়ি ছুটছে পেছনের দিকের জানালা দিয়ে। এখন যে গাড়িটা গেল, শব্দ শুনে মনে হচ্ছে মুরগী বহনকারী গাড়ি। ফুটওভার ব্রীজের কাছে একটা আইলেন আছে। সকাল থেকে আমরা রুমে আমরা তিনজন। বসে জীবনের জ্যামিতিক ছক আকছি। আমাকে ম্যাথডিকেল হতে হবে। জীবনের এ পর্বে আমার কোন জীভ লালসা নাই, সাধুদের মত না আবার। অর্থের প্রয়োজন, রুটির খিদে, চালের দাম, বাসের ভাড়া এসব চলেই আসে সামনে। ছোট থাকতে কি হতে চেয়েছিলাম বড় হয়ে কি হলাম। এই মুহুর্তে আমি রুম থেকে বের হয়ে যে কোন দিকে চলে যেতে পারি। প্রকৃতির খোজে সূর্য চন্দ্র মহাকাশ ছেড়ে। শুদ্ধ উচ্চারনের বানানের শহর অজো পাড়া গায়ে। কৃষানের বেশে জসিম উদ্দিনের গ্রামের বাড়িতে। ফসলের জমিতে কুয়াশায় কাকতাড়ুয়া হয়ে বসে থাকলাম কিছুক্ষন। একদিন তো কাক হয়েই যাব ভোরে। যে কোন কিছু দিয়েই যুদ্ধ শুরু করা যায়। ইদুর নিধন করাও একটা মিশন হতে পারে। ঘড়ির কাটার সময় পার করা দেখিনা আজ এককাল। সময় নানান কথা বলে। হয়ত একদিন আমার উপর শান্তি বর্ষিত হবে, আনন্দ নিয়ে গান শুনতে পারব সারাদিন। সে দিনের অপেক্ষায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.