নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

রাজসোহান › বিস্তারিত পোস্টঃ

ওয়ারেফেইজের নতুন এলবাম 'সত্য' এর সবগুলো গানের লিরিক্স। :D B-)

২২ শে অক্টোবর, ২০১২ ভোর ৬:৪২









আগামী



ধ্বংসের সীমানায়, স্বপ্নে সাজানো আঙিনায়

তুমি কি উন্নত শিরে দাঁড়িয়ে স্বাধীনতায়

বেদনা ভুলে যাই, যখনই তোমাদের খুঁজে পাই

রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দী চেতনা

শোষণের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়।



তুমি আশা আগামী, অশ্রু ধোয়া আগামী

দুঃখী মানুষের দেশে সুখের কাহিনী শোনাই

তুমি আশা আগামী, মোহিত স্বপ্নে আমি

সোনালী দিনের আশায় প্রতীক্ষার দৈর্ঘ বাড়াই

বেদনার ধূসর বালুচরে।



তুমি কি কেঁদেছ যখনই অপমান দেখেছ

যখনই এই বাংলা সয়েছে কালিমা অবহেলায়

পরাজয় মুছে যায় তোমার দৃপ্ত পদচারনায়

নির্মূল তুমি করবে সমাজ থেকে ঘৃণ্য লুটেরা

শোষিতের বিজয়ের কালে বিকশিত মনের কামনায়।



রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দি চেতনা

নির্মূল তুমি করবে সমাজ থেকে ঘৃণ্য লুটেরা

সংকীর্ণতা ভাঙলে এদেশ হবে ঋদ্ধ ঠিকানা

শোষনের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়।







না



আর চার দেয়ালে কেন একা ডূবে থাকা

এই বর্তমানকে দূরে ঠেলে অতীতের ছবি আঁকা

আর যত কারনে এই দ্বিধার বাড়াবাড়ি

জাগবেনা আর জীবন তোমার হলে সান্ধ্য আইন জারি

আর কেন হাত গুটিয়ে বসে থাকা

কিসেরই ভয়ে ভয়ে

আমি নেই কোন নিষিদ্ধ পরিচয়ে

মন যাকে দেবে সিদ্ধান্ত আজই নাও

যাবে এক নিমিষে ছন্দময় হয়ে

শুধু না না না না না বলে, কর না না আসলে।



না না না……কালজয়ী বাঁধনে আমি বন্দী হতে জানি

থাকবেনা আর তখন আমার মহাবিশ্বের হাতছানি

আর যদি এ মনবের পরিবর্তন হবে ভাবো

ভেবোনা আর না এ তোমার উৎসাহ হারাবো।







রূপকথা



শক্তি দাও বিধাতা, অনন্তকাল ধরে জ্বলছে হৃদয়

হয়তো কেউ বোঝেনা কত সত্য প্রণয়

এসেছিলে বাঁচাতে আমায়, ভরে দিলে নতুন আশায়

রূপকথার মত

ভালবাসা কত যে সুন্দর, বুঝে তোমারই কাছ থেকে

স্বর্গেরই প্রতিরূপ

বলেছিলে খুঁজনা আমায় আমি যদি কভু হারিয়ে যাই

যেতে দিও আমায়

এলো সেদিন, তুমি হারিয়ে গেলে

মনে এলো, বলেছিলে তুমি হারিয়ে যাবে সে

শক্তি দাও বিধাতা, অনন্তকাল ধরে জ্বলছে হৃদয়

কষ্ট আর বুঝিনা, স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে

ব্যার্থ আমি হবোনা, তুমি যে আমার স্বত্তাসঙ্গিনী

শান্তিগুলো সব আমার তোমার হৃদয় মাঝে।



মোরা কেঁদেছি একই দুঃখে, হেসেছি একই সুখে

কখনো ভাবিনি তুমি চলে যাবে

এভাবে রেখে আমায় একাকী।



আজও খুঁজে ফিরি নগরে-পল্লীতে

খুঁজে তোমায় পেতেই হবে, অস্তিত্ব তুমি আমার

যদি কেউ শোন এ গান আমার

যদি কেউ খুঁজে পাও ওকে, শুনিও এই গান



