নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব তীর্থ

আগন্তুক

রাজীব তীর্থ › বিস্তারিত পোস্টঃ

ট্রাফিক প্লাস

২৮ শে মে, ২০২৩ রাত ১২:৩২

নিউজ চ্যানেল গুলোর কোন ভিন্নতা নাই। একই সংবাদ সবাই প্রচার করে। টাকা থাকলে নব্বই বছর বয়সেও বিয়ে কনফার্ম। শাহবাগ থেকে বনানীর বাস ভাড়া ২০ টাকা। হতভম্ব আমি বাসে বই পরার ব্যর্থ চেষ্টা করছি। একটু পরেই আসবে ঘুম, বাস কন্ট্রাক্টর ডেকে দিলে ঘুম ভাঙ্গবে। দুপুরের আযান দিচ্ছে, এখনও বিজয় সরণির জ্যামে। অফিস শুরু হয় ঠিক সকাল ১০ টায় । ঘুমে থাকা অবস্থায় অফিস থেকে একবার কল আসে, জানিয়েছে আজকে লেট করলে খবর আছে। পত্রিকায় প্রকাশিত কিংবা টিবিতে প্রচার করা হবে তেমন কিছু নয়। আপনি ফায়ারড।

আসেপাশের সবাই কম বেশি ঘামছে, বাসের সবগুলা ফ্যান বাঁকা তেরা। আমি যেহেতু পিছনের সিটের বাসিন্দা ফ্যানের কোন বাতাসই আমার কাছে পৌঁছায়না। জানালা দিয়ে আসা বাতাসই ভরসা। ট্রাফিক পুলিশ রুমাল দিয়ে ঘাম মুচছেন। ছোটবড় সব সাইজের গাড়ি আটকা। একটা এ্যাম্বুলেন্স হর্ন বাজিয়ে সামনে এগোনোর চেষ্টা করছে। ঢাকা শহরে রোগীকেও আকাশ সমান ধৈর্য নিয়ে অসুস্থ হতে হবে। রাস্তা ফাঁকা থাকবে তার কোন গ্যারান্টি নাই তবে জ্যামে আটকা পড়বে ১০০%। ট্রাফিক লাইটের চাকরি খাইছে ট্রাফিক পুলিশ। কোথায় কোন সবুজ বাতি ঝলে না, সব লাল। সূর্যের গ্যাস ফুরাতে ফুরাতে বাংলাদেশে শুকিয়ে মানুষের ট্যানারি হয়ে যাবে কিনা ভাবছি। সবার একটা করে গাড়ি নিশ্চিত করা দরকার। এসি তো দিতেই হবে, অফিসে হাফ বেলা ঠাণ্ডা থেকে থেকে গরমে কারোরই ভালো লাগার কথা না। বাসে দুই জায়গায় সিগারেট চলে, কনট্রাক্টর ও ড্রাইভার সাহেবের হাতে আর পিছনের সিটে। যেখান থেকে বাসে উঠি বাংলা মোটর পৌঁছাতে একটা সিগারেটের হাফ শেষ করা যায়। ব্যাগ থেকে কার্ল সেগানের কসমসটা বের করে কোলের উপরে রেখে হাতের আঙ্গুল দিয়ে পৃষ্ঠা উল্টাচ্ছি। সাথে লালনের মৃত্যু-শতবার্ষিকীর স্মারকগ্রন্থ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.