আমি খুঁজেছি তোমায় আজও পাহাড় চূড়াতে

সাগরের নীল অতলে, তবু কেন তোমায় খুঁজে পাইনা

রূপকথার সমাপ্তি হয়, হয় না তো সুখের বাসরে, দুঃখ আমারই।







পূর্ণতা



সেদিন ভোরে, বুকের গভীরে

শুনেছি জমে থাকা নীল বেদনার ডাকে

এই শহরে ইটের পাহাড়ে, ছিলোনা কেউ যে দেওয়ার প্রেরনা

যন্ত্রে বাঁধা মন, ছিলো ক্লান্ত অসহায়

অর্থে কেনা সুখ, ম্রিয়মান দুঃখের ছায়ায়

আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে

তুমি সেই পূর্ণতা আমার অনুভবে

আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে

ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে

আজকে শুনি আনন্দধ্বনি,

পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায়

শূণ্য আশার জীবন্ত ভাষায়, অদূরে দেখেছি প্রানের মোহনা।







যেদিন



যেদিন খুশির কান্না ভেজাবে এই চিবুক

তোমায় নিমন্ত্রণ, আমার সাথে কাটিও কিছুক্ষন

যেদিন হাসির ছটায় ভরবে আমার বুক

বাঁধনহারা সুখ, বিলিয়ে দেব ভরিয়ে তোমার মন।



বাধার অরন্যে, স্থরিবতায় কতকাল কেটে যায়

তবুযে স্বপ্নে ছবি আঁকা



এখন মনে আমার অনন্ত করুন সুর, থেকো বহুদূর

দুঃখের অশ্রু ঝরুক আমার একা

এখন ঝড়ে কাঁপছে আমার ঘর, আপন কি পর

হাসলে সকাল আবার হবে দেখা

যেদিন স্রোতস্বীনির অকাল স্বর্গবাস

আর ব-দ্বীপের উপবাস, লজ্জায় আমি রব অন্তঃপুরে

যেদিন বর্শাঘাতে বিলীন পঙ্কিলতার গ্লানি

যদিও মন অভিমানী

ভিজবো তোমার সাথে উদ্দীপনায় পুড়ে



যেদিন বিজয় গর্বে ভাসবে আমার দেশ

মাতাল পরিবেশ

প্রথম প্রহরে জানাবো সুপ্রভাত

সেদিন জয়ের মিছিল ছুটবে ধেয়ে বেগে

থাকব সবার আগে

রাখবো আমি তোমার হাতে হাত







সত্য



যত সাজানো গল্পে, চাকচিক্যের আড়ালে

লুকানো সত্য নীরবে কেঁদেছে, নীরবে কেঁদেছে

লোভনীয় বিকল্পে, ধাঁধানো মিথ্যার মায়াজালে



বেনিয়ার যে নকশায়

পৃথিবী রঙ বদলায়

বিপণন জীবন অবলীলায়…



গোপনীয় অবক্ষয়, মানবেতর প্রাণের অনুনয়

বিকারী তথ্য সকল বাঁধ ভেঙেছে

সাধারণের ধিক্কার, সাদা মোড়কে লুন্ঠিত সুবিচার



বেনিয়ার যে নকশায়

পৃথিবী রঙ বদলায়

বিপণন জীবন অবলীলায়…







প্রজন্ম-২০১২



না শুনি তোমার কানে

না তাকাই তোমার পানে

না দেখি তোমার চোখে

চোখ রাঙিয়ে তাকাও কেন তুমি

হাঁটিনা আমি তোমার পথে

সখ্যতা নেই তোমার সাথে

না চলি তোমার মত

সমস্যা তোমার আমার তো নয়



গড়বো নতুন সমাজ, নেই ভেদাভেদ যেখানে

পিছে ফেলে সকল অনিয়ম, যে সমাকে সবাই সমান



জানো তোমার দিন হবে শেষ

তবুই তোমার এই বিদ্বেষ

না পারো দিতে মর্যাদা

নতুন চিন্তা আহবানে

হতে পারে ভিন্ন মোদের ভুবন চালচলন

হতে পারে ভিন্ন মোদের কথোপকথন

ভিন্ন মোদের চিন্তা-ভাবনা, ভিন্ন মোদের মন

তাই বলে মানবো নাতো কটাক্ষ সারাক্ষণ

আমরা নতুন প্রজন্ম গড়বো নতুন সমাজ

জেগে ওঠো নবীনেরা যুদ্ধ শুরু আজ

আমরা নতুন প্রজন্ম আনবো সংস্কার

আমরা নতুন প্রজন্ম ভাঙবো কুসংস্কার



বাঁকা হাসি তোমার চোখে, শঙ্কিত মোদের দেখে

ছিলে অটল তোমার যুক্তিতে, আজ কেন নড়েচড়ে তোমার মন।







জনস্রোত



সবাই বলে, আর তুমিও বলো

আর তুমি কি বলো, আর তুমি কি বলো, বলো?

যে পথ জনস্রোত করেছে অবরোধ

সেই পথ এখনও কি লাগছে ভালো?

কি লাগছে ভাল, বলো?



অবশেষ আর ভাবিনা, ভেঙে সীমানা, দেখি অজানা প্রান্তর

মেঠো পথ এঁকে চলেছি, ভয় ভুলেছি, গত হচ্ছে না মন্থর

আঁধার এর সাথে সন্ধি, নই বন্দী, নয় ক্লান্ত এ অন্তর

এইখান থেকে ফিরবার, পিছু হটবার, কোন প্রশ্ন অবান্তর।



সেই আমারই দেখা চাইলে, আমার খোঁজে ব্যস্ত হলে

জনাকীর্ণ পথের নিরাপত্তার মায়া একটু ভোলো।



প্রতিবাদে দিন গুনেছি আর শুনেছি অই রাবণের হুংকার

একটুও বুক কাঁপেনি, ঘাড়ে চাপেনি, তোষামোদের নমস্কার

কুয়োতেই ওরা বড়ো হোক, আর জড়ো হোক, হাতে চাতুর্য সম্ভার

অসীমের পথে চলবো, আর বলবো এই আমার অহংকার।







প্রতীক্ষা



দুঃস্বপ্নের শেষ সীমানায়, চমকে ঘুম ভেঙ্গে যায়

জেগে দেখি তুমি পাশে নাই, চোখ পড়ে খোলা জানালায়

জোছনায় আলো নেই আর, হতাশার কালো আঁধার

নির্বাক রয় ধরণী, দুঃখ যেনো আমারই



এক ঝিম-ধরা দিবা স্বপনে, আনাগোনা সন্দেহে

আমি একা মেতে উঠি, পুণ্যে বিকশিত

পাপের খেলায়, কারাগারের অবহেলায়

পচন ধরে এ মনে, শরীরে

কবে আসবে ফিরে ভালোবাসা



জীবনের সব আশায়, হতাশার আলিঙ্গনে

ঘুণে ধরা স্বপ্নগুলো, সব যেনো এলোমেলো

স্মৃতি নিয়ে আমি একা, ভাসমান এই জীবন

তাই বুঝি বেঁচে থাকা, জানিনা এর শেষ কোথায়



এক গোলক ধাঁধাঁয় আটকে পড়া, অবনত হৃদয়ে

দিশেহারা ছুটি আমি, রাতের আলোকিত, নগর প্রণয়,

ভালোবাসার প্রতারণায়, পচন ধরা বিশ্বাসে, আশায়…









এই দেশে ওয়ারফেইজ বাদে ব্যান্ড ইতিহাস রচনা করা হবে রীতিমত পাপের শামিল। ২৯ বছর, হ্যাঁ ২৯টা বছর ধরে তারা নিজেদের মান ধরে রেখেছে, নিয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে......গতো ৫ বছরে নতুন এলবামের গান শুনে এতো ভালোলাগা আর কখনো হয়নি।



এই এলবামে কমল ভাই আর অনির সলো শুইনেন, মাথা খারাপ অবস্থা।



গান শুনতে দয়া করে এলবাম কিনুন, দেশীয় শিল্পকে বাঁচিয়ে রাখুন।



ওয়ারফেইজ রকজ (চিৎকার করে!) m/ :-B !:#P !:#P

মন্তব্য ৫৫ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১২ ভোর ৬:৪৫

অনিক রহমান বলেছেন: ওয়ারফেইজ রকজ

২২ শে অক্টোবর, ২০১২ ভোর ৬:৫৬

রাজসোহান বলেছেন: প্রতিবাদে দিন গুনেছি আর শুনেছি অই রাবণের হুংকার
একটুও বুক কাঁপেনি, ঘাড়ে চাপেনি, তোষামোদের নমস্কার
কুয়োতেই ওরা বড়ো হোক, আর জড়ো হোক, হাতে চাতুর্য সম্ভার
অসীমের পথে চলবো, আর বলবো এই আমার অহংকার।

২| ২২ শে অক্টোবর, ২০১২ ভোর ৬:৪৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: শোনার অপেক্ষায়! :)

২২ শে অক্টোবর, ২০১২ ভোর ৬:৫৭

রাজসোহান বলেছেন: জলদি জলদি !:#P

৩| ২২ শে অক্টোবর, ২০১২ ভোর ৬:৫৩

তন্ময়০১৩ বলেছেন: এফবি তে এই Bangla Band lyrics পেইজটা কি আপনার ?

২২ শে অক্টোবর, ২০১২ ভোর ৬:৫৪

রাজসোহান বলেছেন: হ্যাঁ :!> :)

৪| ২২ শে অক্টোবর, ২০১২ ভোর ৬:৫৪

অন্ধকারের রাজপুত্র বলেছেন: ওয়ারফেইজ অলওয়েজ রকজ ! m/

২২ শে অক্টোবর, ২০১২ ভোর ৬:৫৮

রাজসোহান বলেছেন:
যেদিন বিজয় গর্বে ভাসবে আমার দেশ
মাতাল পরিবেশ
প্রথম প্রহরে জানাবো সুপ্রভাত
সেদিন জয়ের মিছিল ছুটবে ধেয়ে বেগে
থাকব সবার আগে
রাখবো আমি তোমার হাতে হাত

৫| ২২ শে অক্টোবর, ২০১২ ভোর ৬:৫৬

ইমরাজ কবির মুন বলেছেন:
সোহান- সিডি কভারে কি লিরিক্স লিখা আসে? নয়তো কপি-পেস্ট করে রাখতে হবে ||

২২ শে অক্টোবর, ২০১২ ভোর ৬:৫৮

রাজসোহান বলেছেন: সিডি কাভারে লিরিক্স লিখা আছে কিন্তু অনলাইনে কোথাও নাই, তাই আমিই প্রথম দিয়া দিলাম :P

৬| ২২ শে অক্টোবর, ২০১২ সকাল ৭:১১

দূর আকাশের নীল তারা বলেছেন: ডাউনলোড লিঙ্ক দিতে পারেন? দেশের বাইরে থাকি, তাই সিডি কেনা সম্ভব হচ্ছে না।

২২ শে অক্টোবর, ২০১২ সকাল ৭:১৬

রাজসোহান বলেছেন: ওপেনলি দিতে পারবো না ভাই :( আপনি মেইল করবেন?

[email protected]

৭| ২২ শে অক্টোবর, ২০১২ সকাল ৭:২৫

এ্যাপেলটন বলেছেন: ....বাবনা ভাইয়ের লিরিকস এর feel সম্পুনর্ আলাদা different ...যা অন্য কেউ দিতে পারে নাই !!!!!...সেই ওয়ারফেইজকেও খুজে পাই না !!!

২২ শে অক্টোবর, ২০১২ সকাল ৭:৩২

রাজসোহান বলেছেন: বাবনা ভাইরে নিয়া আমার পোষ্ট। :)

কোন হেল্প করতে পারলে বইলেন, মানে তার কোন গান বাদ পরলে :)

২২ শে অক্টোবর, ২০১২ সকাল ৭:৩৪

রাজসোহান বলেছেন: আপনেতো অই পোষ্ট পড়ছেন :D

৮| ২২ শে অক্টোবর, ২০১২ সকাল ৭:২৬

ঘুমন্ত আমি বলেছেন: ওয়ারফেজ রকজ ।ধন্যবাদ গানের লিরিকগুলো দেওয়ার জন্য ।

২২ শে অক্টোবর, ২০১২ সকাল ৭:৩৫

রাজসোহান বলেছেন: !:#P !:#P গান শুনেন, গান শুনেন।

৯| ২২ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:০৮

ইলুসন বলেছেন: এলবাম কি বের হইছে নাকি আনরিলিজড? আমি কিনতে গিয়া পাই নাই।

২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৫১

রাজসোহান বলেছেন: এলবাম গতকালই বাইর হইয়া গেছে।

১০| ২২ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:৫৬

'একলা শালিক' বলেছেন: শুনলাম গানগুলো, কিন্তু "আলো" আর "মহারাজ"-এর মতো ভাল লাগলো না, ওয়ারফেজ ফিল'টাই পেলাম না কেন যেন সত্যিকার অর্থে, মনে হয় আরো শুনতে হবে। "পূর্ণতা" আর "যেদিন" ভাল লেগেছে অবশ্য...

লিরিকস পুরোটা অনেক কষ্ট করে লিখে পোস্ট করেছেন সেজন্য অনেক ধন্যবাদ!

"গতো ৫ বছরে নতুন এলবামের গান শুনে এতো ভালোলাগা আর কখনো হয়নি।" - অর্থহীন-এর "অসমাপ্ত-১, ২"-এর কারণে আপনার এই কথার সাথে একমত হতে পারছি না।

তবু্ও ওয়ারফেইজ রকজ! ২৯ বছর কোন সহজ কথা না।

২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৫২

রাজসোহান বলেছেন:
যেদিন বিজয় গর্বে ভাসবে আমার দেশ
মাতাল পরিবেশ
প্রথম প্রহরে জানাবো সুপ্রভাত
সেদিন জয়ের মিছিল ছুটবে ধেয়ে বেগে
থাকব সবার আগে
রাখবো আমি তোমার হাতে হাত।

B-) B-)

২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০২

রাজসোহান বলেছেন: অসমাপ্ত-২, ৯৬ ঘন্টায় বানানো এলবাম, ফাউল হইছে।

১১| ২২ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:১৫

িনর্বাক বলেছেন: যেদিন খুশির কান্না ভেজাবে এই চিবুক
তোমায় নিমন্ত্রণ, আমার সাথে কাটিও কিছুক্ষন
যেদিন হাসির ছটায় ভরবে আমার বুক
বাঁধনহারা সুখ, বিলিয়ে দেব ভরিয়ে তোমার মন।

বাধার অরন্যে, স্থরিবতায় কতকাল কেটে যায়
তবুযে স্বপ্নে ছবি আঁকা

২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৫৫

রাজসোহান বলেছেন:
এখন মনে আমার অনন্ত করুন সুর, থেকো বহুদূর
দুঃখের অশ্রু ঝরুক আমার একা
এখন ঝড়ে কাঁপছে আমার ঘর, আপন কি পর
হাসলে সকাল আবার হবে দেখা!

১২| ২২ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:৩৩

সাকিল আল মামুন বলেছেন: ধুর মিয়া, আপনি দিয়া দিলেন, আমি তো লেখতাছিলাম। (খুব ভাল লাগল)

২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:৫৬

রাজসোহান বলেছেন: হেহে, আমি রাতেই সব লিখ্যা ফেলছি :D

১৩| ২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৪

মিঠেল রোদ বলেছেন: জীবনের সব আশায়, হতাশার আলিঙ্গনে
ঘুণে ধরা স্বপ্নগুলো, সব যেনো এলোমেলো
স্মৃতি নিয়ে আমি একা, ভাসমান এই জীবন
তাই বুঝি বেঁচে থাকা, জানিনা এর শেষ কোথায়

২২ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:১২

রাজসোহান বলেছেন:
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙিন এক উৎসবে।

১৪| ২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩৩

রবিন মিলফোর্ড বলেছেন:

ওয়ারফেইজ রকজ m/

২২ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৪০

রাজসোহান বলেছেন: m/

১৫| ২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৫৩

মেটাল বলেছেন: সব সময় ওয়ারফেজের সাথে আছি । আরো ২৯ বছর চাই ওয়ারফেজকে । m/ .
কমল , অনি , রজার , শামস , মিজান , টিপু । মিউজিসিয়ান নয় , ম্যাজিশিয়ান ।

২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০১

রাজসোহান বলেছেন: আরও ১০০ বছর চাই!!!

১৬| ২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৫৫

মেটাল বলেছেন: @রাজসোহান - এখানে যদি কেউ গানের ডাউনলোড লিঙ্ক দেয় , বা চায় , তার কমেন্ট ডিলেট করবেন প্লিয ।

২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১২:২৬

রাজসোহান বলেছেন: দেবো, তবে যারা বিদেশ থাকে তাদের সত্যিই হেল্প করা দরকার, ওয়ারফেইজের দরকার ছিলো অনলাইনে যাতে কেনা যায় সেটার একটা ব্যবস্থা করা :(

১৭| ২২ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:২৬

নক্ষত্রচারী বলেছেন: শুনে দেখতে হবে সত্য কি বলে .।.।.।

২৯ শে অক্টোবর, ২০১২ ভোর ৫:১৮

রাজসোহান বলেছেন: শুনলেন কি? :)

১৮| ২২ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৩৮

হাসান মাহবুব বলেছেন: শুন্তেসি শুন্তেসি শুন্তেসি! আগামী কয়েকদিন খালি এই এ্যালবামই শুনুম। প্রিয় ওয়ারফেইজ!

২৩ শে অক্টোবর, ২০১২ ভোর ৪:৩৫

রাজসোহান বলেছেন: ভাই, মোবাইলের সব গান মুছে দিসি, শুধু এই এলবাম শুনার সময় যেনো অন্য কোন গান ডিস্টার্ব না করে :D

১৯| ২২ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৪০

হাসি .. বলেছেন: গান গুলোর কোন লিংক নেই?

২২ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৪৩

রাজসোহান বলেছেন: এলবাম কিনেন। ৬০ টাকা দাম।

২০| ২২ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৪৬

রোমান সৈনিক বলেছেন: ওয়রফেইজ অলওয়েজ রকস B-)

২১| ২২ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৫৮

কাব্য সৈনিক বলেছেন: হুম শুনতে হবে গান গুলি

০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৩

রাজসোহান বলেছেন: শুনুন :)

২২| ২৪ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:২১

ঘুমন্ত আমি বলেছেন: অসাম গান আমার কাছে বেশী ভালো লেগেছে রুপকথা পুর্নতা আর সত্য গানগুলো ।যদিও গান গুলো ফ্রী ডাউনলোড করা :)

২৯ শে অক্টোবর, ২০১২ ভোর ৫:১৯

রাজসোহান বলেছেন: খুবই খারাপ কাজ করছেন, আপনাকে আমার ঘৃণা করা উচিত /:)

২৩| ০৬ ই নভেম্বর, ২০১২ রাত ১১:০৬

যাযাবর শফিক বলেছেন: সাউন্ড কোয়ালিটি কেমন হৈছে কেউ কয় না কেন? :)

০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৪

রাজসোহান বলেছেন: সুপার ডুপ্পার আপা হইসে

২৪| ০৬ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২১

নুর ফ্য়জুর রেজা বলেছেন: পিলাস। ঈস্ট এন্ড ওয়েস্ট, ওয়ারফেজ ইজ দ্যা বেস্ট !! B-)

০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৪

রাজসোহান বলেছেন: ঈস্ট এন্ড ওয়েস্ট, ওয়ারফেজ ইজ দ্যা বেস্ট !! B-)

২৫| ২৩ শে নভেম্বর, ২০১২ রাত ১২:২৯

নুর ফ্য়জুর রেজা বলেছেন: শুন্তেই আছি। শুধু শুনতেই আছি। :)

০৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:০৪

রাজসোহান বলেছেন: পূর্নতা শুনি প্রতিদিন :)

২৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৮

এম হুসাইন বলেছেন: ওয়ারফেজ -এর এই এ্যালবাম টা অসাধারন।


সব গুলো গান হৃদয় ছুয়ে যায়............


পোস্টে +++++++

শুভকামনা।

২৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৮

এম হুসাইন বলেছেন: ওয়ারফেজ -এর এই এ্যালবাম টা অসাধারন।


সব গুলো গান হৃদয় ছুয়ে যায়............


পোস্টে +++++++

শুভকামনা।

২৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৩

সোহাগ সকাল বলেছেন: ভাল্লাগলো।

শুভ কামনা।

২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১

নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: সবগুলো গানই মন ছুঁয়ে যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.